এক্সপ্লোর

Ganesh Chaturthi: ৬৬ কোটি সোনা, ২৯৫ কেজি রুপোয় মোড়া, ভারতের সবচেয়ে ধনী গণপতি

India's Richest Ganapati: মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি সাজানো হয়েছে ৬৬ কেজি সোনা ও ২৯৫ কেজির রুপো  দিয়ে।

কলকাতা: বাণিজ্য নগরীতে সাজ সাজ রব। গণেশ চতুর্থীর (Ganesh Chaturthi) সবচেয়ে বড় উৎসব পালিত হয় মহারাষ্ট্রে (Maharashtra)। তাই মুম্বইয়ের (Mumbai) অলিতে গলিতে গণেশ পুজো (Ganesh Pujo) হয়েই থাকে। আর এই মুম্বইয়ের জনপ্রিয় পুজোগুলির মধ্যে অন্যতম জিএসবি সেবা মণ্ডলের পুজো। এখানকার প্রধান আকর্ষণ হল বিশালাকার মূর্তি। এখানে গণপতিকে সাজানো হয় ভারী ভারী গয়না দিয়ে।                                                 

মহারাষ্ট্রে গণপতি বাপ্পার পুজো বাঙালির দুর্গাপুজোর থেকে কম কিছু নয়। এই পুজো নিয়ে শহরবাসীর উন্মাদনা থাকে তুঙ্গে। মুম্বইয়ের সবচেয়ে ধনীপুজো হিসেবে পরিচিত কিংস সার্কেলের এই পুজোয় এ বছর গণেশ মূর্তি সাজানো হয়েছে ৬৬ কেজি সোনা ও ২৯৫ কেজির রুপো  দিয়ে। জানা গেছে এই গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করেছে এই পুজো কমিটি। এবং গোটা পুজো উপলক্ষ্যে ৩৬০ কোটির বিমা করিয়েছে জিএসবি সেবা মণ্ডল। 

মুম্বইয়ের জিএসবি সেবা মণ্ডলের সর্বজনীন গণেশ উৎসবের ৬৯তম বছরে এই বিশেষ উদ্যোগ। জিএসবি (GSB) সেবা মণ্ডলের মুখপাত্র অমিত ডি পাই বলেন, "আমাদের গণেশের জন্য ৩৬০.৪০ কোটি টাকার বীমা করা হয়েছে।" পাই আরও জানান, এবছর গয়নার জন্য ৩৮.৪৭ কোটির বিমা করা হয়েছে। ৩০ কোটির বিমা মণ্ডপ ও আগত দর্শনার্থীদের সুরক্ষার উদ্দেশে করা হয়েছে। প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে ২ কোটির বিমা হয়েছে। দুর্ঘটনার জন্য রয়েছে ২৮৯.৫০ কোটির বিমা। কারণ এত বিশালাকায় মূর্তি ভূমিকম্প কিংবা ভারী বৃষ্টিতে মারাত্মক ক্ষতি হতে পারে। শুধু তাই নয়, মূর্তি ক্ষতিগ্রস্থ হলে বিপদের আশঙ্কা রয়েছে আশেপাশে থাকা মানুষজনেরও। সেইসঙ্গে বিরাট মাপের আর্থিক ক্ষতি তো রয়েছেই। সব কিছু মাথায় রেখেই বিমার সবথেকে বড় অংশটি রাখা হয়েছে দুর্ঘটনার খাতে।

আরও পড়ুন, ব্রহ্মার নির্দেশে গণপতি নাম, শিব-পার্বতীর ইচ্ছেতেই সকল দেবতার আগে পূজিত হন গণেশ

নিরাপত্তার কথায় মাথায় রেখে ডিজিটাল পদ্ধিতে মণ্ডপের ভিতরে প্রবেশ করানো হচ্ছে দর্শনার্থীদের। প্রত্যেকের ফেসিয়াল রেকগনিশন রাখা হচ্ছে।

কলকাতায় যেমন দুর্গাপুজোর উদ্বোধন হচ্ছে মহালয়াতে, তেমনই গণেশ চতুর্থীর চার দিন আগে গণপতি বাপ্পা-র প্যান্ডেলেরও ফিতে কাঁটা শুরু হয়েছে। তার মধ্যেও জিএসবি সেবা মণ্ডলের ‘মহাগণপতি’ আলাদা করে নজর কেড়েছে। এই গণেশই দেশের সবচেয়ে দামি গণপতির মূর্তি।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Howrah News: 'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
'তোলাবাজের সঙ্গে বৈঠক কেন?', মন্ত্রীকে দেখেই অগ্নিশর্মা বিজেপি কর্মী, প্রকাশ্যেই ছুড়লেন প্রশ্ন
Earthquake: তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা
তীব্র ভূমিকম্প, রিখটার স্কেলে মাত্রা ৭.৪, অন্তত ১১১ জনের মৃত্যু, ভয়াবহ অবস্থা

ভিডিও

BJP LIVE: 'কেন তোলাবাজের সঙ্গে বৈঠকে মন্ত্রী?' পুর ও নগরোন্নয়ন প্রতিমন্ত্রীকে প্রশ্ন BJP নেতার
RG Kar News: ফের বিতর্কে আর জি করকাণ্ডে থ্রেট কালচারের নাম জড়ানো অভীক দে
Recruitment Scam: স্কুলে শিক্ষকের নিয়োগ প্রক্রিয়ায় সিঁদুরে মেঘ? ভেরিফিকেশনের প্রক্রিয়া আপাতত স্থগিত
Sabyasachi Dutta: তোলাবাজির মামলায় আরও বিপাকে সব্যসাচী দত্ত
CPM-BJP Chinsurah: চুঁচুড়ায় বামেদের পথসভায় হামলা ও মঞ্চ ভাঙচুর বিজেপির বিরুদ্ধে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget