এক্সপ্লোর

India-Pakistan Conflict: জলের নীচেও পরাক্রম, সাগরে মাইন বিস্ফোরণ ঘটাল ভারত, বার্তা কি পাকিস্তানকে?

Underwater Mine: ভারতীয় নৌবাহিনীর তরফে সাগরের নীচে অত্যাধুনিক Multi-Influence Ground Mine (MIGM) বিস্ফোরণ ঘটানো হয়।

নয়াদিল্লি: কাশ্মীরে জঙ্গি হামলার জেরে উত্তজনার পরিবেশ। সেই আবহেই সাগরে মাইন বিস্ফোরণ ঘটাল ভারত। অত্যাধুনিক সাবমেরিন ধ্বংস করতে এই মাইন তৈরি করা হয়। পাশাপাশি, শত্রুপক্ষের অত্যাধুনিক যুদ্ধজাহাজ, যা সহজে রেডারে ধরা পড়ে না, তা প্রতিহত করতেও এই জল-মাইন ব্য়বহার করা হয়। পহেলগাঁও হামলার জেরে পাকিস্তানের সঙ্গে সংঘাত যে আকার ধারণ করেছে, সেই আবহে সাগরে মাইন বিস্ফোরণ ঘটানো যছেষ্ট ইঙ্গিতবাহী বলে মনে করছে কূটনৈতিক মহল। (India-Pakistan Conflict)

ভারতীয় নৌবাহিনীর তরফে সাগরের নীচে অত্যাধুনিক Multi-Influence Ground Mine (MIGM) বিস্ফোরণ ঘটানো হয়। পরীক্ষামূলক ভাবেই এই বিস্ফোরণ ঘটানো হয়। এই জল-মাইন তৈরি হয়েছে ভারতের  বিশাখাপত্তনমের Naval Science and Technological Laboratory-তে। জল-মাইন প্রযুক্তি তৈরিতে নৌবাহিনীকে সহায়তা জুগিয়েছে Defence Research of Development Organisation (DRDO). (Underwater Mine)

সাগরে, জলের নীচে মাইন বিস্ফোরণের ভিডিও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছে DRDO এবং কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের দফতর। ভিডিওয় দেখা গিয়েছে, নীলচে সবুজ জলের নীচ থেকে হঠাৎই ঘোলা কুণ্ডলী উপরের দিকে উঠে এল। জলের উপরে উঠে আসার পর ক্রমশ তা ছড়িয়ে পড়ে। জল-মাইনের সফল পরীক্ষাও একসঙ্গে জোট বেঁধে সম্পন্ন করল DRDO এবং ভারতীয় নৌবাহিনী। তাদের অভিনন্দন জানিয়েছেন রাজনাথ। তাঁর বক্তব্য, 'জলের নীচে ভারতীয় নৌবাহিনীর যুদ্ধক্ষমতা আরও বৃদ্ধি করল এই প্রযুক্তি'।

এই প্রযুক্তি উৎপাদনে যুক্ত ছিল Bharat Dynamics Limited. তারা জানিয়েছে, MIGM জল-মাইন একাধিক সেন্সর বসানো রয়েছে। জলযানের উপস্থিতি টের পাওয়ার জন্য বিশেষ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে জল-মাইনে। নৌবাহিনীর রণকৌশলে জল-মাইনের ব্যবহার চলে আসছে বহু শতক ধরে। ব্রিটেন, আমেরিকা, জাপান এবং জার্মানির মতো দেশ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় সমুদ্রপথে জল-মাইন পেতে রাখত। পরিসংখ্যান বলছে, সেই সময় জলের নীচে প্রায় ৫ লক্ষ মাইন পাতা ছিল। 

ভারতের হাতেও জল-মাইন প্রযুক্তি রয়েছে। তবে যে সময় সেটি পরীক্ষা করে দেখা হল, তা অত্যন্ত ইঙ্গিতবাহী। কারণ পহেলগাঁওয়ে জঙ্গি হামলার জেরে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে নতুন করে সংঘাত দেখা দিয়েছে। জল, স্থল, আকাশ, সর্বত্রই নজরদারি বাড়ানো হচ্ছে এই মুহূর্তে। পাশাপাশি, শক্তি প্রদর্শনে সামরিক সাজ-সরঞ্জামও ঝালিয়ে নেওয়া হচ্ছে। এর আগে, আরব সাগরে ক্ষেপণাস্ত্র পরীক্ষাও করে ভারত। সমুদ্রে টহল দিচ্ছে নৌবাহিনীর জাহাজও। আকাশে চক্কর দিচ্ছে হেলিকপ্টার, নামানো হয়েছে সাবমেরিনও।

সেরা শিরোনাম

West Bengal News Live: বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অবশেষে যাদবপুর থানায় অভিযোগ দায়ের উপাচার্যের
Jantar Mantar Quota Protest : জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
জাত দেখে কোটা কেন? আর্থিক অবস্থা দেখে দেওয়া হোক সুবিধে, আবার বিক্ষোভ যন্তরমন্তরে
Maharashtra News: আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
আইফোনের ইএমআই দেওয়া নিয়ে মা-বাবার সঙ্গে ঝামেলা ছেলের, চোখের নিমেষে শেষ গোটা পরিবার, কী ঘটেছে ?
Sugar Price Hike: হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?
হু হু করে দাম বাড়ছে চিনির, দায়ী কেন্দ্রীয় সরকারের E20 পেট্রোল নীতি ?

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
যুক্তি তক্কো পর্ব ১ : ব্রেকফাস্ট, হাই-টি আর মাখোমাখো ভোজনে, বিরোধীকে মাপা হল বন্ধুর ওজনে!
Abhishek Banerjee | সেবাশ্রয় নিয়ে দায়ের হওয়া মামলায় রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
Jadavpur University News: চার নম্বর গেটে মেরামতির পর ফের বসানো হল এমব্লেম | ABP Ananda LIVE
Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget