এক্সপ্লোর

LPG নিয়ে বড় আপডেট ! হরমুজ নির্ভরতা কমাতে আমেরিকার সঙ্গে বিরাট ডিল ভারতের ?

India LPG Import: হরমুজ সঙ্কটের পর বড় সিদ্ধান্ত, আমেরিকা থেকে দ্বিগুণ LPG আমদানি করবে ভারত

নয়াদিল্লি: গত ফেব্রুয়ারি থেকে যতটা উত্তপ্ত হয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, ততই রান্নার গ্যাস নিয়ে বেড়েছে হাহাকার। গ্যাস সরবরাহ নিয়ে কোনও আকাল নেই - এ কথা বারবার বলেছে কেন্দ্র, সেই সঙ্গে অবশ্য বাণিজ্যিক গ্যাসের সরবরাহে নিয়ন্ত্রণও বাড়িয়েছে। এবার রান্নার গ্যাসের সরবরাহে উপসাগরীয় দেশগুলির উপর নির্ভরতা কমাতে বড় পদক্ষেপের পথে ভারত। আমেরিকা থেকে LPG আমদানির পরিমাণ প্রায় দ্বিগুণ করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। হরমুজ প্রণালীতে সাম্প্রতিক জাহাজ চলাচল সংক্রান্ত সমস্যার জেরে ভারতের রান্নার গ্যাস সরবরাহ ব্যবস্থায় প্রভাব পড়ার পরেই বিকল্প উৎসের দিকে আরও বেশি করে ঝুঁকছে দেশ।

ভারতের LPG চাহিদার বড় অংশ এতদিন উপসাগরীয় দেশগুলি থেকে আমদানির মাধ্যমে মেটানো হত। কিন্তু হরমুজ প্রণালী ঘিরে সাম্প্রতিক অস্থিরতা বুঝিয়ে দিয়েছে, একটি নির্দিষ্ট অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরতা তৈরি হলে আন্তর্জাতিক সঙ্কটের সময় সরবরাহ ব্যবস্থা বড় ধাক্কা খেতে পারে। সেই ঝুঁকি কমাতেই এবার আমদানির উৎসে বৈচিত্র আনার পরিকল্পনা করা হচ্ছে।

আমেরিকা থেকে দ্বিগুণ LPG কিনবে ভারত?

ভারতীয় তেল সংস্থাগুলি আমেরিকা থেকে বার্ষিক LPG আমদানির পরিমাণ ২.২ মিলিয়ন টন থেকে বাড়ানোর পথে এগোচ্ছে। লক্ষ্য, বর্তমান আমদানির তুলনায় প্রায় দ্বিগুণ LPG আমেরিকা থেকে কেনা। পরিসংখ্যান বলছে, গত বছর ভারতের মোট আমদানি করা LPG-র মধ্যে আমেরিকার অংশ ছিল ৮ শতাংশেরও কম। কিন্তু ২০২৬ সালের জুনের মধ্যে সেই অংশ বেড়ে ৬৫ শতাংশে পৌঁছেছে। অর্থাৎ, খুব অল্প সময়ের মধ্যেই ভারতের LPG আমদানির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস হয়ে উঠেছে আমেরিকা।

কেন উপসাগরীয় দেশগুলির উপর নির্ভরতা কমাচ্ছে ভারত?

হরমুজ প্রণালী বিশ্ব জ্বালানি পরিবহণের অন্যতম গুরুত্বপূর্ণ পথ। এই জলপথে সমস্যা তৈরি হলে অপরিশোধিত তেল ও LPG-র আন্তর্জাতিক সরবরাহে বড় প্রভাব পড়তে পারে। সাম্প্রতিক জাহাজ চলাচল সংক্রান্ত সমস্যার পর ভারতের জন্য সেই ঝুঁকির বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। 
এই কারণেই ভবিষ্যতে আন্তর্জাতিক পরিস্থিতি অস্থির হলেও যাতে দেশে রান্নার গ্যাসের সরবরাহে ঘাটতি না হয়, তার জন্য বিকল্প ব্যবস্থা তৈরি করা হচ্ছে।

আমেরিকার পাশাপাশি নজরে আলজেরিয়া

শুধু আমেরিকার উপর নির্ভরতা বাড়ানো নয়, আরও নতুন দেশ থেকে LPG কেনার সম্ভাবনাও খতিয়ে দেখছে ভারত। বিকল্প সরবরাহকারী হিসেবে আলজেরিয়ার দিকেও নজর রয়েছে। এর মূল উদ্দেশ্য, কোনও একটি দেশ বা অঞ্চলের উপর অতিরিক্ত নির্ভরশীল না থেকে একাধিক উৎস থেকে LPG সংগ্রহ করা। ফলে কোনও একটি সরবরাহ পথ ব্যাহত হলেও অন্য উৎসের মাধ্যমে দেশের চাহিদা মেটানো সম্ভব হবে।

বাড়তে পারে জরুরি LPG মজুত

আমদানির উৎস বদলের পাশাপাশি LPG-র জরুরি মজুত বাড়ানোর পরিকল্পনাও করা হচ্ছে। বিশ্ববাজারে অস্থিরতা, যুদ্ধ পরিস্থিতি কিংবা গুরুত্বপূর্ণ সমুদ্রপথে সমস্যা তৈরি হলে যাতে দেশের রান্নার গ্যাস সরবরাহে তার তাৎক্ষণিক প্রভাব না পড়ে, সেই লক্ষ্যেই বড় রিজার্ভ তৈরির কথা ভাবা হচ্ছে।
আমেরিকা থেকে আমদানি বৃদ্ধি, নতুন সরবরাহকারী দেশের খোঁজ এবং জরুরি মজুত বাড়ানো—এই তিনটি পদক্ষেপের মাধ্যমে ভারতের LPG সরবরাহ ব্যবস্থাকে আরও সুরক্ষিত করার পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে ভবিষ্যতে আন্তর্জাতিক সঙ্কট তৈরি হলেও দেশের রান্নাঘরে গ্যাসের জোগান স্বাভাবিক রাখার ক্ষেত্রে সুবিধা হতে পারে।   

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
Advertisement

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget