এক্সপ্লোর

Maharashtra Rain: মহারাষ্ট্রে প্রবল বর্ষণ, বজ্রপাতে, বন্যায় বিপর্যয়, মৃত ১৩, উদ্ধার ৫৬০ জনকে

মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মরাঠাওয়াড়া, মুম্বই  সহ মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলি আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলে প্রবল বৃষ্টিতে বিপর্যয় দেখা দিয়েছে।

 

মুম্বই: মহারাষ্ট্রে মরাঠাওয়াডা অঞ্চলে প্রবল বৃষ্টি, বন্যা ও বজ্রপাতে বিপর্যয়। বিভিন্ন ঘটনায় কমপক্ষে ১৩ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। এনডিআরএফের দল ৫৬০ জনের বেশি মানুষকে নিরাপদে উদ্ধার করেছে। সরকারি আধিকারিকরা মঙ্গলবার এ কথা জানিয়েছেন। তাঁরা জানিয়েছেন, রবিবার ও সোমবারের প্রবল বর্ষণে দুশোরও বেশি গবাদি পশু ভেসে গিয়েছে। প্রচুর ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

 মুম্বইতেও মঙ্গলবার ভারী বৃষ্টি হয়। মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, মরাঠাওয়াড়া, মুম্বই  সহ মহারাষ্ট্রের উপকূলবর্তী এলাকাগুলি আগামী ২৪ ঘণ্টায় ভারী বৃষ্টি হতে পারে। মধ্য মহারাষ্ট্রের মরাঠাওয়াড়া অঞ্চলে প্রবল বৃষ্টিতে বিপর্যয় দেখা দিয়েছে। এখানকার ঔরঙ্গাবাদ, লাতুর, উসমানাবাদ, পরভানি, নান্দেদ, বিড়, জালনা ও হিঙ্গোলিতে বৃষ্টির ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে।

রাজ্য প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, ইয়াভতমাল জেলায় মঙ্গলবার প্রবল বৃষ্টির মধ্যে বন্যার জলে রাজ্য পরিবহণ বিভাগের একটি বাস সেতু পেরোনোর সময় ডুবে যায়। এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। আরও তিনজন নিখোঁজ।  আধিকারিক সূত্রে খবর, এই ঘটনা উমরখেড় তহশিলের দহাগাওঁ পুলে সকাল আটটা নাগাদ ঘটে। ওই সময় মহারাষ্ট্র রাজ্য সড়ক পরিবহণ নিগমের সেমি লাক্সারি বাস নাগপুর থেকে নান্দেড় যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে।

মাঞ্জারা বাঁধ সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির কারণে জলস্তর বৃদ্ধির পর আধিকারিকরা মঙ্গলবাল নিকাশির জন্য বাঁধের ১৮ টি গেটই খুলে দেয়। এর ফলে বিড় জেলার কয়েকটি গ্রাম বন্যা কবলিত হয়ে পড়ে। পার্শ্ববর্তী জেলাগুলিতেও সতর্কতা জারি করা হয়েছে।

সরকারি সূত্রে খবর, স্থানীয় প্রশাসন মঙ্গলবার মঞ্জারা বাঁধের সব কটি গেট ও মজলগাঁও বাঁধের ১১ টি গেট খুলে দেয়। ওই দুটি বাঁধ থেকে যথাক্রমে ৭৮,৩৮৯ ও ৮০,৫৩৪ কিউসেক জল ছাড়া হয়। মৌসম ভবন, আগামী দুদিনে রাজ্যের বিভিন্ন এলাকাতেই বৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে।

সরকারি সূত্রে খবর, মরাঠাওয়াড়ার আট জেলার ১৮০ সার্কেলে ৬৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। বৃষ্টির ফলে জল বের করে গিয়ে কয়েকটি বাঁধের গেট খুলে দেওয়ায় বিড় ও লাতুর জেলার মাঞ্জরা নদীর তীরবর্তী কয়েকটি গ্রামে বন্যা পরিস্থিতি তৈরি হয়। সংশ্লিষ্ট সরকারি বিভাগ সূত্রে জানানো হয়েছে,  গত ৪৮ ঘণ্টায় এই অঞ্চলের ছয় জেলায় ১০ জনের মৃত্যু হয়েছে। বিড়ে তিন, উসমানাবাদ ও পরভানি জেলায় দুজন করে, নান্দেড় ও লাতুরে একজন করে ব্যক্তির মৃত্যু হয়েছে।

সরকারি সূত্রে খবর, দুদিনের টানা বৃষ্টির কারণে দুশোর বেশি পশুর মৃত্যু হয়েছে। ২৮ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি ও বন্যার কারণে আট জেলার বিস্তীর্ণ এলাকায় বেশ কয়েক হেক্টর জমির ফলস নষ্ট হয়ে গিয়েছে। রাজ্যের জলসেচ মন্ত্রী জয়ন্ত পাতিল বিড় জেলায় সাংবাদিকদের জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। ক্ষয়ক্ষতি যথাসম্ভব এড়ানোর চেষ্টা চলছে।

লাতুরে প্রবল বৃষ্টিতে নদী তীরে আটকে পড়া লোকজনকে উদ্ধারের জন্য এনডিআরএফের একটি দল, হেলিকপ্টার ও নৌকা মোতায়েন করা হয়। সরকারি সূত্রে খবর, সরসা গাঁওয়ের মাঞ্জরা নদীর তীরবর্তী এলাকা থেকে আটক ৪০ জনের মধ্যে ২৫ জনকে উদ্ধার করা হয়েছে। বাকি ১৫ জনকে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। রেনাপুর তেহশিল থেকেই আটরে পড়া তিনজনকে উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

TMC News: অভিষেকের বিরুদ্ধে ফের উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ। থানায় নালিশ বিষ্ণুপুরের বিজেপি নেতার।
Blood Bank Scam: চলতি বছরের প্রথম ৬ মাসেই ভিন রাজ্যে ৬ কোটি টাকার লোহিত কণিকা এবং প্লাজমা বিক্রি!
Blood Bank Scam: মে মাসে দঃ ২৪ পরগনায় বেসরকারি নার্সিংহোমের রক্ত বিক্রির বেনিয়মের পর্দাফাঁস
TMC News: লিপস অ্যান্ড বাউন্ডসের নামে নথিভুক্ত জমিতে কীভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংসদ অফিস?
Arms Recovery: রবিবার সাতসকালে অশোকনগরে অস্ত্র পাচারের হদিশ পেল CID এবং অশোকনগর থানার পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Abhishek Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
FIFA World Cup Final: নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
নিছকই কাকতালীয়, নাকি ভবিতব্য, ২০২৬ বিশ্বকাপ ফাইনালের ছত্রে ছত্রে ইতিহাসের পুনরাবৃত্তি
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Fifa World Cup 2026 Final : বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
বিশ্বকাপ জিতে কত টাকা পাচ্ছে স্পেন ? আর্জেন্তিনার ঝুলিতেই বা যাচ্ছে কত ?
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Embed widget