এক্সপ্লোর

Amarnath Yatra: সেতু ভেঙে বিপত্তি, রেকর্ড সময়ে জোড়া সেতু তৈরি সেনার

Indian Army: ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটি সেতু। কিন্তু, বিপদে সহায় ভারতীয় সেনা। রেকর্ড সময়ে দুটি সেতুই মেরামত করল ভারতীয় সেনার চিনার কর্পস।

শ্রীনগর: অমরনাথ যাত্রা চলছে। তীর্থযাত্রায় নাম লিখিয়েছেন বহু পুণ্যার্থী। এরই মাঝে বিপত্তি। ধসের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছিল দুটি সেতু। কিন্তু, বিপদে সহায় ভারতীয় সেনা। রেকর্ড সময়ে দুটি সেতুই মেরামত করল ভারতীয় সেনার চিনার কর্পস। কাশ্মীরের ব্রারিমার্গের (Brarimarg) বালতালের (Baltal Axis) ঘটনা। এক রাতের মধ্যে সারিয়ে দেওয়া হয়েছে সেতুগুলি। সেতুদুটি খারাপ থাকলে অমরনাথ যাত্রীদের অন্তত আরও চারঘণ্টা অতিরিক্ত সময় খরচ করে ঘুরপথে যেতে হতো। সূত্রের খবর, বালতালের পথে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে নালাগুলি উপচে ধস নেমেছিল।

রেকর্ড সময়ে জোড়া সেতু মেরামতির বিষয়টি জানানো হয়েছে ভারতীয় সেনার চিনার কর্পসের টুইটার হ্যান্ডেলে। দেওয়া হয়েছে ছবিও। 

 

চিনার কর্পস:
ভারতীয় সেনার চিনার কর্পস (Chinar Corps) XV বা 15 Corps নামেও পরিচিত। শ্রীনগরেই এই ব্যাটেলিয়নের হেডকোর্য়াটার। জম্মু-কাশ্মীর উপত্যকায় যেকোনও সেনা অভিযানের দায়িত্বে থাকে এই বাহিনী। একাধিক অভিযানে এবং উদ্ধারকাজে বারবার দারুণ সাহসিকতা ও পারদর্শিতার পরিচয় দিয়েছে ভারতীয় সেনার এই বাহিনী। 

দক্ষতার পরিচয়:
এএনআই সূত্রের খবর, ৩০ জুন রাত থেকে হঠাৎ তাপমাত্রা বাড়ে ওই এলাকার। সেই কারণেই নালাগুলি উপচে বালতাল রুটে কালীমাতার কাছে সেতু ভেঙে যায়। তারপরেই আসরে নামে চিনার কর্পসের 13 Engineer Regiment. তারাই দ্রুত সম্পূর্ণ নতুন একটি সেতু তৈরি করে দেয়। তাতেই বিশেষ বাধাপ্রাপ্ত হয়নি অমরনাথ যাত্রা। কোভিড ধাক্কা কাটিয়ে দুই বছর পরে চলতি বছরে ৩০ জুন থেকে শুরু হয়েছে অমরনাথ যাত্রা। 

আরও পড়ুন: কাশ্মীরি চিত্র সাংবাদিকের উড়ানে নিষেধাজ্ঞা, বাতিল হল পুলিৎজার প্রাপ্ত সানা মাট্টুর পাসপোর্টও 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Rajpal Yadav: চেক বাউন্স মামলায় ধাক্কা, বলিউড অভিনেতাকে ৩ মাস জেলের নির্দেশ আদালতের
Gurugram Encounter : হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
হরিয়ানার গুরুগ্রামে এনকাউন্টার, খতম ৪ দুষ্কৃতী
US Attacks Iran: আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
আমেরিকার হামলায় নিহত আট সেনা-সহ ১৪ , দাবি ইরানের
Cancer Cases: মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক
মহামারির আকার নিচ্ছে ক্যান্সার, মেয়েদের মধ্যে স্তন ক্যান্সার বাড়ছে, ছেলেদের ক্ষেত্রে ঠোঁট ও মুখের ক্যান্সার, ভারতের ছবিও উদ্বেগজনক

ভিডিও

Baruipur Incident: আগামীকাল বারুইপুরে নতুন পুলিশ ফাঁড়ির উদ্বোধন করতে পারেন মুখ্যমন্ত্রী
Abhishek Banerjee: কণ্ঠ-নমুনা দিতেই হবে, গলার স্বর দিতে আপনি বাধ্য, অভিষেককে নির্দেশ হাইকোর্টের
Tmc News | তৃণমূল কংগ্রেসের আরও অ্যাকাউন্ট ফ্রিজ | ABP Ananda LIVE
Chingrighata News: সোমবার সকাল ৮টা পর্যন্ত সম্পূর্ণ বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল
Asansol News | ফের আসানসোলে চলল বুলডোজার | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asha-Anganwadi Worker: মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
মাসিক ৫ হাজার টাকা ভাতা বাড়ল আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের, নির্দেশিকা জারি করল রাজ্য সরকার
BJP News: বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
বিজেপিতে যোগ দিলেন প্রাক্তন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব, সুখেন্দুশেখর রায় ও প্রকাশ চিক বরাইক, টিকিট পাবেন রাজ্যসভার?
Prosenjit Chatterjee: '..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
'..., বিশ্বাস করুন', নবান্ন থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজনীতি নিয়ে আলোচনা প্রসঙ্গে কী বললেন প্রসেনজিৎ?
ENG vs IND: শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
শ্রেয়সের অর্ধশতরানও রক্ষা করতে পারল না, টি-২০ সিরিজ়ে প্রথমবার ইংল্যান্ডের কাছে হারল ভারত
US-Iran Strikes : ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
ফের যুদ্ধ! ইরানের ৯টির বেশি শহরে বিমান হামলা আমেরিকার, ভয়াবহ পরিস্থিতি
Recruitment Scam: প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
প্রায় ২৫০ কোটির লেনদেন, কেনা হয় বিপুল সম্পত্তি, পুর নিয়োগ দুর্নীতিতে ED-র চার্জশিটে সুজিত বসুর নাম
FIFA World Cup 2026: কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
কোয়ার্টার ফাইনালের আগে ইংল্যান্ড শিবিরে আরও ধাক্কা, দুই ম্যাচ নির্বাসিত তারকা ফুটবলার
Monohora GI Tag: ২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
২০০ বছরের ইতিহাস আর GI স্বীকৃতি, কীভাবে সবার মন হরণ করল জনাইয়ের ঐতিহ্যবাহী 'মনোহরা'?
Embed widget