এক্সপ্লোর

Sikkim Snowfall: ২৪ ঘণ্টার টানাপড়েন, সিকিমে তুষারপাতে আটকে পড়া ১০০০ পর্যটককে উদ্ধার করল সেনা

Sikkim Snowfall: রবিবার সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধারকার্য শুরু করে সেনা। সন্ধ্যা গড়ানোর আগে সকল পর্যটককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।

নাথু লা: প্রায় ২৪ ঘণ্টা পর সিকিমে (Sikkim) আটকে পড়া পর্যটকদের (Stranded Tourists) উদ্ধার করা গেল। বেড়াতে গিয়ে শনিবার ভারী তুষারপাতে (Heavy Snowfall) আটকে পড়েছিলেন ১ হাজারের বেশি পর্যটক। সেনা শিবিরেই (Indian Army) কোনও রকমে মাথা গুঁজেছিলেন তাঁরা। রবিবার বিকেলে শেষমেশ সকলকে উদ্ধার করে নিরাপদে সরিয়ে আনা গেল।

শনিবার বিকেলে সিকিমের বিভিন্ন জায়গায় ভারী তুষারপাত শুরু হয়। তাতে চিন সীমান্তের কাছে, নাথু লা পাসে (Nathu La) আটকে পড়েন ১ হাজার ২৭ জন পর্যটক। তাপমাত্রা নেমে যায় শূন্যে। তার জেরে আটকে পড়েন সকলে। ওই এলাকায় সেনাশিবিরে কোনও রকমে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। শেষমেশ রবিবার বিকেলে সেই পরিস্থিতি থেকে উদ্ধার পেলেন।

সেনা সূত্রে জানা গিয়েছে, ভারী তুষারপাতের জেরে শনিবার গ্যাংটক এবং নাথু লার সংযোগস্থল জওহরলাল নেহরু মার্গ তুষারে ঢেকে যায়। চাকা পিছলে যাওয়ায় গাড়ি নিয়ে এগনো যাচ্ছিল না ওই রাস্তা দিয়ে। বিপদ বুঝে তাই আর এগোনোর সাহস পাননি কেউ।

আরও পড়ুন: Bank Holidays: জানুয়ারিতে ১৬ দিন ব্যাঙ্ক বন্ধ , আপনার শহরে ছুটির তালিকা জানেন কি ?

১৫ কিলোমিটার বিস্তীর্ণ এলাকায় ১ হাজার ২৭ জন পর্যটক আটকে ছিলেন। ১২০টি গাড়িও আটকে পড়ে সেখানে। সেই পরিস্থিতিতে সেনার ব্ল্যাক ক্যাট ডিভিশন আটকে পড়া পর্যটকদের সংলগ্ন সেনা শিবিরে সরিয়ে যায়। কম্বল, গরম খাবার এবং পানীয় দিয়ে সকলকে ধাতস্থ করা হয়।

রবিবার সকালে আবহাওয়ার উন্নতি হওয়ায় উদ্ধারকার্য শুরু করে সেনা। সন্ধ্যা গড়ানোর আগে সকল পর্যটককে নিরাপদে সরিয়ে আনা সম্ভব হয়।

শনিবারের ঘটনার পর, কেন্দ্রীয় মন্ত্রী কিরেণ রিজিজু অরুণাচল প্রদেশে বেড়াতে যাওয়া পর্যটকদের সতর্ক করেন। অরুণাচল ওয়েস্ট-এর সাংসদ কিরণ জানান, এই সময় অরুণাচলের তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি পর্যন্ত নেমে যায়। তাই তুষারপাতের সময় পর্যটকদের বেরোতে নিষেধ করেন তিনি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
Census In India: জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে
জনগণনায় ৪০টি প্রশ্নের তালিকা প্রকাশ করল কেন্দ্র, কোভিড টিকা, ব্য়াঙ্ক অ্যাকাউন্টের তথ্যও দিতে হবে

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget