এক্সপ্লোর

Bilkis Bano Case: 'আদালত সাজা মকুব করতে বলেনি', বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ায় গুজরাত সরকারকে নোটিস

Supreme Court: ২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় গর্ভবতী অবস্থায় গণধর্ষণের শিকার হন বিলকিস। তাঁর শিশুকন্যা এবং পরিবারের অন্য ছয় সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়।

নয়াদিল্লি: বিলকিস বানোর (Bilkis Bano Case) ধর্ষকদের সময়ের আগে মুক্তি দেওয়া নিয়ে গুজরাত সরকারকে (Gujarat Government) নোটিস ধরাল সুপ্রিম কোর্ট (Suprme Court)। বিলকিসের ১১ জন ধর্ষককে মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সম্প্রতি জনস্বার্থ মামলা জমা পড়ে শীর্ষ আদালতে। তাতেই গুজরাত সরকারের জবাব জানতে চাওয়া হয়েছে।

বিলকিস বাোনোর ধর্ষকদের মুক্তি দেওয়ায় গুজরাত সরকারকে নোটিস সুপ্রিম কোর্টের

বৃহস্পতিবার প্রধান বিচারপতি এনভি রমনা নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চে মামলার শুনানি চলছিল। বিলকিসের ধর্ষকদের মামলায় পক্ষ হিসেবে যুক্ত করতেো মামলাকারীদের নির্দেশ দেন তিনি। দুই সপ্তাহ পর ফের এই মামলার শুনানি হবে বলে ঠিক হয়েছে।

এ দিন শুনানি চলাকালীন শীর্ষ আদালত জানায়,  দোষীদের সাজা মকুবের অনুমোদন দেয়নি আদালত। গুজরাত সরকারকে শুধুমাত্র বিষয়টি দেখতে বলা হয়েছিল। ওই ১১ জনকে মুক্তি দেওয়া আদৌ আইনসম্মত কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন ডিভিশন বেঞ্চের অন্য দুই বিচারপতি, বিচারপতি অজয় রাস্তোগী এবং বিক্রম নাথ। তবে প্রায়শই যাবজ্জীবনের সাজা মকুব করা হয়। তাই বিলকিসের ধর্ষকদের নিয় এত আলোচনা কেন, মামলাকারীদের আইনজীবী কবিল সিব্বলের কাছে জানতে চান বিচারপতিরা।

সেই নিয়ে সওয়াল জবাব চলাকালীনও গুজরাত সরকারের কাছে জবাব চাওয়া হয়। একই সঙ্গে আদালত জানায়, দোষীদের সাজা মকুব করার বিষয়টি অপরাধের গুরুত্বের নিরিখে সংশ্লিষ্ট রাজ্যের আইনের উপর নির্ভর করে, যেখানে অপরাধ ঘটানো হয়। আদালত সাজা মকুবে অনুমোদন দেয়নি।  

আরও পড়ুন: Sonali Phogat's Death: শরীরে আঘাতের চিহ্ন, ভারী কিছু দিয়ে আঘাত সোনালীকে! বিজেপি নেত্রীর ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য

বিলকিসের ধর্ষকদের মুক্তি দেওয়ার বিরুদ্ধে শীর্ষ আদালতে তিনটি জনস্বার্থ মামলা দায়ের হয়  সম্প্রতি। প্রথমটি দায়ের করেন সিপিআই (এম) পলিটব্যুরোর সদস্য সুভাষিণী আলি, দ্বিতীয়টি দায়ের করেন তৃণমূল সাংসগ মহুয়া মৈত্র এবং তৃতীয়টি দায়ের করেন সাংবাদিক রেবতী লাউল এবং অধ্যাপিকা রূপরেখা ভার্মা।

২০০২ সালে গুজরাত দাঙ্গার সময় গর্ভবতী অবস্থায় গণধর্ষণের শিকার হন বিলকিস। তাঁর শিশুকন্যা এবং পরিবারের অন্য ছয় সদস্যকে নৃশংস ভাবে খুন করা হয়। সেই মামলায় ১১ জনকে দোষী সাব্যস্ত করে আদালত। যাবজ্জীবনের সাজা শোনায়। সম্প্রতি তাদের মধ্যে একজন সাজা মকুবের আবেদন জানায়।

স্বাধীনতা দিবসে বিলকিসের ১১ জন ধর্ষককে মুক্তি দেয় গুজরাত সরকার

তার পর গুজরাত সরকার বিশেষ কমিটি গড়ে, ১৫ অগাস্ট, স্বাধীনতা দিবসের দিন ১১ জনকেই সাজার মেয়াদ পূর্ণ হওয়ার ঢের আগে মুক্তি দেয়। জেল থেকে বেরনোর পর মিষ্টিমুখ করিয়ে, কপালে তিলক এঁকে, মালা পরিয়ে স্বাগত জানানো হয় ওই ১১ জনকে। তার ছবি এবং ভিডিও ছডিয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে প্রশ্ন করলে কমিটির সদস্য তথা বিজেপি-র স্থানীয় নেতা জানান, ওঅই ১১ জম ব্রাহ্মণ সন্তান, তাদের নীতি-আদর্শ রয়েছে সেই নিয়ে নিন্দার ঝড় ওঠে সর্বত্র। বিচারব্যবস্থার উপর আস্থা হারিয়ে ফেলেছেন বলে জানান বিলকিস। তার পরই জনস্বার্থ মামলা দায়ের হয় শীর্ষ আদালতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Abhijeet Dipke : মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
মন্ত্রীদের সন্তানদের সরকারি স্কুলে ভর্তির ডাক অভিজিতের, 'নিজেদের কাজের ওপর ভরসা করেন না ?'
Narendra Modi: পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
পিএম কেয়ার্স ফান্ডে কত টাকা আছে? হিসেব মিলল, সুদবাবদই কয়েকশো কোটি টাকা আয়
SC On DA: সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
সবাই DA পাবেন কবে ? সুপ্রিম কোর্টে DA মামলার শুনানিতে আইনজীবী বিকাশরঞ্জন, কেন ‘টাকা তোলা যাচ্ছে না' ? কী নির্দেশ আদালতের
Capital Punishment: ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ফাঁসিতে না ঝুলিয়ে প্রাণঘাতী ইঞ্জেকশন দেওয়া যেতে পারে কি? মৃত্যুদণ্ড নিয়ে অবস্থান জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget