এক্সপ্লোর

BJP Foundation Day 2024: ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস BJP-র, জানুন এর ইতিহাস

BJP Foundation Day 2024: ১৯৮০ সালের ৬ এপ্রিল জনসংঘের আতুঁড়ঘর থেকে জন্ম নেওয়া এই গেরুয়া দল আজ চার দশক পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে।

নয়াদিল্লি: শনিবার অর্থাৎ ৬ এপ্রিল ৪৪তম প্রতিষ্ঠা দিবস পালন করবে বিজেপি (BJP Foundation Day 2024)। আসন্ন লোকসভা নির্বাচনের (Loksabha Election 2024) আগেএবার দলের প্রতিষ্ঠা দিবস বেশ ধুমধামভাবে পালন করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তার জন্য দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিচুতলার কর্মীরা সবাই অত্যন্ত উৎসাহিত রয়েছেন। 

১৯৮০ সালের ৬ এপ্রিল জনসংঘের আতুঁড়ঘর থেকে জন্ম নেওয়া এই গেরুয়া দল আজ চার দশক পেরিয়ে বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে। দলের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামীকাল দলের নেতা ও কর্মীদের উদ্দেশ্যে ভাষণ দেবেন। প্রতিবছর বিজেপির প্রতিষ্ঠা দিবসে বিভিন্ন অনুষ্ঠান ও কর্মসূচি নেওয়া হয় দলের পক্ষ থেকে। ওই অনুষ্ঠানগুলিতে বিভিন্ন নেতারা বক্তব্য রাখার পাশাপাশি ১৯৮০ সাল থেকে ভারতের মাটিতে কীভাবে বিজেপির উত্থান হল ও সাফল্য পেল তা নতুন প্রজন্মের সামনে তুলে ধরেন। আলোচনা করা হয় ভবিষ্যতের লক্ষ্য নিয়েও।

বিজেপির প্রতিষ্ঠা দিবস হল এমন একটি গুরুত্বপূর্ণ সময় যেখানে দল ও দলীয় কর্মীরা কীভাবে কাঁধে কাঁধ মিলিয়ে বিভিন্ন ঘাতপ্রতিঘাতের মাধ্যমে আজ বিশ্বের সবচেয়ে বড় রাজনৈতিক দলে পরিণত হয়েছে তা নিয়ে আলাপ-আলোচনা করেন। প্রতিষ্ঠা দিবস উদযাপনের পাশাপাশি কীভাবে দলের আদর্শকে আরও ছড়িয়ে দেওয়া যায় তা নিয়েও আলোচনা করা হয়। সেই সঙ্গে এবার ৪৪তম প্রতিষ্ঠা দিবসে কীভাবে ভবিষ্যতে দল মানুষের উজ্জ্বলের জন্য কাজ করবে তার রূপরেখাও তৈরি করা হবে বলে জানা গেছে। 

বিজেপির প্রতিষ্ঠা দিবসের ইতিহাস ও তাৎপর্য

হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রাক্তন নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ১৯৫১ সালে ভারতীয় জনসংঘ নামে একটি দল প্রতিষ্ঠা করেছিলেন। যা আরএসএস-এর রাজনৈতিক সংগঠন হিসেবেই জন্মলগ্ন থেকে কাজ করে আসছে। এবং এই দলের প্রথম সভাপতি ছিলেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় (Shyama Prasad Mukherjee)। ভারত যখন দু-ভাগে বিভাজিত হচ্ছিল তখন প্রথম ভারতীয় জনসংঘই এর প্রথম বিরোধিতা করেছিল। কিন্তু, পরেই এই দলই হিন্দু জাতীয়তাবাদ ও ভারতীয় সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষার বিষয়ে সবচেয়ে বেশি সক্রিয় হয়ে ওঠে। 

১৯৫০ ও ৬০-এর দশকে জনসংঘের অন্যতম প্রধান নেতা ছিলেন ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ী। পরে আরও তিনটি রাজনৈতিক দলকে সঙ্গে নিয়ে ১৯৭৯ সালে জনতা দল তৈরি করেন। ১৯৮০ সালে এই সরকার দেশের ক্ষমতা থেকে সরে যায়। পরে ১৯৮০ সালের ৬ এপ্রিল লালকৃষ্ণ আদবানি ও মুরলি মনোহর যোশীর নেতৃ্ত্বে তৈরি হয় আজকের বিজেপি বা ভারতীয় জনতা পার্টি। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kakoli Ghosh Dastidar : কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
কাকলি ঘোষ দস্তিদারের পোস্ট ঘিরে জল্পনা, 'একটাই তো জীবন...'
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
Kolkata News: ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?
ভরা বর্ষায় চরমে দুর্ভোগ, পদে পদে মৃত্যুফাঁদ! কলকাতার রাস্তার সমস্যার স্থায়ী সমাধান হবে কবে?

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget