এক্সপ্লোর

Tripura BJP chaos:  ‘এই নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয়’, জল্পনা উস্কে ফের বিস্ফোরক সুদীপ রায় বর্মন

'বিপ্লবের নীতির সঙ্গে মেলাতে পারছি না', ত্রিপুরার মন্ত্রিসভার সম্প্রসারণের পরই মন্তব্য ত্রিপুরার বিজেপি নেতার...

আগরতলা: ত্রিপুরায় বিজেপিতে ভাঙনের জল্পনা বাড়ালেন সুদীপ রায় বর্মন। 

গতকাল ত্রিপুরার মন্ত্রিসভার সম্প্রসারণ করা হয়। এরপরই বিস্ফোরক মন্তব্য করেন সুদীপ রায় বর্মন। বললেন, ‘এই নেতৃত্বের সঙ্গে কাজ করা সম্ভব নয়। বিপ্লবের নীতির সঙ্গে মেলাতে পারছি না।’

বিজেপিতে ভাঙনের জল্পনা বাড়িয়ে ফের বিস্ফোরক সুদীপ। বললেন, ‘মন্ত্রী হওয়ার প্রস্তাব এসেছিল, প্রত্যাখ্যান করেছি।’  যদিও, গেরুয়া শিবির ছেড়ে তিনি তৃণমূলে যোগ দেবেন কিনা সেই নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন তিনি।

বেশ কিছুদিন ধরেই দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলেছে সুদীপের। এর আগে সোমবার কেন্দ্রীয় নেতৃত্বের ডাকা বৈঠকে গরহাজির ছিলেন তিনি। 

রবিবার ত্রিপুরার বিক্ষুব্ধ বিজেপি বিধায়ক ও নেতাদের নিয়ে বৈঠকে বসেছিলেন বিপ্লব দেব। কিন্তু সোমবার কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে দেখাই যায়নি বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠীর নেতা হিসেবে পরিচিত বিজেপি বিধায়ক সুদীপ রায় বর্মনকে।

আগরতলায় দলের সব বিধায়কদের বৈঠকে ডেকেছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতারা। ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া, রাজ্য বিজেপি সভাপতি মানিক সাহা-সহ শীর্ষ নেতারা। 

এই পরিস্থিতিতে পার্টি অফিসেও গিয়েছিলেন সুদীপ রায় বর্মন। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের ডাকা বৈঠকে দেখা যায়নি তাঁকে। সূত্রের খবর, দলের রাজ্য সদর দফতরে মিনিট পাঁচেক থেকেই বেরিয়ে যান তিনি। যদিও দলের দাবি, শারীরিক অসুবিধা চলে গিয়েছিলেন সুদীপ।

যদিও বৈঠকের পর ত্রিপুরা বিজেপির অন্দরের ফাটল-জল্পনা উড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।  দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ সাইকিয়া বলেন, তৃণমূল নিয়ে আলোচনা হয়েছে আজকের বেঠকে। তবে আগে এখানে জায়গা পায়নি তৃণমূল, এখনও পাবে না। 

অন্যদিকে ত্রিপুরায় ক্রমশ শক্তি বাড়াচ্ছে বাংলার শাসকদল। সোমবার অন্যান্য দল থেকে ৬৯ জন নেতা-কর্মী তৃণমূলে যোগ  দেন। 

তত্‍পরতা শুরু হয়েছে ত্রিপুরার কংগ্রেস শিবিরেও। দিন কয়েক আগেই পদত্যাগ করেছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি পীযূষকান্তি বিশ্বাস। তাঁর তৃণমূলে যোগদান ঘিরেও জল্পনা তৈরি হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: ২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
২১ জুলাইয়ে অভিযুক্ত ছিলেন মণীশ গুপ্ত, কিন্তু তাঁকেই মন্ত্রী করা হয়েছিল: শুভেন্দু অধিকারী
Dengue Disease : ৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
৪-৬০ বছর বয়সীদের ডেঙ্গি ঠেকাতে বড় পদক্ষেপ ভারতের, QDENGA-কে ছাড়পত্র
Crime News : বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
বন্ধ ফ্ল্যাটের বাথরুমে ড্রামের ভিতর থেকে যুবকের পচাগলা ও খণ্ড-বিখণ্ড দেহ উদ্ধার ! ভয়ঙ্কর ঘটনা
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১

ভিডিও

Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda
Madan Mitra:
Mahua Moitra:
Delhi News: পুলিশের ধরপাকড় অগ্রাহ্য করেই সংসদ ভবনের সামনে আন্দোলনকারীদের বিক্ষোভ | CJP Protest
TMC 21st July Report: ২১ জুলাইয়ের ঠিক আগের দিন প্রকাশ্যে '২১ জুলাই' রিপোর্ট

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget