এক্সপ্লোর

Nobel Peace Prize: নোবেল শান্তি পুরস্কার দেওয়া উচিত মোদিকে, কলকাতায় এসে বললেন BSE প্রধান

Nobel Demand for Narendra Modi: শুক্রবার IIM কলকাতার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন BSE প্রধান।

কলকাতা: করোনা কালে দেশবাসীর জন্য বিনামূল্যে রেশনের (Free Ration) ব্যবস্থা করেছিল সরকার। তার রূপকার হিসেবে এ বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) নোবেল শান্তি পুরস্কারে (Nobel Peace Prize) সম্মানিত করার দাবি উঠল। তবে কোনও আন্তর্জাতিক সংগঠনের সুপারিশ নয়, ভারতের প্রধানমন্ত্রীকে নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুললেন বম্বে স্টক এক্সচেঞ্চের প্রধান আশিস চৌহান (BSE Chief Ashish Chauhan)। নোবেল কমিটির বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা উচিত বলে মত তাঁর।

রাষ্ট্রপুঞ্জের মতো মোদিকেও দিতে হবে নোবেল!

করোনা কালে (COVID Pandemic) খাদ্য প্রকল্পের আওতায় বিশ্বের ৮৮টি দেশে ৯ কোটি ৭০ লক্ষ মানুষের মুখে খাবার তুলে দিয়েছে রাষ্ট্রপুঞ্জ (United Nations)। তার জন্য ইউনাইটেড নেশনস ওয়র্ল্ড ফুড প্রোগ্রাম-কে নোবেল শান্তি পুরস্কার ২০২০-তে সম্মানিত করা হয়েছে। অতিমারিতে খাদ্য সঙ্কট নিরসনে তাদের ভূমিকার ভূয়সী প্রশংসা করা হয়েছে।

তাতেই মোদির জন্য নোবেল দাবি করেছেন BSE প্রধান। তাঁর মতে, রাষ্ট্রপুঞ্জ সাড়ে ১১ কোটি মানুষের মুখে খাবার জুগিয়েছে বলে ধরে নিলেও, ভারতের জনসংখ্যার তা মাত্র ১৪ শতাংশ। অথচ করোনা কালে দেশের ৮০ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দিয়েছেন মোদি। তাহলে কি মোদিকেও নোবেল দেওয়ার কথা ভাববে নোবেল কমিটি, প্রশ্ন তুলেছেন BSE প্রধান। তাঁর মতে, বিষয়টিকে গুরুত্ব দিয়ে দেখা উচিত নোবেল কমিটির।

আরও পড়ুন: Jignesh Mevani Update: 'পুলিশি শাসনের দিকে এগোচ্ছি!' জিগনেশ মামলায় অসম পুলিশকে ভর্ৎসনা আদালতের

শুক্রবার IIM কলকাতার সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন BSE প্রধান। সেখানে তিনি বলেন, “উন্নত দেশগুলির চেয়ে ভারতে মাথাপিছু গড় আয় ১০-৩০ শতাংশেরও কম। তার পরেও কোভিড পরিস্থিতি ভাল ভাবেই সামাল দিয়েছি আমরা। আমাদের গর্ববোধ করা উচিত। বিনামূল্যের রেশন প্রকল্পে দেশের ৮০ কোটি মানুষের মুখে খাবার তুলে দেওয়া হয়েছে। বহু দেশকে একত্রিত করলেও, তাদের জনসংখ্যা এত হবে না। নোবেল কমিটি মোদিজির এই কৃতিত্বকে গুরুত্ব দিয়ে দেখবে কিনা, তা সময়ই বলবে।”

কলকাতায় দাঁড়িয়ে মোদিকে নোবেল দেওয়ার দাবি

করোনা কালে ইতিবাচক ভূমিকার জন্য দেশের রাজনীতিক, সমাজকর্মী এবং চিকিৎসকদেরও প্রশংসা করেন BSE প্রধান। তাঁর দাবি, কথায় কথায়, পান থেকে চুন খসলেই রাজনীতিকদের দোষারোপ করেন সাধারণ মানুষ। কিন্ত এ বার কঠিন পরিস্থিতিতে রাজনীতিকরা মানুষের প্রত্যাশা পূরণ করে দেখিয়েছেন।”

সেরা শিরোনাম

Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
Reservation Hatao Andolan : ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
ফের আন্দোলনের কেন্দ্রস্থল যন্তর-মন্তর, 'রিজার্ভেশন হটাও আন্দোলন'-এ ৫ দফা দাবিতে উত্তাল ; আটক বহু
Hyderabad Aston Martin Crash: সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'
সাংসদের ছেলের গাড়ি পিষে দিয়েছে তরুণীকে, সাফাই দিয়ে বাবা বলছেন, 'ওই তো হাসপাতালে নিয়ে গিয়েছে...'

ভিডিও

BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Saokat Molla News | সওকত মোল্লার বিরুদ্ধে এবার UAPA-র ধারা? আরও বিপাকে সওকত?
Jadavpur University Chaos : যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গেরুয়া বাহিনীর সন্ত্রাস, অভিযোগ দায়েরে ৩৭ ঘণ্টা!

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
Embed widget