এক্সপ্লোর

CBSE Class 12 Results Date: ৩১ জুলাইয়ের মধ্যে ফল ঘোষণা, তিন বছরের পারফরমেন্সের ভিত্তিতে দ্বাদশের মূল্যায়ন, সুপ্রিম কোর্টে সিবিএসই

৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে

নয়াদিল্লি: ৩১ জুলাইয়ের মধ্যে হবে সিবিএসই ফল ঘোষণা। সুপ্রিম কোর্টে জানাল সিবিএসই। 

এদিন শীর্ষ আদালতে সিবিএসই-র হয়ে সওয়াল করতে গিয়ে অ্যাটর্নি জেনারেল কেকে বেণুগোপাল বলেন, দশম থেকে দ্বাদশ শ্রেণির পারফরমেন্সের ভিত্তিতে ঠিক হবে সিবিএসই দ্বাদশের ফল। ৩০ শতাংশ ওয়েটেজ থাকবে দশম শ্রেণির পারফরমেন্সে। ৪০ শতাংশ ওয়েটেজ থাকবে একাদশ ও দ্বাদশের পারফরমেন্সে। 

তিনি আরও জানান, দশমের ক্ষেত্রে ৫টি বিষয়ের মধ্যে সেরা তিনটি বিষয়ের নম্বর নেওয়া হবে। অন্যদিকে, দ্বাদশের ক্ষেত্রে ইউনিট, টার্ম প্র্যাকটিক্যাল পরীক্ষার ফলও থাকবে নজরে। 

তিনি যোগ করেন, কোনও ছাত্র-ছাত্রী নিজের নম্বর বা গ্রেডেশন নিয়ে অখুশি থাকলে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে বা স্কুল কর্তৃপক্ষের নির্ধারিত সময়ে সশরীরে পরীক্ষায় বসে তা শুধরে নিতে পারবে। 

এদিন, বিচারপতি এএম খানউইলকর ও বিচারপতি নীনেশ মহেশ্বরীর বেঞ্চে সিবিএসই শুনানি চলছিল। সেখানে সিবিএসই-র তরফে দ্বাদশ পরীক্ষার মূল্যায়ন পদ্ধতি সম্পর্কে আদালতকে অবগত করা হয়। 

বলা হয়েছে, দ্বাদশের মূল্যায়নের ক্ষেত্রে শেষ তিন বছর -- অর্থাৎ, দশম থেকে দ্বাদশ শ্রেণির অভ্য়ন্তরীণ মূল্যায়নকে গুরুত্ব দেওয়া হবে। 

১২ সদস্যের সিবিএসই কমিটি জানিয়েছে, মূল্যায়েনর জন্য ৪০ শতাংশ নম্বর দ্বাদশের প্রি-বোর্ড বা দ্বাদশ টেস্ট পরীক্ষা থেকে নেওয়া হবে। 

এছাড়া, একাদশ শ্রেণির ফাইনাল পরীক্ষা থেকে ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে। বাকি ৩০ শতাংশ নম্বর নেওয়া হবে দশম শ্রেণির ফাইনাল পরীক্ষার সেরা তিন বিষয়ে প্রাপ্ত নম্বর থেকে। এছাড়া, স্কুলের জমা দেওয়া প্র্যাকটিক্যাল নম্বর জুড়ে দেওয়া হবে মূল্যায়নে। 

সিবিএসই জানিয়েছে, যদি কোনও পরীক্ষার্থী তিন বছরের এই যোগ্যতা নির্ধারণ পদ্ধতিতে সফল না হতে পারে, তাহলে তাকে বাধ্য়তামূলক পুনর্মূল্যায়ন বা কম্পার্টমেন্ট ক্যাটেগরিতে রাখা হবে। 

এছাড়া, সিবিএসই-র মূল্যায়ন পদ্ধতিতে যদি কোনও পরীক্ষার্থী নিজের নম্বরে অখুশি থাকে, তাহলে সশরীরে পরীক্ষার বন্দোবস্তও রয়েছে সেখানে। 

বলা হয়েছে, কোভিড পরিস্থিতি স্বাভাবিক হলে, দেশে করোনা সংক্রমণ কমে গেলে এবং স্কুল সময় ঠিক করলে, সংশ্লিষ্ট পড়ুয়া সশরীরে পরীক্ষা দিয়ে নিজের পুনর্মূল্যায়ন করতে পারে।

প্রসঙ্গত, গত ১ জুন করোনা আবহে দ্বাদশের পরীক্ষা বাতিল করার ঘোষণা করে সিবিএসই। এরপর, কোন পথে মূল্যায়ন তা জানাতে সিবিএসইকে ২ সপ্তাহ সময় দিয়েছিল সুপ্রিম কোর্ট। এরপরই, পদ্ধতি ঠিক করতে ১২ সদস্যের কমিটি  গঠন করে সিবিএসই। 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget