এক্সপ্লোর

Rahul Gandhi Remarks: চিন্তন শিবিরে আদর্শের বুলি রাহুলের, অসন্তোষ বিরোধী শিবিরে, ড্যামেজ কন্ট্রোলে কংগ্রেস

Opposition Alliance: RJD ছাড়াও রাহুলের মন্তব্যের সমালোচনা করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কর্নাটকের জনতা দল সেক্যুলারের প্রধান এইচডি কুমারস্বামীর মতো কংগ্রেসের শরিকরাও।

নয়াদিল্লি: বিজেপি(BJP) বিরোধী (Opposition Alliance) জোটে চালকের আসনে তাঁদের রাখা নিয়ে ওজর আপত্তি শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই। তার মধ্যেই আদর্শের কথা বলে এ বার বিজেপি বিরোধী শক্তি তথা আঞ্চলিক দলগুলির বিরাগভাজন হলেন কংগ্রেস (Congress) সাংসদ রাহুল গাঁধী (Rahul Gandhi)। রাহুলের মন্তব্য তাঁর নিজের দলের অবস্থানেরই পরিপন্থী বলে মত আঞ্চলিক দলগুলির। একই সঙ্গে, আঞ্চলিক দলগুলির কংগ্রেসকে নয়, বরং কংগ্রেসেরই আঞ্চলিক দলগুলিকে প্রয়োজন বলে সাফ জানিয়ে দেওয়া হল।

রাহুলের মন্তব্যে বিতর্ক

রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন (Congress Chintan Shivir) শিবিরে ২০২৪-এর লোকসভা নির্বাচন প্রসঙ্গে বক্তৃতা করতে গিয়ে আঞ্চলিক দলগুলির আদর্শ নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। বলেন, ‘‘বিজেপি কিন্তু শুধু কংগ্রেসকে নিয়েই কথা বলবে, কেনও আঞ্চলিক দল নয়, কংগ্রেস নেতা, কংগ্রেস কর্মীদের কথাই ঘুরেফিরে উঠে আসবে তাদের মুখে। কারণ নিজ নিজ জায়গায় শক্তিশালী হলেও, আদর্শ না থাকায় আঞ্চলিক দলগুলির যে তাদের হারানোর ক্ষমতা নেই, সে কথা জানে বিজেপি।’’

রাহুলের এই মন্তব্যে বিজেপি বিরোধী শিবির থেকে তীব্র প্রতিক্রিয়া আসতে শুরু করেছে। রাষ্ট্রীয় জনতা দলের (RJD) সাংসদ মনোজ ঝা সাফ জানিয়েছেন, বিজেপি-র বিরুদ্ধে লোকসভায় এই মুহূর্তে আঞ্চলিক দলগুলির অবস্থান বেশ মজবুত। তাই চালকের আসনে বসার স্বপ্ন না দেখে, কংগ্রেসের উচিত সহযাত্রীর ভূমিকা পালন করা। তাঁর দলের নেতা, লালুপুত্র তেজস্বী যাদবও এ ব্যাপারে একমত বলে জানান মনোজ।

আরও পড়ুন: Wheat Price Hike: রফতানিতে লাগাম ভারতের, বিশ্বের বাজারে লাফিয়ে বাড়ল গমের দাম

এর আগে, ২০২০-র বিধানসভা নির্বাচনে বিহারে কংগ্রেসের সঙ্গে জোট বেঁধেই বিজেপি-র বিরুদ্ধে লড়াইয়ে নেমেছিল RJD। তাতে RJD একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এলেও, কংগ্রেসকে কার্যত খুঁজেই পাওয়া যায়নি। RJD-কে কংগ্রেসের ব্যর্থতার মাশুল গুনতে হয়েছে বলে সেইসময় বলতে শোনা গিয়েছিল অনেককেই। সেই কথাও রাহুলকে স্মরণ করিয়ে দিয়েছেন RJD সাংসদ। পাশাপাশি মনে করিয়ে দিয়েছেন যে, ১৯৯৯ সালে নেতৃত্বের প্রশ্নে নিজের দলের নেতাদের পাশে না পেলেও, লালুপ্রসাদ যাদবকে পাশে পেয়েছিলেন সনিয়া গাঁধী।

RJD ছাড়াও রাহুলের মন্তব্যের সমালোচনা করেছে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, কর্নাটকের জনতা দল সেক্যুলারের প্রধান এইচডি কুমারস্বামীর মতো কংগ্রেসের শরিকরাও। কুমারস্বামীর দাবি, আঞ্চলিক দলগুলির ক্ষমতাবৃদ্ধিতে আতঙ্কিত রাহুল। তাঁদের সমর্থন না পেলে ১০ বছর কেন্দ্রে কংগ্রেসের ক্ষমতায় থাকা হত না বলে মত তাঁর। এমন পরিস্থিতিতে রাহুলের হয়ে ড্যামেজ কন্ট্রোলে এগিয়ে আসতে হয়েছে কংগ্রেস সাংসদ শশী তারুরকে (Shashi Tharoor)।

ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা কংগ্রেসের

তারুরের বক্তব্য, ‘‘রাহুল বলতে চেয়েছেন যে, জাতীয় রাজনীতিতে আমাদের সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। আমরা ভাবনা গোটা দেশকে নিয়ে। আঞ্চলিক দলগুলিকে নির্দিষ্ট অঞ্চলে নিজেদের স্বার্থ বুঝে চলতে হয়। আমার তো মনে হয় তৃণমূল, RJD, সমাজবাদী পার্টি এমনকি DMK-র সঙ্গেও কংগ্রেসের আদর্শের মিল রয়েছে।’’ তবে তারুর সাফাই দেওয়ার চেষ্টা করলেও, জাতীয় রাজনীতিতে নিজের রাজনৈতিক ভবিষ্যতের কথা ভেবেই আঞ্চলিক দলগুলিকে না চটিয়ে, রাহুলের তাঁদের পাশে পাওয়ার চেষ্টা চালানো উচিত বলে মনে করছে বিজেপি বিরোধী শিবির।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Filmmaker Arrested : পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
পরবর্তী ছবি নিয়ে আলোচনার জন্য ডেকে অভিনেত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার নামী পরিচালক
Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও

ভিডিও

Kolkata News | কলকাতার রবীন্দ্র সরোবরে শেষ হল ২৭তম সাব জুনিয়র ন্যাশনাল রোয়িং চ্যাম্পিয়নশিপ
Bhangar News: তৃণমূল নেতাদের গ্রেফতারের দাবিতে রাস্তায় BJP, ভাঙরে পদযাত্রা ও পথ অবরোধ | ABP Ananda
Abhishek Banerjee PA News: ভবানী ভবনে অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ | Sumit Roy | ABP Ananda
CM Suvendu Adhikari:
Ratna Debnath:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget