এক্সপ্লোর

Centre on Covid19: করোনা পরীক্ষা হয়নি বলে রোগীর অস্ত্রোপচার, সন্তানপ্রসব আটকাবে না, নয়া নির্দেশিকা কেন্দ্রের

Centre on Covid19: বলা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। করোনা পরীক্ষা হয়নি বলে রোগীর অস্ত্রোপচার, সন্তানপ্রসব আপদকালীন চিকিৎসা স্থগিত রাখা যাবে না।

নয়াদিল্লি: কোভিড রোগীর সংস্পর্শে এলেই সবসময় করোনা পরীক্ষা (COVID Test) করানোর প্রয়োজন নেই বলে এ বার জানিয়ে দিল (Indian Council of Medical Research/ICMR)। বলা হয়েছে, যদি বয়স বেশি হয়, কোমর্বিডিটি থাকে, সে ক্ষেত্রে অনেক ঝুঁকি রয়ে যায়। তাই করোনায় সংক্রমিত কারও সংস্পর্শে এলে পরীক্ষা করে নেওয়া ভাল। তাই বলে সংস্পর্শে আসা সকলের পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

‘পারপাসিভ টেস্টিং স্ট্র্যাটেজি’-র আওতায় সোমবার আইসিএমআর-এর তরফে একটি নির্দেশিকা প্রকাশ করা হয়েছে। তাতে এক রাজ্য থেকে অন্য রাজ্যে যাওয়ার সময় করোনা পরীক্ষা করানো প্রয়োজন কি না, তার ব্যাখ্যা রয়েছে। বলা হয়েছে, এক রাজ্য থেকে অন্য রাজ্যে গেলেই করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই। কোনও রকম উপসর্গ নেই যাঁদের, হোম আইসোলেশনের মেয়াদ শেষ হয়ে গিয়েছে যাঁদের, করোনা চিকিৎসাকেন্দ্র থেকে মুক্তি পেয়েছেন যাঁরা, তাঁদেরও করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

আরও পড়ুন: Covid booster shots: লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা, কীভাবে বুক করবনে বুস্টার ডোজ ?

সে ক্ষেত্রে কাদের করোনা পরীক্ষা করানোর প্রয়োজন? আইসিএমআর জানিয়েছে, যাঁদের কাশি হচ্ছে, জ্বর আছে, গলা ব্যথা, স্বাদ বা গন্ধ পাচ্ছেন না, শ্বাস নিতে কষ্ট হচ্ছে এবং কোভিডের অন্য উপসর্গ রয়েছে, তাঁদেরই করোনা পরীক্ষা করাতে হবে।

শুধু তাই নয়, হাসপাতাল এবং নার্সিংহোমগুলির উদ্দেশেও নির্দেশিকা জারি করেছে আইসিএমআর। বলা হয়েছে, করোনা পরীক্ষা হয়নি বলে কোনও রোগীর অস্ত্রোপচার, সন্তানপ্রসব আপদকালীন চিকিৎসা স্থগিত রাখা যাবে না বা অন্যত্র স্থানান্তরিত করা যাবে না রোগীকে। উপসর্গহীন রোগী, যাঁদের অস্ত্রোপচার হয়েছে বা সন্তান প্রসবের জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন যাঁরা, তাঁদের উপসর্গ গুরুতর না হলে করোনা পরীক্ষা করানোর প্রয়োজন নেই।

আরটি পিসিআর, ট্রুন্যাট, CBNAAT, CRISPR, RT-LAMP, র‌্যাপিড মলিকিউলার টেস্টিং সিস্টেম অথবা র‌্যাপিড্‌ অ্যান্ডিজেন টেস্টি-এর মাধ্যমেই করোনা পরীক্ষা করতে হবে বলেও জানিয়েছে আইসিএমআর। বাড়িতে নিজে নিজে পরীক্ষা করলে, তাকে সঠিক বলে মানতে হবে। সে ক্ষেত্রে দ্বিতীয় পরীক্ষা করানোর জন্য কাউকে চাপ দেওয়া যাবে না। তবে উপসর্গ থাকা সত্ত্বেও বাড়িতে পরীক্ষায় যাঁদের রিপোর্ট নেগেটিভ আসছে, তাঁদের আরটিপিসিআর পরীক্ষা করাতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget