এক্সপ্লোর

Coromandel Express service: ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে চেনা ছন্দে, আগামীকাল থেকে ফের চাকা গড়াবে করমণ্ডলের

ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল।

কলকাতা: ফের শুরু হচ্ছে পরিষেবা (Rail Service)। আগামীকাল থেকেই আবার পরিষেবা দেবে করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express)। ভাঙা কামরার কঙ্কালের পাশ দিয়ে ইতিমধ্যেই ছুটতে শুরু করেথে ট্রেন। রবিবার থেকেই ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিষেবা। ৫১ ঘণ্টা পর বাহানাগায় ফের গড়াল ট্রেনের চাকা। রবিবার ভোরে আপের লাইনে প্রথম হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে (Howrah-Puri Superfast Express) পাস করানো হয়। ট্রেনের গতি ছিল ১০ কিলোমিটার/ঘণ্টা। আগামী ৭ জুন একই ট্র্যাকে ফেরার কথা করমণ্ডল এক্সপ্রেসের। IRCTC জানিয়েছে, সেন্ট্রাল চেন্নাই থেকে  সকাল ৭টায় যাত্রা শুরু করে পরেরদিন সকাল ১০টা ৪০ মিনিটে শালিমারে পৌঁছবে ১২৮৪২ করমণ্ডল এক্সপ্রেস। ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে ফের পরিষেবা দিতে ফিরছে ট্রেনটি। ফলে বলার অপেক্ষা রাখে না এইদিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। অন্যদিকে আপ ১২৮৪১ করমণ্ডল এক্সপ্রেসটি এই একই দিনে শালিমার থেকে দুপুর নির্ধারিত সময়সূচি অনুযায়ী ৩টে ২০-তে যাত্রা শুরু করে চেন্নাই পৌঁছবে পরের দিন বিকেল ৪টে ৫০মিনিটে।

 ছন্দে ফিরছে বাহানাগা: উল্লেখ্য, ভয়াবহ দুর্ঘটনার রেশ কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে বাহানাগা। দুর্ঘটনাগ্রস্ত লাইনে শুরু হয়েছে যাত্রীবাহী ট্রেন চলাচল। গতকাল রাত ১০টা ৪০-এ ডাউন লাইনে প্রথমে একটি মালগাড়ি চালানো হয়। আপ লাইনে প্রথম ট্রেন চালানো হয় রাত ১২টা ৫-এ। পরীক্ষামূলকভাবে আপ ও ডাউন লাইনে মালগাড়ি চালানোর পর, সকাল থেকে শুরু হয় যাত্রীবাহী ট্রেন চলাচল। হাওড়া থেকে সকাল ৬টা ১০-এ প্রথম ছাড়ে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস (Howrah Puri Vande Bharat Express)। এরপর হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস রওনা দেয়। শুধুমাত্র হাওড়া-ব্য়াঙ্গালোর যশবন্তপুর দুরন্ত এক্সপ্রেসের সময় পরিবর্তন করা হয়। বেলা ১০টা ৫০-এর পরিবর্তে হাওড়া থেকে দুপুর ৩টেয় ছাড়ে। 

মৃত্যু, শোক, আতঙ্ক, হাহাকার পেরিয়ে, ৫১ ঘণ্টা পর বাহানাগায় ফের গড়াল ট্রেনের চাকা। শুক্রবার সন্ধের দগদগে স্মৃতি এখনও টাটকা! এখনও কতজনের অশনাক্ত দেহ পড়ে আছে মর্গে! হিসেব বলছে মৃত্যু হয়েছে প্রায় ৩০০ যাত্রার। এখনও হাসপাতালে হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন করমণ্ডল এক্সপ্রেসের কত যাত্রী! এসবের মধ্য়েই স্টেশনে শোনা যাবে ট্রেনের আওয়াজ। ভাঙা কামরার কঙ্কালের পাশ দিয়েই ছুটবে ট্রেন। 

রবিবার রাতেই বাহানাগার ওই লাইন দিয়ে পাস করে ডাউন ভুবনেশ্বর-নিউ দিল্লি সম্পর্কক্রান্তি এক্সপ্রেস। সোমবার ভোরে আপের লাইনে প্রথম হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেসকে পাস করানো হয়। ট্রেনের গতি ছিল ১০কিলোমিটার/ঘণ্টা। যাত্রীদের আতঙ্ক কাটাতে, রেললাইনের পাশে রাখা ভাঙা কামরাগুলিকে সবুজ কাপড়ে ঢেকে দেওয়া হয়। ট্রেন চলাচল মোটের উপর স্বাভাবিক হলেও, এদিন বেশকিছু ট্রেন বাতিল করা হয়। 

সেরা শিরোনাম

Rahul Gandhi: ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
ভারতে ব্যবসায় বাধা ইলন মাস্ককে? সরাসরি কাদের দিকে আঙুল ধনকুবেরের? ধন্যবাদ জানালেন রাহুল গাঁধীকে
Accident News: দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
দ্রুত গতিতে ধেয়ে আসছে ট্রাক, হাইওয়ে পারাপারের সময় ভয়ঙ্কর দুর্ঘটনা, অবলা প্রাণীর পালকে পিষে দিল চোখের নিমেষে
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
News Live Updates: জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা
জ্ঞানেশ ইস্যুতে একজোট বিরোধীরা, যন্তরমন্তরের দিকে যাচ্ছেন INDI জোটের নেতারা

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget