এক্সপ্লোর

Corona Vaccine : প্রথম ডোজ না নিয়ে থাকলে সরকারি কর্মীদের ছুটিতে পাঠাবে এই রাজ্য

করোনা ভ্যাকসিনের ন্যূনতম প্রথম ডোজ না নেওয়া থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটিতে পাঠাবে এই রাজ্য।

চণ্ডীগড় : করোনা ভ্যাকসিনের ন্যূনতম প্রথম ডোজ না নেওয়া থাকলে ১৫ সেপ্টেম্বর থেকে রাজ্য সরকারি কর্মীদের ছুটিতে পাঠানো হবে। শুক্রবার এমনই ঘোষণা করলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। তবে, মেডিক্যাল-গত কোনও কারণে ভ্যাকসিন না নেওয়া হলে সেক্ষেত্রে এই পদক্ষেপ কার্যকর হবে না। 

সরকারি এক বিবৃতিতে বলা হয়েছে, করোনা থেকে মানুষকে সুরক্ষিত রাখতে এই কড়া পদক্ষেপের কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি তিনি নিশ্চিত করতে চেয়েছেন যে, যাঁরা ভ্যাকসিন নিয়েছেন তাঁরা যেন কোনওভাবেই যাঁরা ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন তাঁদের মাধ্যমে ক্ষতিগ্রস্ত না হন। 

শুক্রবার করোনা সংক্রান্ত একটি উচ্চপর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি বলেন, বিভিন্ন নথি বিশ্লেষণ করে ভ্যাকসিনের কার্যকরিতা দেখা গেছে। এব্যাপারে সরকারি কর্মীদের কাছে পৌঁছনোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। তবে যাঁরা ভ্যাকসিন নিতে দ্বিধা করছেন, তাঁদের ছুটিতে পাঠানো হবে। যতক্ষণ না তাঁরা প্রথম ডোজ নিচ্ছেন ততক্ষণ এই ছুটি বহাল থাকবে।

মৃত্যু এড়াতে প্রথম ডোজে ভাকসিনের কার্যকারিতা ৯৫ শতাংশের বেশি। দ্বিতীয় ডোজের কার্যকারিতা প্রায় ১০০ শতাংশ। সম্প্রতি এমনটাই দাবি করেছেন কেন্দ্রের কোভিড টাস্ক ফোর্সের প্রধান ভি কে পাল। পাশাপাশি করোনা সতর্কতা মেনে স্কুল খোলার পক্ষেও সওয়াল করেন তিনি। তবে স্কুল খুলতে গেলে শিক্ষক ও অভিভাবকদের টিকাকরণ বাধ্যতামূলক, পরামর্শ কোভিড টাস্ক ফোর্সের প্রধানের।  

এদিকে দেশে বেশ খানিকটা কমেছে করোনায় দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৯৭৩। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের। আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯। দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Chok Bhanga 6ta: DCR জাল করে হাজার হাজার কোটির জালিয়াতি টুলুর, তল্লাশিতে পুলিশ
Mohua Moitra: কৃষ্ণনগরে সার্কিট হাউসে TMC সাংসদ মহুয়া মৈত্র, বাইরে বিক্ষোভ বিজেপি কর্মীদের
Kunal Ghosh: 'আমার দলের নাম করে পতাকা তোলা হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে গেছি', বললেন কুণাল ঘোষ
Terrorsit Arrest: পাক জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পশ্চিমবঙ্গের যুবক
BJP Government: যারা অপরাধী তাঁদের সবার আমি ফাঁসি চাই। জেল হেফাজতে কিছু হবে না:রত্না দেবনাথ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget