এক্সপ্লোর

Delhi HC on Covid Callertune: 'নেই পর্যাপ্ত ভ্যাকসিন, তাও শুনতে হচ্ছে বিরক্তিকর কলার টিউন', কেন্দ্রকে ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের

দিল্লি আদালতের পর্যবেক্ষণ, পর্যাপ্ত ভ্যাকসিন যখন নেই,  তখন এসব শুনিয়ে কী হবে। আপনারা মানুষকে ভ্যাকসিন দিতে পারছেন না। অথচ বলে চলেছেন, ভ্যাকসিন লাগান। যখন ভ্যাকসিনেশন হচ্ছেই না, তাহলে এই ধরনের বার্তা দেওয়ার মানে কী।

নয়াদিল্লি : কাউকে ফোন করলেই বেজে উঠছে সেই কলার টিউন। ব্যারিটোন আওয়াজে অমিতাভ বচ্চন যেখানে করোনা থেকে সতর্ক থাকার বার্তা দিচ্ছেন। পাশাপাশি ভারতীয় ভ্যাকসিনের ওপর ভরসা রাখার কথাও বলছেন। আর সেই কলার টিউনের প্রসঙ্গ টেনেই কেন্দ্রকে বেনজির ভর্ৎসনা দিল্লি হাইকোর্টের। তাদের পর্যবেক্ষণ, পর্যাপ্ত ভ্যাকসিন নেই। অথচ কাউকে ফোন করলেই বিরক্তিকর কলার টিউন শুনতে হচ্ছে। 

আজকাল কাউকে ফোন করলেই ভেসে আসে করোনা নিয়ে সতর্কতামূলক ও ভ্যাকসিনে ভরসা রাখার বার্তা দেওয়া কলার টিউন। যা শুনতে শুনতে কথাগুলো কার্যত কণ্ঠস্থ দেশবাসীর। কিন্তু বাস্তবে ভ্যাকসিনের ভাঁড়ে মা ভবানী। গোটা দেশ জুড়ে ভ্যাকসিন-ভোগান্তির খন্ডচিত্র। হাসপাতালরগুলিতে টিকা পাওয়ার আশায় দীর্ঘ লাইন। এই পরিস্থিতিতে একে উদ্বেগ, তারওপর ভ্যাকসিনের জন্য অনন্ত অপেক্ষা। সবমিলিয়ে চরম অস্বস্তিকর অবস্থা।

আর এই নিয়েই একটি মামলার পর্যবেক্ষণের মাঝে কেন্দ্রকে বেনজির ভর্ৎসনা করে দিল্লি হাইকোর্টের পর্যবেক্ষণ, কাউকে ফোন করলেই বিরক্তিকর একটা কলার টিউন বেজে উঠছে। পর্যাপ্ত ভ্যাকসিন যখন নেই,  তখন এসব শুনিয়ে কী হবে। আপনারা মানুষকে ভ্যাকসিন দিতে পারছেন না। অথচ বলে চলেছেন, ভ্যাকসিন লাগান। যখন ভ্যাকসিনেশন হচ্ছেই না, তাহলে এই ধরনের বার্তা দেওয়ার মানে কী। আপনাদের উচিত সবাইকে এটা (টিকা) দেওয়া। যদি টাকা নিতে চান, নিন। কিন্তু ভ্যাকসিন দিন। এটা বাচ্চারাও এখন বলছে।

এদিকে গোটা দেশে করোনা পরিস্থিতিও দিনে দিনে উদ্বেগজনক হয়ে উঠছে। দিনে দিনে বাড়ছে সংক্রমণ, মৃত্যু। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বৃহস্পতিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ লক্ষ ৬২ হাজার ৭২৭ জন। এই সময়পর্বে ভারতে মৃত্যু হয়েছে ৪ হাজার ১২০ জনের। 

করোনার মারাত্মক প্রভাব পড়েছে বিচার ব্যবস্থাতেও। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এন ভি রমন্না বৃহস্পতিবার বলেছেন, এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ২ হাজার ৭৬৮ জন জুডিশিয়াল অফিসার এবং হাইকোর্টের ১০৬ জন বিচারপতি করোনা আক্রান্ত হয়েছেন। হাইকোর্টের ৩ জন বিচারপতি ও ৩৪ জন জুডিসিয়াল অফিসারের মৃত্যু হয়েছে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget