এক্সপ্লোর

Goa Curfew : দেশে কমল করোনা সংক্রমণ, তারই মধ্যে ২৩ অগাস্ট পর্যন্ত কার্ফু বাড়াল গোয়া

রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন। 

পানাজি : দেশে করোনায় দৈনিক মৃত্যু বাড়লেও কমল সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রবিবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৬ হাজার ৮৩ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪৯৩ জনের। এরই মধ্যে গোয়ায় বাড়ল কার্ফুর মেয়াদ। ২৩ অগাস্ট পর্যন্ত বাড়ানো হল কড়াকড়ি।
২০২১ সালের মে মাসে প্রথম কার্ফু জারি করা হয়। তারপর বারবার বাড়ানো হয়েছে মেয়াদ। ধীরে ধীরে কিছু ক্ষেত্রে নিয়ম শিথিল করা হলেও গোয়ার বিখ্যাত ক্যাসিনো এখনও  চালু হয়নি। এর আগে সকাল ৭ টা থেকে সন্ধে ৬ টা অবধি দোকান ও মল খোলার অনুমতি দেওয়া হয়। সেই সঙ্গে কড়াকড়ি শিথিল করা হয় আউটডোর স্পোর্টস কমপ্লেক্স, স্টেডিয়াম খোলা রাখার ক্ষেত্রেও। পার্লার ও সেলুনের ক্ষেত্রেও নিয়ম শিথিল হয়। ৫০ শতাংশ লোকজন নিয়ে জিম খোলা রাখাও শুরু হয়। 

মুখ্যমন্ত্রী প্রমোদ সবন্ত বলেন, গোয়াই দেশের প্রথম রাজ্য, যেখানে কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজটি  যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশকেই দেওয়া হয়ে গিয়েছে। তিনি আশা করেন, যে গতিতে ভ্যাকসিনেশন চলছে তাতে উপকূলীয় রাজ্যের বাসিন্দারা খুব শিগরিরিই প্রতিষেধক পেয়ে যাবেন সকলে। গোয়ার রাজধানী পানাজিতে একটি সরকারি অনুষ্ঠানে সবন্ত বলেন, "আমি গর্ব করে ঘোষণা করছি যে গোয়া তার  যোগ্য জনসংখ্যার ৯০ শতাংশকে প্রথম ডোজ দিয়ে দিতে পেরেছে।" সেই সঙ্গে তিনি অতিমারী কালে রাজ্যের স্বাস্থ্যকর্মীদের কুর্নিস জানান।

গোয়ায় শনিবার  নতুন ৮৮টি কোভিড -১৯  কেস ধরা পড়েছে। মৃত্যু হয়নি কারও।  

দেশে করোনায় আজ দৈনিক আক্রান্ত কমল প্রায় ৯ শতাংশ। অ্যাক্টিভ কেসের সংখ্যা কমল তিন হাজারেরও বেশি। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩২ হাজার ৯৩৭ জন। একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৪১৭ জনের। দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩১ হাজার ৬৪২ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২২ লক্ষ ২৫ হাজার ৫১৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ৩ লক্ষ ৮১ হাজার ৯৪৭। যা ১৪৫ দিনের মধ্যে সর্বনিম্ন।

 




সেরা শিরোনাম

LPG Cylinder Ablaze: গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
গৃহস্থের দরজায় গ্যাস সিলিন্ডার নামাতেই বিস্ফোরণ, দাউদাউ করে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন ডেলিভারি বয়
CJP Funding: আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
আমেরিকা-পাকিস্তান থেকে টাকা পাচ্ছে ককরোচ জনতা পার্টি? মারাত্মক অভিযোগ কেন্দ্রের, মুখ খুললেন অভিজিৎ-আশুতোষরা
Building Collapse In Delhi : হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, ধ্বংসস্তূপের নীচে আটকে বহু, বাড়ছে মৃতের সংখ্যা
Election Commission: Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার
Form 6 থেকে ঘোষণাপত্র শেষমেশ আলাদাই করে দিল EC, গোড়াতেই প্রশ্ন তুলেছিলেন ২ নির্বাচন কমিশনার

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ২: 'এবার জমি কিনে শিল্পপতিদের দেবে সরকার', ঘোষণা মুখ্যমন্ত্রীর
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (০৫.১১.২৬)পর্ব ১: পুরভোটের মুখে বিস্ফোরক BJP বিধায়ক রীতেশ ও নেতা অভিজিৎ দাস
Tapas Roy:
Topsia News: তপসিয়ায় প্যাকেজজাত পানীয় জলের কারখানায় KMC ও এনফোর্সমেন্ট ব্রাঞ্চের যৌথ অভিযান | ABP
TMC News: তৃণমূল ছেড়ে BJP-তে, বাদুড়িয়ায় প্রকাশ্যে গোষ্ঠীকোন্দল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Cristiano Ronaldo: মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
মেসির আড়াই মাস পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর রোনাল্ডোর, ফুটবলপ্রেমীদের চোখে জল
Srijla-Jeetu: 'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
'আমি চাইনি ভালবেসে ফেলো'.. সৃজলার স্বীকারোক্তিতেই কি জিতুর সঙ্গে সম্পর্কে সিলমোহর?
Next Barack Obama: সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
সুদর্শন, সুবক্তা, সুবিজ্ঞ…আমেরিকায় ঝড় তুলেছেন ‘ভবিষ্যতের বারাক ওবামা’ জন অসফ
Embed widget