এক্সপ্লোর

Daily COVID Update 7th March: দেশে আরও কমল দৈনিক করোনা সংক্রমণ ও মৃত্যু

Coronavirus Update in India : অনেকটাই স্বাভাবিক দেশের করোনা পরিস্থিতি। এদিকে চতুর্থ ঢেউয়ের ভ্রুকূটি রয়েছে...

নয়া দিল্লি : গত ২৪ ঘণ্টায় দেশে আরও কমল করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। একদিনে দেশে নতুন করে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ৩৬২ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫ হাজার ৪৭৬ জন। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫ হাজার ৯২১।

কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সোমবারের বুলেটিন অনুযায়ী, কমেছে মৃতের সংখ্যাও। গত একদিনে মৃত্যু হয়েছে ৬৬ জনের। তার আগের দিন মৃতের সংখ্যা ছিল ১৫৮ জন(COVID Deaths)। এক দিন আগে দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ২৮৯।

এখনও পর্যন্ত দেশে করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ১৫ হাজার ১০২ জনের। মোট আক্রান্ত ৪ কোটি ২৯ লক্ষ ৬৭ হাজার ৩১৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিন অনুযায়ী, দেশে এই মুহূর্তে সক্রিয় আক্রান্তের সংখ্যা ৫৪ হাজার ১১৮ জন। গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৯ হাজার ৬২০ জন। 

এদিকে ভারতে ফের কোভিড ঢেউয়ের আশঙ্কার কথা শুনিয়েছে আইআইটি কানপুরের (iit kanpur) গবেষক দল। দেশে তৃতীয় ঢেউ ক্রমশ কমতে শুরু করেছে। ছন্দে ফিরছে সাধারণ জনজীবন। স্কুল-কলেজও খুলেছে। কিন্তু ফের আশঙ্কা গবেষকদের দাবি ঘিরে। কানপুর আইআইটির ওই গবেষক দলের দাবি, জুনের শেষদিকে ভারতে আসতে পারে কোভিড (covid) সংক্রমণের চতুর্থ ঢেউ। গবেষক দলটি জানিয়েছে, জুন থেকে শুরু হয়ে অক্টোবরের প্রায় শেষ পর্যন্ত দাপট দেখাতে পারে কোভিডের চতুর্থ ঢেউ (fourth wave)। যদিও তা কতটা মারাত্মক হবে, তা নির্ভর করবে কোভিডের নতুন ভ্যারিয়েন্টের চেহারা, দেশজুড়ে টিকাকরণের (vaccination) হাল এবং বুস্টার ডোজের হালহকিকতের উপর। 

আইআইটি কানপুরের গবেষক দলটির দাবি, ভারতে মোটামুটি চার মাস ধরে চলবে কোভিডের চতুর্থ ঢেউ। গবেষণাপত্রে দেওয়া তথ্য অনুযায়ী ১৫ আগস্টের পর থেকে ৩১ আগস্ট পর্যন্ত শিখরে থাকবে কোভিড সংক্রমণের ঢেউ। 

এর আগে কোভিড সংক্রমণের ঢেউ নিয়ে গবেষকরা যা বলে এসেছেন তা মোটামুটি মিলে গিয়েছে। কিছু ক্ষেত্রে অবশ্য সেই মডেল মেলেনি। আইআইটি কানপুরের ম্যাথামেটিক্স এবং স্ট্যাটিস্টিক্স বিভাগের তরফে এই গবেষণা করা হয়েছে। তাদের তরফে জানানো হয়েছে, রাশিবিজ্ঞানের একটি বিশেষ মডেল (statistical model) মেনে এই পূর্বাভাস করা হয়েছে। ভারতে প্রথম কোভিড সংক্রমণের দিন থেকে ৯৩৬ দিন পর শুরু হতে পারে কোভিডের চতুর্থ ঢেউ। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Dharmendra Pradhan: 'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
'Gen Z তো আমাদেরই সন্তান..', ইস্তফার পর প্রথমবার মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান
Air India Flight Drops 300 Feet: ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
ডোপ টেস্টে উতরোতে পারলেন না এয়ার ইন্ডিয়ার পাইলট? উড়তে উড়তে হঠাৎ ঝাঁকুনি, ৩০০ ফুট নীচে নেমে গিয়েছিল বিমান
RSS News: মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
মোহন ভাগবতের সফর ঘিরে বিতর্ক কানাডায়, RSS-কে নিষিদ্ধ করার দাবি, সরকারকে চিঠি একাধিক সংগঠনের, সরব দুই সাংসদও
Crime News: 'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ
'তুমি না মারতে পারলে আমিই...' স্ত্রী ও তাঁর প্রেমিকের চ্য়াট হাতে এল স্বামীর, নিলেন বড় পদক্ষেপ

ভিডিও

Sanat Dey Arrested |
Potholes on Roads | রাস্তায় ভরেছে খানাখন্দে, চিন্তায় পথচারী থেকে গাড়ি সওয়ারি
BJP Government in Bengal | ৫ লক্ষ টাকা তোলা না-দেওয়ার জুটল মার! কাঠগড়ায় BJP নেতা
Halisahar News: প্রাক্তন মুখ্যমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে জুতো,কাদা! হালিশহরে উত্তেজনা।Mamata Banerjee
Islampur News | ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে নিহত স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Baranagar Accident: হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
হুড়মুড়িয়ে দোকানে ঢুকল বালি বোঝাই লরি, বেপরোয়া গতির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে ফের দুর্ঘটনা বরানগরে
RG Kar News: আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
আজ অভয়াকাণ্ডের ২ বছর, সকাল ১১টা থেকে ২ মিনিটের জন্য সমস্ত সরকারি হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্রে নীরবতা পালন
RG Kar Case: RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
RG কর-কাণ্ডের পৃথক তদন্ত করছে স্বাস্থ্য দফতর, অভয়ার সেই রাতে উপস্থিত ছিলেন যাঁরা, তাঁদেরকে তলব, জানালেন স্বাস্থ্যমন্ত্রী
Har Ghar Tiranga: সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
সকাল সকাল দেশাত্মবোধের বার্তা খড়গপুর শহরের তেরঙ্গা যাত্রায় উপস্থিত দিলীপ ঘোষ
Health Facts: আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
আজীবন ধূমপান সত্ত্বেও ক্যান্সার মুক্ত থাকেন অনেকে, কী করে এমনটা ঘটে?
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
RG Kar News: আর জি-কর কাণ্ডের দুই বছর, আবারও পথে নামছে মানুষ, অভয়া-স্মরণে শহরজুড়ে একাধিক আয়োজন
Embed widget