এক্সপ্লোর

Omicron Cases In Maharashtra : মহারাষ্ট্রে নতুন ৭ ওমিক্রন আক্রান্তের মধ্যে ৩ বছরের শিশু

Omicron Cases Found In Maharashtra : এপর্যন্ত দেশে ২৫ জন ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল

নয়া দিল্লি : উদ্বেগ বাড়াচ্ছে ওমিক্রন। নতুন এই ভ্যারিয়েন্টে এবার আক্রান্ত হল ৩ বছরের এক শিশু। শুক্রবার মহারাষ্ট্রে সাত ওমিক্রন আক্রান্তের হদিশ মেলে। তাদের মধ্যে রয়েছে এই শিশুও। এদিকে এপর্যন্ত দেশে ২৫ জন নতুন এই ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানান স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল। 

তিনি বলেন, গত ২৪ নভেম্বর পর্যন্ত মাত্র দুটি দেশে ওমিক্রন সংক্রমণের কথা জানা গিয়েছিল। কিন্তু, এখন বিশ্বের ৫৯টি দেশে ওমিক্রন ছড়িয়ে পড়েছে। এই ৫৯টি দেশে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ২,৯৩৬। । এর পাশাপাশি সম্ভাব্য কেস রয়েছে ৭৮,০৫৪।

এদিকে ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগের মধ্যেই দেশে দিন দিন মাস্ক পরার প্রবণতা কমছে। এনিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা সতর্ক করছে বলে জানান নীতি আয়োগের সদস্য(স্বাস্থ্য) ভিকে পল। আজ এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, মাস্ক ব্যবহারের প্রবণতা কমছে। কিন্তু আমাদের মনে রাখতে হবে যে, ভ্যাকসিন ও মাস্ক- দুই-ই গুরুত্বপূর্ণ। বিশ্বের সার্বিক পরিস্থিতি থেকে আমাদের শেখা উচিত। মাস্কের ব্যবহার কমে যাওয়া নিয়ে সতর্ক করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাছাড়া বিশ্বজুড়ে ওমিক্রন সংক্রমণের পরিস্থিতিও উদ্বেগজনক। কাজেই এই সময়ে মাস্ক সরানো উচিত নয়। এই ভ্যারিয়েন্টের জেরে বিশাল ঢেউ এসেছে ইংল্যান্ড ও ফ্রান্সে। এই ভাইরাসের জেরে যে অতিমারী শুরু হয়েছে তা পুরোপুরিই বিস্ময় এবং অপ্রত্যাশিত বিষয়ে পূর্ণ। 

এই পরিস্থিতিতে জানা গেছে, কোভিড-১৯ (Covid-19) বুস্টার শট (Booster Dose) পাওয়ার পরেও ওমিক্রন (Omicron) আক্রান্ত হয়েছেন সিঙ্গাপুরের (Singapore) দুই বাসিন্দা। বৃহস্পতিবার সে দেশের স্বাস্থ্য মন্ত্রক এক বিবৃতিতে জানায়, ২৪ বছর বয়সি এক মহিলা যিনি বিমানবন্দরে কর্মরত ছিলেন ও ডিসেম্বরে জার্মানি থেকে আসা এক ব্যক্তি- দু'জনেই ভ্যাকসিনের তৃতীয় ডোজ পেয়েছেন। কিন্তু বুস্টার ডোজ পাওয়ার পরও কেন আক্রান্ত হলেন ওমিক্রনে তা নিয়ে প্রশ্ন উঠছে।

করোনা ভাইরাসের ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে কার্যকর ফাইজারের টিকার বুস্টার ডোজ। বুধবারই এমন দাবি করে টিকা প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেক। বিবিসি প্রতিবেদনের তথ্য মতে, ওমিক্রনের ওপর ফাইজারের টিকার কার্যকারিতা নিয়ে গবেষণাগারে পরীক্ষার পর জানানো হয়েছে, এই টিকার তৃতীয় ডোজটি দেওয়ার পরই দেখা গেছে আক্রান্তের শরীরে ওমিক্রন প্রতিরোধী ক্ষমতা বেড়ে যায় ২৫ শতাংশ।  

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mumbai Police Constable's Death : সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
সলমন খানের বাড়ির বাইরে মোতায়েন ছিলেন, মৃত্যু মুম্বই পুলিশের কনস্টেবলের
PM Modi : 'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
'আপনাদের ওপর আস্থা আছে, দেশের প্রয়োজন আপনাদের', কাদের উদ্দেশে বার্তা প্রধানমন্ত্রীর ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Avika Gor Hospitalised: অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী
অসুস্থ শরীরে একটানা শ্যুটিং, হাসপাতালে ভর্তি ‘বালিকা বধূ’ খ্যাত নায়িকা, অনুরাগীদের প্রার্থনা করতে বললেন স্বামী

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget