এক্সপ্লোর

COVID-19: মধ্যপ্রদেশের এই শহরে ৩০ এপ্রিল পর্যন্ত মিলবে না কোনও বিয়ের অনুষ্ঠান আয়োজনের অনুমতি

মধ্যপ্রদেশের ইনদওরে এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হল ৷

ইনদওর: দেশে হু হু করে বাড়ছে কোভিডে আক্রান্তের সংখ্যা ৷ বাড়ছে মৃত্যুও ৷ তাতেও যেন কোনও ভ্রুক্ষেপ নেই সাধারণ মানুষের ৷ পরিস্থিতি ক্রমেই ভয়ঙ্কর থেকে আরও ভয়ঙ্কর হচ্ছে ৷ কোভিড আক্রান্তের নিরিখে মহারাষ্ট্রের অবস্থা সবচেয়ে খারাপ ৷ পিছিয়ে নেই বাকি রাজ্যগুলিও ৷ কোভিড পরিস্থিতি মোকাবিলায় বিভিন্ন রাজ্যেই শুরু হয়েছে লকডাউন কিংবা কার্ফু ৷ মধ্যপ্রদেশের ইনদওরে এবার বিয়ে বাড়ির অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করা হল ৷ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ইনদওরে কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেবে না সেখানকার প্রশাসন ৷ 

ইনদওরের জেলা শাসক মণীশ সিংহ সংবাদমাধ্যমকে জানান, ‘‘কোভিড পরিস্থিতি খারাপ থেকে আরও খারাপ হওয়ায় এখন এ শহরে কোনও বিয়ে বাড়ির অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না ৷ শহরবাসীকে অনুরোধ, আগামী ৩০ এপ্রিল পর্যন্ত তাঁরা পিছিয়ে দিক সব বিয়ের অনুষ্ঠান ৷ এর থেকে কোভিড আক্রান্তের সংখ্যা কমানো কিছুটা হলেও সম্ভব হবে বলে আমরা মনে করছি ৷ হাসপাতালগুলিতেও রোগীর সংখ্যা নিয়ন্ত্রণ করা যাবে ৷ ’

এদিকে এই প্রথম পশ্চিমবঙ্গে দৈনিক সংক্রমণের হার পৌঁছল ২০.১ শতাংশে। সেই সঙ্গে ফের দৈনিক সংক্রমণের সংখ্যা প্রায় সাড়ে ৮ হাজারের কাছাকাছি পৌঁছছে। গত ২৪ ঘণ্টায় কোভিডে মৃতের সংখ্যাও বেড়ে হয়েছে ৩৮। আক্রান্তের সংখ্যা প্রতিদিন হু হু করে বাড়লেও ১ দিনে মাত্র ২৪ হাজার ১০০ জনকে টিকা দেওয়া হয়েছে।

সোমবার রাতে রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, একদিনে গোটা রাজ্যে ৪২ হাজারেরও বেশি কোভিড টেস্ট হয়েছে। তার মধ্যে ৮ হাজার ৪২৬ জন নতুন করে আক্রান্ত হয়েছেন। ফলে প্রতি ৫ জনের কোভিড পরীক্ষায় ১ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে শুধুমাত্র কলকাতাতেই আক্রান্ত ২ হাজারেরও বেশি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Satyendar Jain Arrested : 'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
'বিজেপির নির্দেশে আবারও গ্রেফতার করা হয়েছে', প্রাক্তন মন্ত্রীর গ্রেফতারির বিরুদ্ধে সরব কেজরিওয়াল
Satyendar Jain Arrested : দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
দুর্নীতির অভিযোগে গ্রেফতার দিল্লির প্রাক্তন মন্ত্রী
Women Schemes : ৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
৫০,০০০ টাকা পর্যন্ত পাবেন মহিলারা, এই সরকার নিতে পারে বড় সিদ্ধান্ত
Maharashtra News : ‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...
‘বিমল এলাচি’-র বিজ্ঞাপন, বড় সমস্যায় পড়তে পারেন শাহরুখ খান, অজয় দেবগন ও টাইগার শ্রফ ; FDA কমিশনার জানালেন...

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget