এক্সপ্লোর

Corona 3rd Wave Predictions: দেশে দৈনিক সংক্রমণ ছুঁতে পারে ৫ লাখ! সেপ্টেম্বর-অক্টোবরে তৃতীয় ঢেউ, আশঙ্কা আইআইটি কানপুরের সমীক্ষায়

আপাতত দেশে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের কাছাকাছি থাকলেও কিছুদিন আগে তা ঘোরাফেরা করছিল ৪ লাখের আশপাশে।

কানপুর: সেপ্টেম্বর-অক্টোবরে দেশে আছড়ে পড়তে পারে করোনার তৃতীয় ঢেউ। দৈনিক কোভিড সংক্রমণের সংখ্যা পৌঁছতে পারে ২ লাখ থেকে ৫ লাখ পর্যন্ত। এমনই গুরুতর আশঙ্কা প্রকাশ করা হয়েছে আইআইটি কানপুরের এক সমীক্ষায়। যদিও আনলক পর্বের মাঝে যাবতীয় করোনাবিধি মেনে চললে অক্টোবরের শেষ পর্যন্ত সংক্রমণের চূড়াকে ঠেকিয়ে রাখা সম্ভব হবে এবং ঢেউয়ের অভিঘাতও অনেক কম হবে বলেই জানিয়েছেন সমীক্ষক দল।

কানপুর আইআইটি-র দুই প্রফেসর রাজেশ রঞ্জন ও মহেন্দ্র বর্মার নেতৃত্বে এই সমীক্ষা হয়েছে। তারা জানিয়েছেন, এসআইআর (SIR) মডেল অনুসরণ করে এই সমীক্ষা করে দেখা হয়েছে। কোভিডের দ্বিতীয় ঢেউয়ের প্রভাব ক্রমশ দেশজুড়ে স্থিমিত হয়ে গেলেও এখনই কোভিডের তৃতীয় ঢেউ ঘিরে তৈরি হয়েছে আশঙ্কা। সমীক্ষকরা বলেছেন, করোনার প্রভাব কমায় যেভাবে আনলক প্রক্রিয়া এগোচ্ছে তাতে ১৫ জুলাইতে গোটা দেশেই আনলক জারি হয়ে যাবে এমনটা ধরে নিয়েই সমীক্ষা এগোনো হয়েছে।

আনলক প্রক্রিয়ার মাঝে কোভিড বিধি নিষেধ মেনে চললে হয়তো দ্বিতীয় ঢেউয়ের মতো ভয়ঙ্কর প্রভাব থেকে অনেকটাই রক্ষা পাওয়া সম্ভব। আবার তেমনটা না হলে দ্বিতীয় ঢেউকেও ছাপিয়ে যেতে পারে পরের ঢেউয়ের কোভিড ধাক্কা। আপাতত দেশে দৈনিক করোনা সংক্রমণ ৫০ হাজারের কাছাকাছি থাকলেও কিছুদিন আগে তা ঘোরাফেরা করছিল ৪ লাখের আশপাশে। তৃতীয় ঢেউয়ে তা ছাপিয়ে দৈনিক সংক্রমণ ৫ লাখে পৌঁছে যেতে পারে বলেই আশঙ্কা সমীক্ষকদের। আবার, সতর্ক থাকলে ২ লাখের কাছাকাছিতে তা আটকে রাখা সম্ভব বলেই মত তাদের।

কয়েকদিন আগেই এইমসের অধিকর্তা চিকিৎসক রণদীপ গুলেরিয়া আশঙ্কা প্রকাশ করে জানিয়েছিলেন, আনলক প্রক্রিয়া চালু হতেই দেশজুড়ে যেভাবে সাধারণ মানুষের মধ্যে কোভিড সংক্রান্ত বিধি নিষেধ মেনে চলার ক্ষেত্রে উদাসীনতা দেখা যাচ্ছে তা কোভিডের তৃতীয় ঢেউকে ত্বরান্বিত করছে। আগামী ৬ থেকে ৮ সপ্তাহের মধ্যে তা আছড়ে পড়তে পারে বলেও সতর্ক করেছিলেন তিনি। এর মাঝেই আবার দেশের তিন রাজ্যে খোঁজ মিলেছে অতি সংক্রামক কোভিডের নতুন প্রকারভেদ ডেল্টা প্লাস। যে ভ্যারিয়্যান্টের হাত ধরেই তৃতীয় ঢেউ দেশে আছড়ে পড়বে বলেই আশঙ্কা ওয়াকিবহাল মহলের।

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
Deepak Mhaskey : অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
অমিত মালব্যর জায়গায় বিজেপির আইটি সেলের দায়িত্বে, কে এই দীপক মাহাস্কে ?
PM Modi Viral Video : আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
আধার কার্ড থাকলেই পাবেন বিনামূল্য়ে এক ভরি সোনা ? সোশ্যাল মিডিয়ায় ভাইরাল প্রধানমন্ত্রীর ভিডিয়ো, সরকার কী বলছে ?
Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget