এক্সপ্লোর

Centre on International Flights: ১৫ মার্চ থেকে ফের স্বাভাবিক আন্তর্জাতিক বিমান পরিষেবা, বলছে সরকারি সূত্র

Centre on International Flights: ভারত থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে কাটতে চলেছে বাধা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৫ মার্চ থেকে আগের মতোই শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান চলাচল।

নয়াদিল্লি: ভারত থেকে আন্তর্জাতিক বিমান চলাচলে কাটতে চলেছে বাধা। সংবাদ সংস্থা সূত্রে খবর, ১৫ মার্চ থেকে আগের মতোই শুরু হতে পারে আন্তর্জাতিক বিমান চলাচল। এখন কোভিড বিধির কারণে লাগাম রয়েছে ভারত থেকে অন্যান্য দেশের আন্তর্জাতিক বিমান পরিষেবার রুট এবং সংখ্যায়। 

সূত্রের খবর, ১৫ মার্চ থেকে সেই লাগামও উঠে যেতে পারে। তবে কোভিড সতর্কতা মেনে একাধিক সাবধানতা (standard operating procedures) নেওয়া হবে। ভারতের আন্তর্জাতিক বিমানবন্দরগুলিতে মানা হবে সেই নিয়ম। টানা কয়েকদিন ধরে ভারতে কমছে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা। সেই দিকে তাকিয়েই আন্তর্জাতিক বিমান চলাচলের উপর থাকা কিছু লাগাম উঠে যেতে পারে বলে মনে করছেন সরকারি একটি সূত্র। সূত্রের খবর, সেই সংক্রান্ত একটি নির্দেশও স্বাস্থ্য মন্ত্রকের (Health Ministry) তরফে অসামরিক বিমান পরিবহন মন্ত্রকের (Civil Aviation Ministry) কাছে পাঠিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। যদিও সরকারি কোনও মন্ত্রক এই বিষয়ে কোনও বক্তব্য রাখেনি।  

এখন বলবৎ থাকা সরকারি নির্দেশ অনুযায়ী, ভারত থেকে আন্তর্জাতিক যাত্রিবিমানের পরিষেবা উপর ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বেশকিছু লাগাম রয়েছে। অর্থাৎ পুরনো শিডিউল মেনে বিমান যাতায়াত করছে না। কোভিডের কারণে ২০২০ সালের মার্চ থেকেই চলছে এমন লাগাম। এই পরিস্থিতিতে যাতায়াতের জন্য বিশেষ যাত্রিবাহি বিমানের ব্যবস্থা করা হয়েছে। এই  সময়ে এয়ার বাবল (air bubble) চুক্তির মাধ্যমে ভারতের সঙ্গে বিশ্বের ৫০টি দেশের বিমান পরিষেবা চালু আথে। 

সম্প্রতি বদল করা হয়েছে আন্তর্জাতিক যাত্রী সংক্রান্ত নিয়ম ও বিধিতেও। বিদেশ থেকে আসা যাত্রীদের ৭ দিনের বাধ্যতামূলক গৃহ নিভৃতবাসের (home quarantine) নির্দেশ ছিল। সেই নির্দেশ তুলে দেওয়া হয়েছে। উঠে গিয়েছে অষ্টম দিনে আরটিপিসিআর (RTPCR) পরীক্ষার নির্দেশও। এগুলি আন্তর্জাতিক বিমান চলাচল ফের স্বাভাবিক করার আগের পদক্ষেপ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এছাড়া, বিপজ্জনক দেশের (countries at risk) একটি তালিকাও আলাদা করে তৈরি করা হয়েছিল। সেই তালিকাও আর নেই। 

আরও পড়ুন: দেশে কোভিড-গ্রাফে স্বস্তি, লাফিয়ে কমল দৈনিক মৃত্যু-সংক্রমণ

সেরা শিরোনাম

NALSAR Issue : আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
আবারও পদত্যাগের দাবিতে আন্দোলন রাজপথে, 'Protest Alert' ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্রের
Baba Ramdev on Kangana Ranaut: ‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
‘আমার যৌবন নিয়ে দিবাস্বপ্ন দেখবেন না’, এবার বাবা রামদেবকে আক্রমণ কঙ্গনা, যোগগুরুর উপর কেন চটলেন বিজেপি সাংসদ?
Petrol Pump Blast: পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
পেট্রোল পাম্পে জ্বালানি ভরার সময় তীব্র বিস্ফোরণ, ফাটল CNG সিলিন্ডার, মৃত বেড়ে ৩
Cockroach Janta Party : '৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির
'৮,৪৫০ কোটিরও বেশি টাকা অব্যবহৃত', পিএম কেয়ারস ফান্ড নিয়ে বড় মন্তব্য ককরোচ জনতা পার্টির

ভিডিও

BJP Government in Bengal | পছন্দ হয়নি মিষ্টি, Gupta Brothers-এর দোকানে BJP যুবনেতার দাদাগিরি
BJP Government in Bengal | বালিগঞ্জে BJP-এর যুবনেতার দাদাগিরি! 'লাগামছাড়া...', কটাক্ষ Kunal Ghosh-র
Calcutta High Court | জাতিগত শংসাপত্রে কাটছে না জট, এবার যাচাই-বিজ্ঞপ্তিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ
Weather Update Today | কোথাও কোমর জল, কোথাও আবার রাস্তা আর নদী আলাদা করার উপায় নেই
Building Collapsed in Kolkata | এ যেন ‘তাসের ঘর’, বৃষ্টিতে শহরের বুকে বাড়ি-বিপর্যয়

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget