এক্সপ্লোর

দিল্লি হিংসায় অভিযুক্ত দীপ সিধু গ্রেফতার

২৬ জানুয়ারি লালকেল্লায় অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন দীপ সিধু। তাঁকে ধরার জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এরপরই দিল্লি পুলিশের স্পেশাল সেল দীপ সিধুকে গ্রেফতার করে। এনিয়ে প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ১২৭ জনকে গ্রেফতার করল পুলিশ। 

নয়াদিল্লি: প্রজাতন্ত্র দিবসে হিংসার ঘটনায় অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল পুলিশ। পঞ্জাবি গায়ক-অভিনেতার বিরুদ্ধে ২৬ জানুয়ারি লালকেল্লায় অশান্তির ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগ রয়েছে। ঘটনার পর থেকেই ফেরার ছিলেন দীপ সিধু। তাঁকে ধরার জন্য একলক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। এরপরই দিল্লি পুলিশের স্পেশাল সেল দীপ সিধুকে গ্রেফতার করে। এনিয়ে প্রজাতন্ত্র দিবসে রাজধানীতে হিংসার ঘটনায় ১২৭ জনকে গ্রেফতার করল পুলিশ। 

কিছুদিন আগেই দীপ সিধু, যুগরাজ সিংহ ও আরও দু’জনের সন্ধান দিলে ১ লাখ টাকা করে পুরস্কার দেবে বলে ঘোষণা করেছিল দিল্লি পুলিশ। অভিযোগ, প্রজাতন্ত্র দিবসে লাল কেল্লায় তারা পতাকা তুলেছিলেন। এছাড়া আরও ৪ জনের নামে ৫০,০০০ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছিল দিল্লিতে হিংসা ছড়ানোয় জড়িত থাকার অভিযোগে।

যুগ্ম কমিশনার বিকে সিংহ এবং তিনজন ডিসিপির নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল বা সিট গঠন করেছে দিল্লি পুলিশ। এই তিন ডিসিপি হলেন জয় তুর্কি, ভেশাম সিংহ ও মণিকা ভরদ্বাজ। ২৬ জানুয়ারির তাণ্ডবের ঘটনার পুঙ্খানুপুঙ্খ তথ্য জোগাড়ের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের।

২৬ জানুয়ারি কৃষকদের শান্তিপূর্ণ ট্র্যাক্টর মিছিলের অনুমতি দিয়েছিল দিল্লি প্রশাসন। কিন্তু শান্তিতে শুরু হওয়া বিক্ষোভ মিছিল অল্প সময়ের মধ্যে হিংসাত্মক চেহারা নিয়েছিল। দিল্লি জুড়ে চলে ট্র্যাক্টর তাণ্ডব, পুলিশকর্মীদের প্রচণ্ড মারধর করা হয়, লাল কেল্লার ভেতরে ঢুকে ভাঙচুর করে বিক্ষোভকারীরা, নিশান সাহিব পতাকা উত্তোলন করেছিল তারা। এই ঘটনার এফআইআরে প্রাথমিকভাবে পঞ্জাবি গায়ক অভিনেতা দীপ সিধু ও প্রাক্তন গ্যাংস্টার এবং এখন নিজেকে সমাজকর্মী হিসেবে পরিচয় দেওয়া লাখা সিধানাকে দায়ী করে দিল্লি পুলিশ। কংগ্রেস নেতা রভনীত সিংহ বিট্টু এক সাক্ষাৎকারে বলেন, মিছিলে হিংসার জন্য দীপ সিধুই দায়ী। যদিও সিধুর দাবি করেছিলেন, তাঁকে মিথ্যে করে ফাঁসানো হচ্ছে, একই সঙ্গে তিনি বলেছেন, জাতীয় ঐক্যের সঙ্গে লাল কেল্লা তাণ্ডবের কোনও সম্পর্ক নেই।

যিনি সেদিন লাল কেল্লার স্তম্ভ বেয়ে ওপরে উঠে নিশান সাহিব ধর্মীয় পতাকা তুলেছিলেন, তাঁর পরিচয় জানতে পেরেছে পুলিশ। অভিযুক্তের নাম হল যুগরাজ সিংহ, এখন তিনি বেপাত্তা। পুলিশ তাঁর সম্পর্কে খবর পেতে এক লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Career Advice: হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
হঠাৎ চাকরি চলে গিয়েছিল, AI-এর সাহায্য়ে ঘুরে দাঁড়ালেন যুবক, ১.৫ কোটি বেতনের নতুন কাজ বাগিয়ে নিলেন
News Live:পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
পুলিশকর্মীদের সঙ্গে মধ্যাহ্নভোজ মুখ্যমন্ত্রীর
Viral News : 'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো
'মা পাপ দেবেন'! দেবীর কাছে কান মুলে প্রণামীর বাক্স চুরি, ভাইরাল হল ভিডিয়ো

ভিডিও

Anubrata Mondal:
BJP Government: সবং-এ সমবায় সমিতির টাকা তছরুপ, কারাদণ্ডপ্রাপ্ত তৃণমূল নেতা | TMC News
Burdwa News: বর্ধমানে অবাধে চলছে বালি পাচার,অভিযুক্তদের পুলিশের হাতে তুলে গ্রামবাসীরা।
Fraud Case : খাবারের হোম ডেলিভারির ব্যবসা, আচমকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৪৮ কোটি টাকা! ABP Ananda
Kolkata News: 'ব্যাঙ্কে ব্যালেন্স চেক করতে গিয়ে দেখি বিশাল বড় ব্যালেন্স', বললেন অভিযোগকারী।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget