এক্সপ্লোর

Smog Tower in Delhi: বায়ু দূষণ মোকাবিলায় দিল্লির কনট প্লেসে বসল দেশের প্রথম স্মগ টাওয়ার

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন ২০ মিটারের বেশি উচ্চতার এই টাওয়ার আশেপাশের এক কিলোমিটার পরিধির বাতাসের গুণমান শোধরানোর কাজ করবে এবং বর্ষার মরশুমের পর পূর্ণ ক্ষমতায় কাজ শুরু করবে। 

 নয়াদিল্লি: দিল্লিতে বসল দেশের প্রথম স্মগ টাওয়ার। বায়ু দূষণের হাত থেকে শহরকে রক্ষা করতে এই উদ্যোগ। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল কনট প্লেসে দেশের প্রথম স্মগ টাওয়ারের উদ্বোধন করেছেন। এই টাওয়ারের উচ্চতা ২৪ মিটার। এই টাওয়ার এক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা বাতাস পরিষ্কার করতে সক্ষম বলে জানানো হয়েছে। স্মগ টাওয়ারের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিল্লির পরিবেশমন্ত্রী গোপাল রাইও। 

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবাল বলেছে, পরিবেশ দূষণ মোকাবিলায় ও দিল্লির বাতাস পরিশুদ্ধ রাখতে দিল্লি দেশে প্রথম স্মগ টাওয়ার বসিয়েছে। এই প্রযুক্তি আমেরিকা থেকে আমদানি করা হয়েছে। এই স্মগ টাওয়ার ২৪ মিটার উঁচু এবং এক কিমি পরিধির মধ্যে এলাকার বাতাস পরিষ্কার করবে। 

প্রতি সেকেন্ডে পরিশুদ্ধ হবে এক হাজার ঘন মিটার বাতাস

দিল্লির পরিবেশ মন্ত্রী গোপাল রাই বলেছেন ২০ মিটারের বেশি উচ্চতার এই টাওয়ার আশেপাশের এক কিলোমিটার পরিধির বাতাসের গুণমান শোধরানোর কাজ করবে এবং বর্ষার মরশুমের পর পূর্ণ ক্ষমতায় কাজ শুরু করবে। 

এর আগে গোপাল রাই বলেছিলেন, করোনা অতিমারীর কারণে এই স্মগ টাওয়ার বসানোর কাজে বিলম্ব ঘটছে। দিল্লির মন্ত্রিসভা গত বছরের অক্টোবরে পরীক্ষামূলক এই পরিকল্পনার অনুমোদন দিয়েছিল। স্মগ টাওয়ার প্রতি সেকেন্ডে এক হাজার ঘন মিটার বাতাস পরিশুদ্ধ করবে। 

দিল্লি সরকারের এক আধিকারিক জানিয়েছন, স্মগ টাওয়ারের কাজ শুরু হওয়ার পর আগামী দুই বছর পর্যন্ত এর প্রভাব নিয়ে সমীক্ষা করে দেখা হবে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (সিপিসিবি) –র আধিকারিকরা বলেছেন, কেন্দ্র সরকারের বসানো অন্য একটি ২৫ মিটার উচ্চতার টাওয়ার দিল্লির আনন্দ বিহারে আগামী ৩১ অগাস্টের মধ্যে কাজ শুরু করে দেবে।
দিল্লিতে প্রতি বছর শীতকালে বায়ুদূষণের ফলে তীব্র সমস্যা দেখা দেয়। ইলেকট্রিক জেনারেটর ব্যবহারের বন্ধ, গাড়ির জোড়-বিজোড় নীতি, নির্মাণ কাজে লাগামের মতো একাধিক পদক্ষেপ নেওয়া হয় রাজধানীর বায়ুদূষণ নিয়ন্ত্রণের জন্য। এবার সেই প্রচেষ্টায় যুক্ত হল স্মগ টাওয়ার। এই স্মগ টাওয়ার বায়ু দূষণের সমস্যা থেকে রাজধানীকে কতটা মুক্তি দিতে পারে, তা ভবিষ্যতেই বোঝা যাবে।  

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annamalai Attacks BJP : 'সব গুজরাতে কেন? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
'সব গুজরাতে কেন ? ', মোদি-শাহের নীতির তুলোধনা করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি 
BJP News : 'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
'মধ্যবিত্তকে লুঠ করা হচ্ছে', বিজেপি থেকে ইস্তফার আগে শেষ মন্তব্যে চাঞ্চল্যকর দাবি কেন্দ্রীয় নেতার
BJP News : কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
কামব্যাক স্মৃতি ইরানির, বাদ পড়লেন অমিত মালব্য ; বিজেপির নতুন সর্বভারতীয় টিমে বড় চমক
Shehzad Poonawalla Resignation : বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র
বিজেপিতে বড় ধাক্কা ! 'আমাকে ছেড়ে দিন', পদত্যাগপত্র পাঠালেন এই জাতীয় মুখপাত্র

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget