এক্সপ্লোর

Kejriwal on Coronavirus: ৬৫ শতাংশ করোনা আক্রান্তের বয়স ৪৫-এর নীচে, দিল্লি নিয়ে চিন্তায় কেজরিওয়াল

Delhi Coronavirus Update: দিল্লিতে ফের উর্ধ্বমুখী করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। একদিনে আক্রান্তের হিসাবে যা সবথেকে বেশি। নভেম্বরে রাজধানীতে সর্বোচ্চ ৮৫০০জন একদিনে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। খোদ এই পরিসংখ্যান তুলে ধরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

নিত্যদিন রাজধানীর বুকে রেকর্ড গড়ছে করোনা। ভাইরাসের দ্বিতীয় ঢেউ নিয়ে এবার যুব প্রজন্মকে সাবধান করলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। পরিসংখ্যান তুলে দেখালেন রাজধানীর 'হাল হকিকত'।

দিল্লিতে ফের উর্ধ্বমুখী করোনা চিত্র। গত ২৪ ঘণ্টায় রাজধানীতে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১৩,৫০০ জন। একদিনে আক্রান্তের হিসাবে যা সবথেকে বেশি। নভেম্বরে রাজধানীতে সর্বোচ্চ ৮৫০০জন একদিনে কোভিডে আক্রান্ত হয়েছিলেন। খোদ এই পরিসংখ্যান তুলে ধরেছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

মঙ্গলবার দিল্লির করোনা পরিস্থিতির নিয়ে কেজরিওয়াল বলেন, ''করোনার নতুন ঢেউ খুবই মারাত্মক। গত ১০-১৫ দিনের তথ্য বলছে,সংক্রমিতদের ৬৫ শতাংশের বয়স ৪৫-এর নীচে। তাই অনুগ্রহ করে খুব প্রয়োজন ছাড়া যুব প্রজন্মকে বাড়ির বাইরে যেতে না করছি।তোমাদের স্বাস্থ্য আমাদের কাছে খুবই গরুত্বপূর্ণ বিষয়। তাই কোভিড প্রটোকল মেনে চলুন।''

দিল্লির করোনা বুলেটিন বলছে, সোমবার রাজ্যে কোভিড পটিটিভের সংখ্যা ছিল ১১,৪৯১ জন।দিল্লিতে করোনা নিয়ে মৃতের সংখ্যা ছিল ৭২ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নতুন করে কিছু হাসপাতালকে পূর্ণ রূপে কোভিড হসপিটালে বদলে ফেলা হয়েছে। এদের মধ্যে ১৪টি প্রাইভেট
হসপিটালও রয়েছে। স্যার গঙ্গারাম হসপিটাল, সেন্ট স্টিফেন্স হসপিটাল, তিস হাজারি হসপিটালকেও পূর্ণ কোভিড হাসাপাতাল হিসাবে ঘোষণা করেছে দিল্লি সরকার। এবার থেকে কোভিড রোগী ছাড়া সার্জিক্যাল ও মেডিক্যাল কোনও রোগী সেখানে ভর্তি হতে পারবেন না।

রাজধানীতে ক্রমাগত করোনা রোগীর সংখ্যা বাড়ছে। বেগতিক দেখে আগেই নাইট কার্ফু ঘোষণা করে কেজরিওয়ালের সরকার। গত ৬ এপ্রিল থেকে দিল্লিতে এই 'নাইট কার্ফু' ঘোষণা হয়েছে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। রাত ১০টা থেকে সকাল ৫টা পর্যন্ত নাইট কার্ফু চলাকালীন কেউ বাড়ির বাইরে আসতে পারবেন না।

দেশের সাম্প্রতিক করোনা চিত্র অনুযায়ী, সবথেকে খারাপ অবস্থা মহারাষ্ট্রের।সেখানে পূর্ণ লকডাউনের ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।যদিও কদিন আগেই কেজরিওয়াল জানিয়েছেন, এখনই লকডাউনের কথা ভাবছেন না তিনি। কারণ তাঁর মনে হয়েছে, করোনা মোকাবিলায়
লকডাউন একমাত্র সমাধান নয়। সেজন্যই রাজ্যে 'নাইট কার্ফু'-এর পাশাপাশি 'উইকেন্ড লকডাউন'-এর দিকে ঝুঁকেছেন তিনি। এমনকী কোভিড পজিটিভ হলেই রোগীদের হাসপাতালমুখী হতে মানা করেছেন। তাঁর মতে, ইমারজেন্সি না হলে কারও হাসপাতালে আসা উচিত নয়। এতে সিরিয়াস পেসেন্টদের বেডের অভাব তৈরি হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story:'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
'বাইরে কোথাও ট্রেনিং না নিয়েই' UPSC-তে তাক লাগানো ফল মাথাভাঙার জয়দীপের, কীভাবে প্রস্তুতি? জানালেন বিস্তারিত
PSC Recruitment:“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
“PSC-তে প্রায় ১৮ হাজার শূন্যপদ, যারা অ্যাপ্লাই করছেন..”, বড় ঘোষণা চেয়ারম্যানের, “ব্যাক লগ” নিয়ে কী বার্তা ?
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SSC: 'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?
'আপাতত বন্ধই থাকছে নিয়োগ প্রক্রিয়া...পুজোর আগে ফলাফল', বড় বার্তা SSC-র চেয়ারম্যানের, যারা সুপারিশ পত্র পেয়েছেন তাঁদের কী হবে ?

ভিডিও

Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR
NDA Meet | NDA-র 'মঙ্গল মিলন' বৈঠকে ফের কাকলি, শতাব্দীরা | ABP Ananda LIVE
Durgapur News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget