এক্সপ্লোর

Indigo Crisis : শয়ে শয়ে উড়ান বাতিলে যাত্রী হয়রানি, ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ নোটিস, ২৪ ঘণ্টার মধ্যে দিতে হবে জবাব

Govt Indigo Show cause : কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ম্য়ানেজারকে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে DGCA। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • বিমান সংস্থা ইন্ডিগোকে যাত্রী হয়রানির জন্য শো-কজ নোটিশ DGCA-এর।
  • ইন্ডিগো কর্তৃপক্ষ আজও বহু উড়ান বাতিল করায় যাত্রীরা দুর্ভোগে।
  • মূল্যবৃদ্ধি রোধে সরকারিভাবে বিমানের ভাড়ার ওপর সীমা আরোপ।
  • কয়েকটি রুটে টিকিটের সর্বোচ্চ ভাড়া নির্দিষ্ট করে দিল কেন্দ্র।

 

Govt Indigo Show cause : আজও শোধরাল না পরিস্থিতি। ফের শয়ে শয়ে উড়ান বাতিল করল ইন্ডিগো কর্তৃপক্ষ। এবার যাত্রী হয়রানির জন্য ইন্ডিগোর ম্য়ানেজারকে শো-কজ করল ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। ২৪ ঘণ্টার মধ্যে ইন্ডিগোর ম্য়ানেজারের জবাব তলব করেছে অসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা। কেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হল না, তা জানাতে নির্দেশ দেওয়া হয়েছে ম্য়ানেজারকে। নির্দিষ্ট সময়ের মধ্যে জবাব না দিলে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে DGCA। 

আজও যাত্রী হয়রানি চলছেই
ইন্ডিগো বিপর্যয়ে আজও বহু বিমান বাতিল। কলকাতা বিমানবন্দর থেকে বাতিল ইন্ডিগোর ৭৬টি উড়ান। আজও চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা, যার জেরে ইন্ডিগোর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন তাঁরা। টিকিট থাকা সস্ত্বেও বসে থাকতে হচ্ছে। আগে থেকে উড়ান বাতিলের বিষয়ে কিছু জানানো হচ্ছে না বলে অভিযোগ করেছেন যাত্রীরা। বিমানবন্দরে এসে উড়ান বাতিল জানতে পারছেন, দাবি করেছেন যাত্রীদের অধিকাংশ।

Flight Fare :  ইন্ডিগো বিমান বাতিলের (IndiGo Crisis) ঘটনার পরই বদলে গেল অনেককিছু। হাজার হাজার যাত্রীর সমস্যা ও ব্যস্ত রুটে টিকিটের দাম বৃদ্ধির পরই বড় ঘোষণা করল সরকার। বিমানযাত্রীদের সমস্যায় এবার টিকিটের দাম বেঁধে দিল কেন্দ্র। 

বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল
সাম্প্রতিক বছরগুলিতে বিমান চলাচল খাতে ক্রমবর্ধমান সংকটের মধ্যে এখন সক্রিয় হয়ে উঠেছে সরকার। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এবার ডমেস্টিক ফ্লাইটের ওপর জরুরি ভাড়ার সীমা আরোপ করেছে। এই পদক্ষেপটি এমন এক সময়ে নেওয়া হয়েছে, যখন ফ্লাইট ডিউটি ​​টাইম লিমিটেশন (FDTL) নিয়ম বাস্তবায়নের পর ইন্ডিগো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করেছে।

সরকার নিয়েছে এই পদক্ষেপ
সরকারি হস্তক্ষেপের পর, ৫০০ কিলোমিটার পর্যন্ত একদিকে যাত্রার ইকোনমি ক্লাস টিকিটের সর্বোচ্চ ভাড়া এখন ৭,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। যেখানে ১,০০০ থেকে ১,৫০০ কিলোমিটার দূরত্বের জন্য - যেমন দিল্লি-মুম্বাই রুট - সর্বোচ্চ ভাড়া ১৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

কত কিমির জন্য কত ভাড়া
সরকার ১,৫০০ কিলোমিটারের বেশি দূরত্বের ফ্লাইটের জন্য ১৮,০০০ টাকা ভাড়ার সীমা নির্ধারণ করেছে। বিমানবন্দর চার্জ ও কর আলাদাভাবে আরোপ করা হবে। এই সীমা সমস্ত বিমান সংস্থা এবং বুকিং প্ল্যাটফর্মের জন্য প্রযোজ্য। উল্লেখ্য যে, কোভিড-১৯ মহামারীর সময় একই রকম ভাড়ার সীমা আরোপ করা হয়েছিল, কিন্তু পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ২০২২ সালে তা তুলে নেওয়া হয়েছিল।

Frequently Asked Questions

ইন্ডিগো কেন এত সংখ্যক বিমান বাতিল করেছে?

ফ্লাইট ডিউটি টাইম লিমিটেশন (FDTL) নিয়ম চালু করার পর ইন্ডিগো বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল করেছে।

বিমান বাতিল হওয়ার কারণে যাত্রীদের কী সমস্যা হচ্ছে?

যাত্রীরা টিকিট থাকা সত্ত্বেও বিমানে উঠতে পারছেন না এবং অনেক সময় উড়ান বাতিলের বিষয়টি আগে থেকে জানানো হচ্ছে না।

ইন্ডিগোকে কি কোনো নোটিশ দেওয়া হয়েছে?

হ্যাঁ, যাত্রী হয়রানির জন্য ইন্ডিগোর ম্যানেজারকে কারণ দর্শানোর নোটিশ (শো-কজ) দিয়েছে ডিরেক্টর জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)।

সরকার টিকিটের দাম নিয়ে কী ঘোষণা করেছে?

ব্যস্ত রুটে টিকিটের দাম বৃদ্ধি এবং যাত্রীদের সমস্যা সমাধানে সরকার জরুরি ভাড়ার সীমা নির্ধারণ করেছে।

বিভিন্ন দূরত্বের জন্য টিকিটের সর্বোচ্চ ভাড়া কত?

৫০০ কিমি পর্যন্ত ৭,৫০০ টাকা, ১,০০০-১,৫০০ কিমি পর্যন্ত ১৫,০০০ টাকা এবং ১,৫০০ কিমি-র বেশি দূরত্বের জন্য ১৮,০০০ টাকা সর্বোচ্চ ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সেরা শিরোনাম

Investment Rules: ২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
২৫ বছর বয়সে ৫ হাজার দিয়ে শুরু নাকি ৩৫ বছর বয়সে ১৫ হাজার দিয়ে! ৬০ বছর হলে কার হাতে থাকবে বেশি টাকা?
Gold Bond: ৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
৫ বছরে ১ লক্ষ টাকা বেড়ে ৩ লক্ষ! সোনার বন্ডে বিপুল মুনাফা, ২ নভেম্বর থেকেই টাকা তোলার সুযোগ
US Midterm Election: আমেরিকায় মিডটার্ম নির্বাচন, ভারতের লাভ কোথায়? কী প্রভাব পড়তে পারে ব্যবসা, তথ্যপ্রযুক্তি, রফতানি ও বিনিয়োগে?
আমেরিকায় মিডটার্ম নির্বাচন, ভারতের লাভ কোথায়? কী প্রভাব পড়তে পারে ব্যবসা, তথ্যপ্রযুক্তি, রফতানি ও বিনিয়োগে?
Amstel Adda: কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার
কলকাতার আড্ডা, বন্ধুত্ব আর স্মৃতিকে উদযাপন করছে Amstel Grande প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার

ভিডিও

Birbhum Tulu Mondal | DCR-জালিয়াতি কাণ্ডে গ্রেফতার আরও এক সরকারি কর্মী
Chok Bhanga 6 Ta | টুলুর 'তোলা-নেটওয়ার্কে' সরকারি কর্মীরাও | স্বাস্থ্যসাথীতেও বড় দুর্নীতির অভিযোগ
BJP Rally in Kolkata | টাকা ঢালছে বিদেশি শক্তি, 'গণতন্ত্র বাঁচাও' কর্মসূচি থেকে বললেন Arjun Singh
BJP Rally in Kolkata |
BJP Rally in Kolkata |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget