এক্সপ্লোর

Delhi Omicron Update : অফিসে যাতায়াতের সময় কেটে যাচ্ছে লাইনেই ! নতুন বিধি জারি করতেই বেদম ভিড় মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে

Long Metro queues : দিল্লি মেট্রোতে (Delhi Metro) এখন যত সংখ্যক বসার আসন, তার অর্ধেক যাত্রীকে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। দাঁড়িয়ে কেউ যাতায়াত করতে পারবেন না ।

নয়াদিল্লি : দিল্লিতে মেট্রো থেকে বাস - সবেতেই এখন ৫০ শতাংশ যাত্রীকে ওঠানোর অনুমতি। আর তার জেরে লাগামছাড়া ভিড় মেট্রো স্টেশন থেকে বাসস্ট্যান্ডে। দিল্লি মেট্রোতে (Delhi Metro) এখন যত সংখ্যক বসার আসন, তার অর্ধেক যাত্রীকে ওঠার অনুমতি দেওয়া হয়েছে। দাঁড়িয়ে কেউ যাতায়াত করতে পারবেন না । এর জেরে নাভিশ্বাস উঠছে নিত্যযাত্রীদের। 

চারিদিকে ওমিক্রন আতঙ্ক (Omicron Panic)। চড়ছে করোনাগ্রাফ। কিন্তু কে বলবে এই দৃশ্য দেখে। লাইন যেন শেষই হতে চাইছে না। লাইনে দাঁড়িয়ে ক্লান্ত হয়ে এক যাত্রী বললেন, “আমি এক ঘণ্টার বেশি সময় ধরে সারিতে দাঁড়িয়ে আছি। এখন, অফিসে যেতে দেরি হয়ে গিয়েছে। মেট্রো পরিষেবা পুরোপুরি বন্ধ করে দিলে ভাল হত।”


Delhi Omicron Update : অফিসে যাতায়াতের সময় কেটে যাচ্ছে লাইনেই ! নতুন বিধি জারি করতেই বেদম ভিড় মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে

কয়েকজন যাত্রী বলেছেন, অফিসে যাওয়া ছাড়া আর কোন উপায় নেই। বাড়ি থেকে কাজ করলে (work from home) বেতনের অর্ধেকই পাওয়া যায়। কেউ আবার বলছেন, অফিসে পৌঁছতে যা সময় লাগে, সেই সময় তো মেট্রোর লাইনে দাঁড়িয়েই কেটে যাচ্ছে। কেফ জানেন না কখন অফিস পৌঁছবেন। সেই টেনশনে শিকেয় উঠেছে করোনা-আতঙ্ক। কোথাও প্রশ্নের মুখে দূরত্ব বিধি। 

নয়ডার তথ্যপ্রযুক্তি সেক্টরের এক কর্মীও বলে ফেললেন, করোনা আবহে এক একটি ট্রেনে যাত্রীসংখ্যা পঞ্চাশ শতাংশ কমিয়ে দেওয়ায় মেট্রোর জন্য অপেক্ষারত যাত্রীদের অবস্থা সঙ্গীন। কেউ কেউ তো হতাশ হয়ে বলেই ফেলছেন, এভাবে লাইনে দাঁড়ানোর থেকে অর্ধেক বেতনে বাড়ি থেকে কাজ করাই ভাল। 


Delhi Omicron Update : অফিসে যাতায়াতের সময় কেটে যাচ্ছে লাইনেই ! নতুন বিধি জারি করতেই বেদম ভিড় মেট্রো স্টেশন, বাসস্ট্যান্ডে

বাসের চিত্রটাও একইরকম। বাসেও তোলা যাবে ৫০ শতাংশ যাত্রীকেই। তাই স্ট্যান্ডে অনন্ত প্রতীক্ষা। তার ফলে সেখানেই থিকথিক করছে মানুষের মাথা। প্রশ্নের মুখে করোনা বিধি। 

সেরা শিরোনাম

News Live:যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তাণ্ডবের ৩৭ ঘণ্টা পার, প্রবল সমালোচনার মুখে থানায় অভিযোগ দায়ের উপাচার্যের, ৩ সদস্যের কমিটি গঠন
Rahul Gandhi Protest In Delhi : রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
রাহুল গান্ধীর প্রবল চাপের মুখে পিছু হটল দিল্লি পুলিশ, অবশেষে 'পেলেট গান' কাণ্ডে FIR দায়ের
Hyderabad News : বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
বিলাসবহুল গাড়িতে সাংসদ-পুত্র, ধাক্কায় প্রাণ গেল যুবতীর ! রাস্তায় পড়ে থাকা রক্তাক্ত বান্ধবীর জন্য সাহায্যের আর্তি
Sajjan Kumar Dies : প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে
প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার, যাবজ্জীবন সাজা কাটছিলেন ; জেল থেকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget