এক্সপ্লোর

Donald Trump: আমেরিকায় জন্মালেই আর নাগরিকত্ব নয়, জানিয়ে দিলেন ট্রাম্প, বিপদে পড়বেন প্রবাসী ভারতীয়রা

Donald Trump on US Birthright Citizenship: সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই একাধিক নির্দেশ কার্যকর করায় সম্মতি দিয়েছেন ট্রাম্প।

ওয়াশিংটন: জন্মের নিরিখে নাগরিকত্বের অধিকারেও এবার কোপ পড়ল আমেরিকায়। সোমবার দ্বিতীয় বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। ২৪ ঘণ্টা কাটার আগেই একের পর এক সিদ্ধান্তের কথা জানিয়ে ঝড় তুলেছেন তিনি। সেই তালিকায় নয়া সংযোজন জন্মের নিরিখে নাগরিকত্ব প্রাপ্তিতে সীমাবদ্ধতা। অর্থাৎ আমেরিকার মাটিতে জন্মালেই সেদেশের নাগরিকত্ব মিলবে না আর। এতে ভারতের মতো অন্য দেশ থেকে যাওয়া প্রবাসীরা সমস্যায় পড়বেন। (Donald Trump)

সোমবার আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেই একাধিক নির্দেশ কার্যকর করায় সম্মতি দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে জন্মের নিরিখে নাগরিকত্বের অধিকার কেড়ে নেওয়ার পক্ষেও সায় দিয়েছেন তিনি। বলা হয়েছে, মা-বাবা জন্মসূত্রে আমেরিকার নাগরিক না বলে, তাঁদের ছেলেমেয়েরা শুধুমাত্র আমেরিকায় জন্মেছে বলেই নাগরিকত্ব পাবে না। মা-বাবার মধ্যে অন্তত একজনকে আমেরিকার নাগরিক হতে হবে, অথবা আমেরিকার সেনায় যুক্ত থাকতে হবে। তবেই আমেরিকার মাটিতে জন্মানো তাঁদের সন্তান সেদেশের নাগরিক হিসেবে গণ্য হবে। (Donald Trump on US Birthright Citizenship)

ট্রাম্প সরকারের এক আধিকারিক বলেন, “বেআইনি এলিয়েনদের সন্তান আমেরিকার মাটিতে জন্মালেই তাদের দেশের নাগরিক হিসেবে গণ্য করা হবে না। বেআইনি এলিয়েনদের পরিচয় যাচাই করার প্রক্রিয়াও আরও শক্তপোক্ত করে তোলা হবে। অবিলম্বে বেআইনি প্রবেশ বন্ধ হবে। লক্ষ লক্ষ বেআইনি এলিয়েনদের তাঁরা যেখান থেকে এসেছেন, ফেরত পাঠানো হবে সেখানে।”

এ যাবৎ আমেরিকায় জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার বিধান ছিল। অর্থাৎ আমেরিকার মাটিতে কোনও শিশু জন্মালে আপনা আপনিই সেদেশের নাগরিক হিসেবে বিবেচিত হতো সে। মা-বাবা অন্য কোনও দেশের নাগরিক হলেও, তাঁদের সন্তানের সেই অধিকার ছিল। ১৮৬৮ সালে সেই নিয়ম কার্যকর হয় আমেরিকায়। এমনকি সেই আইন পরবর্তীতে সংশোধন করা হলেও, মূল নীতিতে পরিবর্তন ঘটানো হয়নি। এবার সেই নীতি থেকে সরে এলেন ট্রাম্প। 

আগেও একাধিকবার ওই নীতির সমালোচনা করতে দেখা যায় ট্রাম্পকে। তাঁর যুক্তি ছিল, জন্মসূত্রে নাগরিকত্ব প্রদানের নীতি হাস্যকর। এতে বেআইনি অনুপ্রবেশকারীরা আরও উৎসাহ পান। তাঁকে বলতে শোনা যায়, “এই নীতি তুলে দেব আমরা। অত্যন্ত হাস্যকর নীতি এটা।” ভারত এবং চিনের মতো দেশ থেকে আসা অভিবাসীরা এই নীতির অপব্যবহার করেন বলেও দাবি করেন ট্রাম্প। নিজের সেই অবস্থানই এবার খাতায় কলমে কার্যকর করলেন ট্রাম্প।

তবে ট্রাম্প যদিও নির্দেশনামায় স্বাক্ষর করেছেন। নীতি কার্যকর করার ক্ষেত্রে কিছু আইনি বাধা রয়েছে। এক্ষেত্রে সংবিধানও সংশোধন করতে হবে, যা দীর্ঘ একটি প্রক্রিয়া। সেক্ষেত্রে কংগ্রেসের দুই কক্ষের দুই-তৃতীয়াংশের সমর্থন প্রয়োজন। ট্রাম্পের ঘোষণা নিয়ে ইতিমধ্যেই মামলা দায়ের হয়েছে আদালতে। 

তবে ট্রাম্পের এই ঘোষণায় আতঙ্কিত অভিবাসীরা। প্রবাসী ভারতীয়দের মধ্যেও উদ্বেগ ধরা পড়েছে। কারণ আমেরিকায় ভারতীয় অভিবাসীর সংখ্যাই সবচেয়ে দ্রুত বর্ধনশীল। ২০২৪ সালে পরিসংখ্যান অনুযায়ী, আমেরিকায় প্রবাসী ভারতীয়র সংখ্যা ৫৪ লক্ষের বেশি, যা দেশের মোট জনসংখ্যার ১.৪৭ শতাংশ। যত অভিবাসী রয়েছেন আমেরিকায়, তাঁদের ৩৪ শতাংশেরই জন্ম সেদেশের মাটিতে, প্রায় দুই তৃতীয়াংশ। তাই ট্রাম্পের নীতি কার্যকর হলে, H-1B ভিসা নিয়ে সেখানে কাজ করতে যাওয়া মানুষজন, যাঁরা গ্রিন কার্ডের জন্য অপেক্ষা করছেন, তাঁরা সমস্যায় পড়বেন। প্রতিবছর আমেরিকায় অভিবাসী পরিবারগুলিতে যে হাজার হাজার শিশু জন্মায়, তাদের ভবিষ্যৎও অনিশ্চিত হয়ে পড়বে। সেখানে বসবাসকারী ভারতীয় দম্পতিদের সন্তানও আমেরিকার নাগরি হিসেবে গণ্য হবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi : 'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
'প্রিয়ঙ্কা কেমন আছেন আপনি ?' বিয়েবাড়িতে প্রধানমন্ত্রীর সহাস্য প্রশ্ন ; এক ফ্রেমে রাহুল-খাড়গেও; চলল রসিকতা
CJI DY Chandrachud: প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবার গুরুদায়িত্বে, রাশিয়ার হয়ে প্রতিনিধিত্ব করবেন আন্তর্জাতিক সালিশি ট্রাইব্যুনালে
Indigo Flight : কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
কলকাতা থেকে ২২৪ জনকে নিয়ে রওনা, হঠাৎ বাঁ দিকের ইঞ্জিন বিকল হয়ে পড়ল ইন্ডিগোর বিমানে; ভয়ঙ্কর অভিজ্ঞতা
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?

ভিডিও

Sunny Deol | ছবির প্রচারে কলকাতায় সানি দেওল, ঘুরে দেখলেন সুভাষচন্দ্র বসুর বাড়ি | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ২ | 'তোলাবাজির টাকায় ৫ বছরে ১০০ কোটির সম্পত্তি দেবরাজের',ED-কে চিঠি পুলিশের
Ghantakhanek Sange Suman(১১.০৮.২৬) পর্ব ১| প্রমাণ লোপাটে তড়িঘড়ি সৎকার?মুখ্যমন্ত্রীর বার্তার পর নতুন মামলা পুলিশের
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget