এক্সপ্লোর

Kashmir Terrorism: গভীর রাত থেকে নিরাপত্তাবাহিনী-জঙ্গি সংঘর্ষ কাশ্মীরের রেবানে

Encounter In JK: গভীর রাতে জম্মু ও কাশ্মীরের রেবান এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ বাধল জঙ্গিদের। পুলিশের তরফ থেকে টুইট করে শোপিয়ানের রেবানে ওই সংঘর্ষের কথা জানানো হয়েছে।

শ্রীনগর: গভীর রাতে জম্মু ও কাশ্মীরের (jammu & kashmir)রেবান (reban) এলাকায় পুলিশ ও সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষ (encounter) বাধল জঙ্গিদের (terrorists)। পুলিশের তরফ থেকে টুইট করে শোপিয়ানের রেবানে ওই সংঘর্ষের কথা জানানো হয়েছে। এখনও পর্যন্ত অন্য কোনও তথ্য নেই। ঘটনাচক্রে, এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগেই অবন্তীপোরায় কাইজার কোকা নামে এক সন্দেহভাজন জৈশ জঙ্গির মৃত্যু হয়।
  
নিহতরা কারা?

পুলিশের রেকর্ড অনুযায়ী, কাইজার কোকার নাম জঙ্গি তালিকাভুক্ত ছিল। পুলিশ, নিরাপত্তাবাহিনী এবং সাধারণ মানুষের উপর হামলায় জড়িত ওই সন্ত্রাসবাদী আদতে কাইগামের টেঙ্গপোরার বাসিন্দা। ২০১৮ সাল থেকে সক্রিয় ছিল সে। পাকিস্তানেও চলে যায়। সেখান থেকে অস্ত্রশস্ত্র ও প্রশিক্ষণ নিয়ে কাশ্মীর উপত্যকায় ফিরে আসে। অবন্তীপোরা, পুলওয়ামায় সক্রিয় ছিল কাইজার। ২ মে লারমু অবন্তীপোরায় যে আইইডি হামলায় দুজন সিআরপিএফ আধিকারিকের মৃত্যু হয়েছিল, তার নেপথ্যেও ছিল কাইজার। বলছে পুলিশ।

পুলিশের দাবি...

সংঘর্ষে মারা গিয়েছে ইশক আহমেদ লোন নামে এক সন্দেহভাজন জঙ্গিও। পুলিশের দাবি, লোনও নিরাপত্তাবাহিনী থেকে সাধারণ মানুষ, সকলের উপর হামলাতেই জড়িত। সংঘর্ষস্থল থেকে একাধিক অস্ত্রশস্ত্র, প্রামাণ্য নথি পাওয়া গিয়েছে। তদন্তের কাজে সেগুলো কেস রেকর্ডে নেওয়া হয়েছে।  তবে রেবানের পরিস্থিতি কী, এখনও স্পষ্ট নয়। প্রসঙ্গত, গত ২৭ মে নিরাপত্তা বাহিনীর সঙ্গে দু’টি পৃথক সংঘর্ষে মারা যায় ৪ লস্কর জঙ্গি। পুলিশ সূত্রে জানানো হয়, নিহতদের কাছ থেকে বেশ কিছু আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে। শ্রীনগরের কাছে সোউর-এ একটি সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে ২ জঙ্গি নিহত হয়। অবন্তীপোরায় আর একটি সংঘর্ষে নিহত হয় আরও ২ লস্কর জঙ্গি। পুলিশ সূত্রে দাবি, টিভির পরিচিত শিল্পী আমরিন ভাটের হত্যাকাণ্ডে জড়িত ছিল অবন্তীপুরায় নিহত ২ জঙ্গি।  এই নিয়ে গত ৩ দিনে ১০ জন জঙ্গি সংঘর্ষে নিহত হয়েছে বলে পুলিশ সূত্রে দাবি।

আরও পড়ুন:জ্বর নেই, তাবলেই ভাববেন না, করোনা আক্রান্ত হননি, জানুন অন্যান্য উপসর্গ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand News : ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
ছাত্র আন্দোলনে ফের পদত্যাগ দাবি, এবার মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের; কাল রাহুল গান্ধীর কুশপুতুল পোড়াবেন আন্দোলনকারীরা
News Live Updates: কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
কংগ্রেস নেতা ও তাঁর ছেলেকে নৃশংস খুন নাকাশিপাড়ায়
Independence Day 2026 : তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
তিরঙ্গা যাত্রায় যেতে 'বাধা', হাসপাতাল কক্ষে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি অনশনকারী ছাত্রনেতার ; 'এ কেমন স্বাধীনতা ?'
Govinda Extramarital Allegations: ‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার
‘পয়সাওয়ালা সুগার ড্যাডি পেয়েছো, ভাল জামাকাপড় তো পরো!’, গোবিন্দের ‘প্রেমিকা’কে কটাক্ষ স্ত্রী সুনীতার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget