এক্সপ্লোর

Lavoo Mamledar Quits TMC: তৃণমূল সাম্প্রদায়িক দল, গোয়ায় বিভাজন ঘটাতে চাইছে, মমতাকে চিঠি লিখে দল ছাড়লেন লাবু

Lavoo Mamledar Quits TMC: লাবু এমজিপি-র বিরোধিতা করলেও, তৃণমূলে যোগ দেওয়ার আগে ওই দলেরই সদস্য ছিলেন তিনি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ওই দলেরই বিধায়ক ছিলেন।

পানাজি: যোগদানের তিন মাসের মধ্যেই তৃণমূল ছাড়লেন গোয়ার প্রাক্তন বিধায়ক লাবু মামলেডর (Lavoo Mamledar)। সামনেই বিধানসভা নির্বাচন (Goa Assembly Election 2022)। তার জন্য জোরকদমে গোয়ায় প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল (TMC)। কিন্তু লাবুর অভিযোগ, গোয়ায় তৃমমূল সাম্প্রদায়িকতার পথে হাঁটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দল সেখানকার হিন্দু এবং খ্রিস্টান বাসিন্দাদের মধ্যে বিভাজন তৈরি করতে চাইছে বলেও দাবি করেন লাবু।

এ বছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে জোড়াফুল পতাকা হাতে তুলে নেন পোন্ডার প্রাক্তন বিধায়ক লাবু। দলনেত্রী মমতাকে চিঠি লিখে শুক্রবার তৃণমূল থেকে ইস্তফা দেন তিনি। চিঠিতে তিনি লেখেন, ‘গোয়া এবং গোয়াবাসীর জীবনে উজ্জ্বল দিন ফিরিয়ে আনার আশা নিয়েই তৃণমূলে যোগ দিয়েছিলাম । কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল, তৃণমূল গোয়া এবং গোয়াবাসীকে বুঝতে পারেনি।’’

বাংলায় বিপুর সাফল্যের পর গোয়াতেও তৃণমূলের শিকড় বিস্তারের কাজ সামলাচ্ছে ভোটকুশলী প্রশান্ত কিশোরের (Prashant Kishor) সংস্থা আইপ্যাক (I-Pac)। তা নিয়েও ক্ষোভ উগরে দেন লাবু।মমতাকে লেখেন, ‘আপনি যে সংস্থাকে নিয়োগ করেছেন, গোয়া গৃহলক্ষ্মী প্রকল্পের মাধ্যমে তথ্য জোগাড় করছে তারা। কারণ গোয়া সম্পর্কে কোনও তথ্যই নেই তাদের কাছে।’

সম্প্রতি গোয়ায় মাহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি (Maharashtrawadi Gomantak Party/MGP)-র হাত ধরেছে তৃণমূল। তাদের এই পদক্ষেপ সাম্প্রদায়িক বলে অভিযোগ লাবুর। তাঁর কথায়, ‘হিন্দু ভোটকে এমজিপি-র দিকে ঘোরাতে চাইছে তৃণমূল। নিজেরা ঘরে তুলতে চাইছে ক্রিস্টান ভোট। দলের এহেন অবস্থান সাম্প্রদায়িক। যে দল গোয়াবাসীর মধ্যে বিভাজন ঘটাতে চায়, তার সঙ্গে থাকতে চাই না আমরা। তৃণমূল এবং তাদের হয়ে কাজ করছে যে সংস্থা, তাদের গোয়ার ধর্মনিরপেক্ষতা নষ্ট করতে দেব না।’

আরও পড়ুন: Kanpur IT Raid: সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে নগদ ১৫০ কোটি, টাকা গুনতে শেষে মেশিন আনতে হল আয়কর দফতরকে

তবে লাবু এমজিপি-র বিরোধিতা করলেও, তৃণমূলে যোগ দেওয়ার আগে ওই দলেরই সদস্য ছিলেন তিনি। ২০১২ থেকে ২০১৭ পর্যন্ত ওই দলেরই বিধায়ক ছিলেন। সেখান থেকেই নিজের সমর্থকদের নিয়ে তৃমমূলে যোগ দেন তিনি। আসন্ন নির্বাচনে মাডকাইম থেকে নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাঁর।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CJI Surya Kant: সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
সমাবর্তন বাতিল করল TISS, প্রধান অতিথি হয়ে আসার কথা ছিল CJI সূর্যকান্তের, বিক্ষোভের আশঙ্কা থেকেই কি?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Gold Medel in CWG: ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
ভারতের সোনার দিন, অস্মিতার পর পুরুষদের জুডোয় সোনা পেলেন হর্ষ সিং
Gold Medel in CWG: বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার
বাবা সাইকেল মিস্ত্রি, কমনওয়েলথ জুডোতে প্রথম ভারতীয় হিসাবে সোনা জিতে ইতিহাস অস্মিতার

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget