এক্সপ্লোর

Kanpur IT Raid: সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে নগদ ১৫০ কোটি, টাকা গুনতে শেষে মেশিন আনতে হল আয়কর দফতরকে

Kanpur IT Raid: উত্তরপ্রদেশে এক সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদে ১৫০ কোটি টাকা উদ্ধার করেছেন তাঁরা। তবে এই হিসেব বেলা ১১টা পর্যন্তর। এখনও টাকা গোনা চলছে।

কানপুর: আলমারিতে থরে থরে সাজিয়ে রাখা বান্ডিল। নোটের পাহাড় সাজানো ঘরের মেঝেতেও। তার মাঝে তাদর বিছিয়ে বসে রয়েছেন তিন-চার জন। সাতসকালে এমন ছবি দেখে চমকে উঠেছিল নেটদুনিয়া। তবে শুধু সাধারণ মানুষই নন, পাহাড়প্রমাণ টাকা দেখে তাজ্জব আয়কর দফতরের আধিকারিকরাও (Income Tax Raid)। পাঁচ-দশ কোটি নয়, উত্তরপ্রদেশে এক সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে হানা দিয়ে নগদে ১৫০ কোটি টাকা উদ্ধার করেছেন তাঁরা। তবে এই হিসেব বেলা ১১টা পর্যন্তর।

বছর ঘুরতেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে (Uttar Pradesh Assembly Election 2022)। তার আগে রাজ্যে সক্রিয়তা বাডি়য়েছে আয়কর দফতর (Income Tax Department)। যদিও বিরোধীদের অভিযোগ, বেছে বেছে বিরোধী শিবির, বিশেষ করে সমাজবাদী পার্টির (Samajwadi Party/SP) নেতাদের বাড়িতে হানা দেওয়া হচ্ছে। তার মধ্যেই শুক্রবার ভোরে কানপুরের সুগন্ধী ব্যবসায়ী পীয়ূস জৈনর বাড়িতে হানা দেয় আয়কর দফতর। সেখান থেকেই এই বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়।
Kanpur IT Raid: সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে নগদ ১৫০ কোটি, টাকা গুনতে শেষে মেশিন আনতে হল আয়কর দফতরকে

অখিলেশ যাদবের (Akhilesh Yadav) ঘনিষ্ঠ বলে পরিচিত পীযূস সম্প্রতি এসপি-র প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। দলের নামে তৈরি সুগন্ধী তৈরির বরাত তাঁর কাঁধেই সঁপে দেন অখিলেশ। এর পর বৃহস্পতিবার প্রথম মুম্বই, কনৌজ এবং কানপুরে তাঁর দফতরে হানা দেয় আয়কর বিভাগ। শুক্রবার ভোরে তাঁর বাড়িতে পৌঁছয়। সেখানেই নোটের সাম্রাজ্যের হদিশ মেলে।

আয়কর বিভাগ সূত্রে জানা গিয়েছে, এত নোট জমা ছিল যে বাড়তি লোক নিয়ে গিয়েও হাতে গুনে উঠতে পারছিলেন না আয়কর আধিকারিকরা। তাই নোট গোনার যন্ত্র আনা হয়। তাতেই সকাল ১১টা পর্যন্ত ১৫০ কোটি টাকার বেশি নোট উদ্ধার হয়েছে বলে হিসেব মেলে। তবে এখনও নোট গোনা চলছে। তাই দিনের শেষে বাজেয়াপ্ত টাকার অঙ্ক আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।

এ ছাড়াও, আগামী দু’দিন উত্তরপ্রদেশে পীযূসের একাধিক দফতর এবং ঠিকানায় তল্লাশি চালানোর পরিকল্পনা রয়েছে আয়কর দফতরের। তদন্তকারীরা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা নথি হাতে এসেছে তাঁদের, তাতে কোটি কোটি টাকার করফাঁকি দেওয়ার প্রমাণ মিলেছে পীযূসের বিরুদ্ধে। এ ছাড়ও ভুয়ো সংস্থার মাধ্যমে বিপুল টাকা তিনি এদিক ওদিক করেছেন বলে অভিযোগ।  


Kanpur IT Raid: সুগন্ধী ব্যবসায়ীর বাড়িতে নগদ ১৫০ কোটি, টাকা গুনতে শেষে মেশিন আনতে হল আয়কর দফতরকে

আরও পড়ুন: Uttar Pradesh: ৩৫ বছর ধরে মামলা, ৪০০ শুনানির পর বেকসুর খালাস ৮৫ বছরের বৃদ্ধ

পীযূসের বিরুদ্ধে প্রথম তদন্তে নামে জিএসটি (Goods and Services Tax/GSt) বিভাগই। তার পর যৌথ ভাবে তল্লাশিতে নামে আয়কর বিভাগ। জিএসটি আধিকারিকদের দাবি, ভুয়ো সংস্থার নামে রসিদ তৈরি করে যে লেনদেন হয়েছে, উদ্ধার হওয়া বিপুল পরিমাণ টাকা সেখান থেকেই এসেছে। ৫০ হাজার টাকা করে এমন ২০০-র বেশি ভুয়ো রসিদ উদ্ধার হয়েছে বলে জানিয়েছেন জিএসটি আধিকারিকরা। পীযূসের বাড়িতে হানা দেওয়ার সময় চারটি ট্রাক ছিল তাঁর গুদামে। তার মধ্য থেকেই রসিদগুলি হাতে পেয়েছেন তদন্তকারীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
Hindu Minorities in Pakistan: সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?
সংখ্যালঘু হিন্দুদের ‘সহ্য’ করছে পাকিস্তান? আসিফ আলি জ়ারদারির মন্তব্যে বিতর্ক, চেয়ার বাঁচাতে হাতিয়ার বিভেদ?

ভিডিও

CJP Protest | দিল্লিতে CJP আন্দোলনে যোগ দেওয়ার 'অপরাধে' হামলা! কাঠগড়ায় BJP
Nadia Congress Leader Death | কংগ্রেস নেতা-ছেলে খুনেও যোগ TMC-এর? গ্রেফতার পঞ্চায়েত প্রধান-সহ ২
Birbhum Tulu Mondal | ১৬ ঘণ্টা তল্লাশি, তারপরেই গ্রেফতার Anubrata Mondal-এর প্রাক্তন দেহরক্ষী
Birbhum Tulu Mondal | টুলু মণ্ডলের আত্মীয়রা পুলিশের স্ক্যানারে, দুই শ্যালকের বাড়িতে চলল তল্লাশি
Asish Banerjee | আশিস বন্দ্যোপাধ্য়ায়ের রহস্যমৃত্যুর নেপথ্য়ের 'চক্রান্ত'? বড় কথা বলে দিলেন নেতার ভাই

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cristiano Ronaldo: পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
পরিবারের সায় ছিল না! রোনাল্ডো-জর্জিনার বিয়ের মাত্র ৩০ সেকেন্ড আগে জানতে পারেন মা
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Embed widget