এক্সপ্লোর

Patra Chawl Land Scam : "শিবসেনা-কে শেষ করে দেওয়ার ষড়যন্ত্র", রাউতের বাড়িতে ইডি অভিযান প্রসঙ্গে উদ্ধব

Uddhav Thackeray : টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি-দুর্নীতি মামলায় উদ্ধব-ঘনিষ্ঠকে সঞ্জয় রাউতকে আটক করেছে ইডি....

মুম্বই : "আমাদের দলকে শেষ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। সঞ্জয় রাউতের (Sanjay Raut) বিরুদ্ধে এজেন্সির পদক্ষেপ তারই অংশ।" এমনই অভিযোগ তুললেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে ( Uddhav Thackeray)। 

আর্থিক তছরুপ অভিযোগের তদন্তে আজ একদিকে যখন শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছে ইডি, ঠিক সেই সময় দলীয় নেতা-কর্মীদের উদ্দেশে বক্তব্য রাখেন উদ্ধব ঠাকরে। তিনি বলেন, "ইডি-র অতিথিরা সঞ্জয় রাউতের বাড়িতে। সম্ভবত তাঁকে গ্রেফতার করা হবে। এটা কী ধরনের ষড়যন্ত্র ? শিবসেনা হিন্দু ও মারাঠিদের শক্তি জোগায়, সেই জন্য এই দলকে শেষ করে দেওয়ার একটা ষড়যন্ত্র শুরু হয়েছে।"

আরও পড়ুন ; টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, সঞ্জয় রাউতকে আটক করল ইডি

তাঁর বক্তব্যে উঠে আসে আনুগত্যের প্রসঙ্গ। তিনি বলেন, "শিবসেনা যাঁদের রাজনৈতিকভাবে উত্থানে সাহায্য করেছেন, আজ তাঁরা আনুগত্য বদলে নিয়েছে। অর্জুন খোটকার (প্রাক্তন মন্ত্রী যিনি বিদ্রোহী শিবিরে যোগ দিয়েছিলেন) অন্তত স্বীকার করে নিয়েছেন যে, চাপের মুখে তিনি বিদ্রোহ করেছিলেন। প্রয়াত সেনা নেতা আনন্দ দিঘে শিবসৈনিকদের দেখিয়ে দিয়ে গেছেন, আনুগত্য আসলে কী ? দুই বছর তাঁকে জেল খাটতে হয়েছে।"    

প্রসঙ্গত, শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতকে কিছু আগেই আটক করেছে ইডি (Enforcement Directorate)। টানা ৯ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর জমি-দুর্নীতি মামলায় উদ্ধব-ঘনিষ্ঠকে সঞ্জয় রাউতকে আটক করে কেন্দ্রীয় এই সংস্থা। ঘটনার প্রতিবাদে সঞ্জয় রাউতের বাড়ির সামনে বিক্ষোভ শুরু করেন তাঁর অনুগামীরা।

কী অভিযোগ সঞ্জয় রাউতের বিরুদ্ধে ?

শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউতের বিরুদ্ধে বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগ রয়েছে। এই মামলায় ইডি একাধিকবার তাঁকে তলবও করেছে। তবে প্রথমবার হাজিরা দিলেও পরের দুইবার তলবে তিনি হাজিরা এড়িয়ে যান। আর্থিক বেনিয়ম এবং দুর্নীতির মামলাতেই ১ জুলাই সঞ্জয় রাউত-কে ১০ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করেছল ইডি। কিন্তু এরপরে ফের ২০ জুলাই তাঁকে তলব করা হলে, ইডি-কে সঞ্জয় রাউতের আইনজীবী জানান, সংসদ অধিবেশন চলায় ব্যস্ত রয়েছেন তিনি। ৭ অগাস্টের পরেই হাজিরা দিতে পারবেন বলে জানান রাউতের আইনজীবী। এরপরেই আজ সাতসকালে সঞ্জয় রাউতের বাড়িতে তল্লাশি এবং জিজ্ঞাসাবাদ চালাতে উপস্থিত হন ইডি অধিকারিকরা। এদিকে সঞ্জয় রাউতের বাড়ি সামনে উপস্থিত হন তাঁর অনুগামীরা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget