এক্সপ্লোর

Goa Election 2022: জোট প্রস্তাবে সাড়া মেলেনি কংগ্রেসের, গোয়ার ভোটে হাত মিলিয়ে লড়বে শিবসেনা-এনসিপি

উপকূলবর্তী এই রাজ্যে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি এবং বেশিরভাগ আসনেই প্রার্থী দেবে তারা। আগামীকাল বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে

নয়াদিল্লি:  গোয়া বিধানসভা নির্বাচনে (Goa Election 2022) জোট বেঁধে লড়াই করবে ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি (এনসিপি) ও শিবসেনা (Shivsena)। মহারাষ্ট্রে মহা বিকাশ আঘাদির অন্য শরিক কংগ্রেসের (Congress) সঙ্গে জোট হচ্ছে না শিবসেনা ও এনসিপি-র। এনসিপি (NCP)বুধবার বলেছে যে, কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে গোয়া বিধানসভা নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু সেই প্রস্তাব ব্যর্থ হয়েছে। এরফলে উপকূলবর্তী এই রাজ্যে শিবসেনার সঙ্গে হাত মিলিয়ে লড়াই করবে এনসিপি এবং বেশিরভাগ আসনেই প্রার্থী দেবে তারা। আগামীকাল বৃহস্পতিবার প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলে এনসিপি নেতা প্রফুল্ল পটেল। 

প্রফুল্ল পটেল বলেছেন, আমরা কংগ্রেসকে যৌথভাবে গোয়ার নির্বাচনে লড়াইয়ের প্রস্তাব দিয়েছিলাম। কিন্তু ওই প্রস্তাবে ফল মেলেনি। কংগ্রেস হ্যাঁ-ও বলেনি, না-ও বলেনি। এরপর শিবসেনা ও এনসিপি গোয়ার ভোটে একযোগে লড়াই করবে। রাজ্য বিধানসভার ৪০ আসনেই প্রার্থী দিচ্ছে না জোট। তবে একটা বড় অংশের আসনে জোটের প্রার্থী থাকবে। আগামীকাল প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হবে। 

উল্লেখ্য, প্রতিবেশী মহারাষ্ট্রে জোট সরকারের শরিক শিবসেনা, এনসিপি ও কংগ্রেস। সেখানে ক্ষমতাসীন উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন সরকার। গোয়ার আসন্ন বিধানসভা ভোটে কংগ্রেস ইতিমধ্যেই প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেছে। 

এবারের গোয়া নির্বাচনে অংশ নিচ্ছে তৃণমূল কংগ্রেস এবং আম আদমি পার্টি। দুটি দলই তাদের মূল ভিত্তি এলাকার বাইরে সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। ওই দুটি দলও পৃথক প্রার্থী তালিকা ঘোষণা করেছে। ফলে বিজেপির বিরুদ্ধে বিরোধী দলগুলির জোট বেঁধে লড়াইয়ের সম্ভাবনা আগেই ভেস্তে গিয়েছে। 

কংগ্রেস ইতিমধ্যেই ১১ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। তৃণমূল ১১ এবং আম আদমি পার্টি পাঁচ আসনে প্রার্থী ঘোষণা করেছে। 

গোয়ায় ১০টি আসন তৃণমূল ছাড়ছে মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টিকে (MGP)। মঙ্গলবার গোয়ায় দলীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

 

সেরা শিরোনাম

Arabul Islam: আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
আরাবুল ইসলামের গাড়িতে 'হামলা', ঘটনাস্থলে থেকে উদ্ধার একের পর এক বোমা
Earthquake In Japan: ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
ভূমিকম্পে কেঁপে উঠল জাপান, ভূগর্ভের প্রায় ৭০ কিমি গভীরে কম্পনের উৎসস্থল, আহত বহু
Mid Day Meal:মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
মিড-ডে মিল খেয়ে ‘পেট ব্যথা-বমি-জ্বর’, অসুস্থ ৩০ জনেরও বেশি পড়ুয়া, নেওয়া হল হাসপাতালে, ICU-তে ভর্তি ৪, গুরুতর অভিযোগ সরকারি স্কুলে
Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget