এক্সপ্লোর

Goa Assembly Elections 2022 Results : আজই রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ, গোয়ায় সরকার গঠনের দাবি জানাবে বিজেপি

Goa Assembly Elections 2022 Results : ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী: সূত্র...

পানাজি : গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির এখন পর্যন্ত দখলে ১৯টি। এই পরিস্থিতিতে আজই রাজ্যপালের সঙ্গে দেখা করতে পারে গেরুয়া শিবির। সরকার গঠনের দাবি জানাবে তারা।

গোয়ায় মোট বিধানসভা আসন ৪০টি। ম্যাজিক ফিগার ২১। এই পরিস্থিতিতে গোয়ায় সংখ্যা গরিষ্ঠতা না পেলেও, এখনও পর্যন্ত বৃহত্তম দল বিজেপি। ৪০ আসনের গোয়ায় বিজেপির দখলে ১৯টিট, কংগ্রেসের- ১২, তৃণমূল জোট- ৩, আপ- ২টি আসনে এগিয়ে। স্বাভাবিকভাবেই গোয়ায় সরকার গঠনের পথে বিজেপি। এমনকী ১৪ মার্চ শপথ নিতে পারেন মুখ্যমন্ত্রী বলেও খবর সূত্রের। এদিকে এই পরিস্থিতিতে বিজেপিকে সমর্থনের ঘোষণা করেছেন জয়ী নির্দল প্রার্থী। বিজেপিকে সমর্থনের ঘোষণা বিচোলিমের জয়ী নির্দল প্রার্থী চন্দ্রকান্ত শেটিয়ের।

এদিকে বিদায়ী মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্তও দাবি করেছেন, গোয়ায় সরকার গড়বে বিজেপি, সমর্থন করবে তৃণমূলের জোটসঙ্গী এমজিপি। 

গোয়ার বিদায়ী মুখ্যমন্ত্রী এবং বিজেপি নেতা প্রমোদ সাওয়ান্ত সাড়ে তিনশো ভোটের মার্জিনে এগিয়ে । সাঙ্কুলিম আসনের প্রার্থী তিনি। এদিকে পানাজি (Panaji) আসনে ৮০০ ভোটে পরাজিত উৎপল পর্রীকর (Utpal Parrikar)। বিজেপি (BJP) টিকিট না দেওয়ায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ছেলে উৎপল এবার নির্দল হয়ে লড়েন। এদিন গণনা কেন্দ্র থেকে বেরিয়ে সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে উৎপল পর্রীকর (Utpal Parrikar) বলেন, "নির্দল প্রার্থী হিসেবে যথেষ্ট কঠিন লড়াই ছিল। আমি সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। লড়াই নিয়ে আমি সন্তুষ্ট। তবে ফল নিয়ে অসন্তোষ রয়েছে।  

উল্লেখ্য, গোয়ায় এবার বিজেপির প্রাক্তন জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্তক পার্টি বা MGP-র সঙ্গে নির্বাচন পূর্ববর্তী জোট করে ঘাসফুল শিবির। ২০১৭ সালের গোয়া বিধানসভা নির্বাচনে ১১ শতাংশের বেশি ভোট পেয়েছিল মহারাষ্ট্র গোমন্তক পার্টি।  ২০১২ সালেও গোয়াতে বিধানসভা নির্বাচনে লড়েছিল তৃণমূল। নেতৃত্বে ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী উইলফ্রেড ডি’সুজা। গোয়া বিধানসভার ৪০টি আসনের মধ্যে, ২০-টি আসনে প্রার্থী দিয়েছিল তারা। প্রাপ্ত ভোটের হার ছিল ১ দশমিক ৮১%।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
Supreme Court: সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
সাংসদ-বিধায়ক-মুখ্যমন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অপরাধ মামলা, হলফনামা সুপ্রিম কোর্টে
Awarapan 2 Success: বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
বক্সঅফিসে বাজিমাত ‘আওয়ারাপন ২’-র, কলম ধরলেন এমরান হাশমির স্ত্রী, লিখলেন, ‘২৩ বছর লাগল…’
US Elections: এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প
এবার আমেরিকাতেও SIR? জ্ঞানেশ কুমারের সঙ্গে কথা হয়েছে, জানালেন ডোনাল্ড ট্রাম্প

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget