এক্সপ্লোর

Goa Assembly Poll Result 2022 LIVE Update: বিজেপিকে সমর্থন জানিয়ে ৩ নির্দল বিধায়কের চিঠি, গোয়ায় সরকার গড়ার পথে গেরুয়া শিবির

Goa Assembly Poll Result 2022 LIVE Update: ১৫টি আসনে এগিয়ে রয়েছে বিজেপি। কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫ আসনে। তৃণমূল এবং তার জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি এগিয়ে রয়েছে সাতটি আসনে।

Key Events
Goa Assembly Poll Result 2022 LIVE Update TMC a first time candidate main fight is between BJP and Congress Goa Assembly Poll Result 2022 LIVE Update: বিজেপিকে সমর্থন জানিয়ে ৩ নির্দল বিধায়কের চিঠি, গোয়ায় সরকার গড়ার পথে গেরুয়া শিবির
গোয়ায় এখনও পর্যন্ত এগিয়ে অবিজেপি শিবিরই।

Background

পানাজি: ক্ষমতায় ফিরতে মরিয়া তারা। গোয়ায় (Goa Assembly Poll Result 2022 LIVE Update) একার ভোটের জোরেই এ বার সেই পথে এগোল বিজেপি (BJP)। বৃহস্পতিবার সকালে গণনা শুরু হওয়ার সেখানে এগিয়ে ছিল অবিজেপি শিবির। সকাল দুপুরে ১৮টি আসনে এগিয়ে যায় তারা। কংগ্রেস এগিয়ে যায় ১৫টি আসনে।   তৃণমূল এবং তার জোটসঙ্গী মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টি এগিয়ে রয়েছে ৪টি আসনে। 

এ দিকে, আসন নিয়ে টানাপোড়েনে বিজেপি-র সঙ্গে সম্পর্ক ছিন্ন করে নির্দল প্রার্থী হিসেবে পানাজি থেকে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী উৎপল পর্রীকর। এ দিন নিজের আসনে এগিয়ে রয়েছেন তিনি। পানাজিতে জয়ী হলে আগামী দিনে তিনি বিজেপি-র হাত ধরবেন কি না, তা সময়ই বলবে। তবে উৎপল আগেই জানিয়েছিলেন, নির্দল হিসেবেই যখন ভোটে দাঁড়িয়েছেন, ফলাফল বেরনোর পরও সেই অবস্থানেই থাকবেন তিনি।

বছরের পর বছর গোয়ায় বিজেপি-র পতাকা ধরে রেখিছিলেন মনোহর। তাঁর ছেলেকে কেন বাবার আসনে দাঁড়ানোর দাবি নিয়ে সরে যেতে হল, তা নিয়ে বিজেপি-র অন্দরের কলহ রয়েছে। তবে সেখানে বিজেপি-র নির্বাচনী দায়িত্ব সামলানো দেবেন্দ্র ফড়নবীশের দাবি, পরিবারতন্ত্র নয়, যোগ্যতমকেই সুযোগ দেওয়া হচ্ছে। যদিও উৎপল এই দাবি নস্যাৎ করে দিয়েছেন। 

অন্য দিকে, ২০১৭ সালে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েও গোয়ায় সরকার গড়তে পারেনি কংগ্রেস। এ বার জোর উদ্যম নিয়ে নেমে পড়েছে তারা। বিধায়ক কেনাবেচা রুখতে কয়েক দিন আগে থেকেই নেতা-প্রার্থীদের হোটেলে সরিয়ে নিয়ে গিয়েছে। আবার মহারাষ্ট্র গোমন্ত্রক পার্টি এবং তৃণমূলের সঙ্গেও তাদের যোগাযোগ রয়েছে বলে শোনা গিয়েছে। 

এ বারই প্রথম বার গোয়ার ভোটের ময়দানে পা রেখেছে তৃণমূল। এ দিন গণনা শুরু হওয়ার পর সাত আসনে এগিয়ে রয়েছে তারা। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বাংলায় বিপুল ভোটে জয়ী হওয়ার পরই গোয়ায় শিকড় বিস্তারে মন দেয় তৃণমূল। মহুয়া মৈত্র ডেরেক ও’ব্রায়েনের মতো বাছাই করা নেতা-নেত্রীদের সেখানে পাঠান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেও সেখানে পড়েছিলেন বেশি কিছু দিন। তার ফলশ্রুতি হিসেবে মহারাষ্ট্রবাদী গোমন্ত্রক পার্টির সঙ্গে গাঁটছড়াও বেঁধে ফেলতে সক্ষম হয় দল।

তবে গোয়ায় তৃণমূল আদৌ সাফল্য পাবে কি না, তা নিয়ে সংশয় এখনও কাটেনি। তৃণমূলের মতোই গোয়ায় সরকার গড়ার দৌড়ে রয়েছে আম আদমি পার্টি। জাতীয় রাজনীতিতে পরস্পরের মধ্যে সুসম্পর্ক থাকলেও, গোয়ায় তৃণমূলের কোনও সম্ভাবনাই নেই বলে জানিয়ে দেন অরবিন্দ কেজরীওয়াল।

মমতা যদিও শুরু থেকেই বলে আসছেন, গোয়াবাসীকে নতুন সকালের প্রতিশ্রুতি দিলেও, প্রথম বারের চেষ্টাতেই সরকার গড়ার স্বপ্ন দেখছে না তাঁর দল। বরং তিন মাসে গোয়াবাসীর মনে নিজেদের জায়গা তৈরির করাই প্রধান লক্ষ্য তাঁদের।

20:01 PM (IST)  •  10 Mar 2022

Goa Polls Live Update: ‘গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি,’ট্যুইট গোয়া তৃণমূলের তরফে

‘গোয়ার জনমত মাথা পেতে নিচ্ছি,’ট্যুইট গোয়া তৃণমূলের তরফে

19:42 PM (IST)  •  10 Mar 2022

Goa Election Live Update: বিজেপিকে সমর্থন জানিয়ে ৩ নির্দলের চিঠি, গোয়ায় সরকার গড়ার পথে গেরুয়া শিবির

বিজেপিকে সমর্থন জানিয়ে ৩ নির্দলের চিঠি, গোয়ায় সরকার গড়ার পথে গেরুয়া শিবির

Load More
New Update
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janta Party : এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
এবার ককরোচ জনতা পার্টির লক্ষ্য কী ? জানিয়ে দিলেন প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে
Zepto Dark Pattern : কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
কম দেখিয়ে বেশি দাম নিচ্ছে জেপটোর মতো প্লাটফর্ম, কীভাবে করছে কারসাজি, কী এই 'ডার্ক প্যাটার্ন'
PM Modi : প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
প্রধানমন্ত্রীর বিদেশ সফর বাবদ এবছর এখন পর্যন্ত কত খরচ ? জানাল কেন্দ্র...
LPG Crisis : ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার
ফের দাম বাড়বে রান্নার গ্যাসের ? সিলিন্ডার পিছু ১৮ টাকা, শীঘ্রই সিদ্ধান্ত নিতে পারে সরকার

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget