এক্সপ্লোর

Goa Congress: আগুন জ্বালানোর চেষ্টা, বিজেপি-র সঙ্গে মিলে ষড়যন্ত্র, বিরোধী দলনেতার পদ কাড়ল গোয়া কংগ্রেস

Goa Politics: রবিবার গোয়া কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে লোবোর অপসারণের কথা জানানো হয়।

পানাজি: দলের অন্দরে কোনও দ্বন্দ্ব নেই, বিদ্রোহের অবকাশ নেই কোথাও। কয়েক ঘণ্টা আগেই বিবৃতি দিয়েছিল কংগ্রেস (Goa Congress)। কিন্তু বিদ্রোহের আগুন ছাড়া ধোঁয়া যে ওঠেনি, তা বোঝা গেল রাত বাড়তেই। দলের অন্দরে বিদ্রোহের আগুন জ্বালানোর প্রচেষ্টা করায় বিধানসভায় নিজেদের নেতাকেই এ বার পদ থেকে সরাল তারা। লোবোর বিরুদ্ধে দলবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ তুলেছে কংগ্রেস। 

মাইকেল লোবো কংগ্রেস থেকে বহিষ্কৃত

বিজেপি (BJP) ছেড়ে ২০২০-এর বিধানসভা নির্বাচনের আগেই কংগ্রেসে যোগদান করেন লোবো (Michael Lobo)। তাঁকে বিধানসভায় বিরোধী দলনেতাও নির্বাচন করে কংগ্রেস। কিন্তু তিনিই কংগ্রেস বিধায়কদের ভাঙিয়ে বিজেপি-তে ফিরে গিয়ে, গেরুয়া শিবিরের শক্তিবৃদ্ধির পরিকল্পনা করছিলেন বলে অভিযোগ কংগ্রেসের। 

রবিবার গোয়া কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে লোবোকে পদ থেকে সরানোর কথা জানানো হয়। গোয়া প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ গুন্ডু রাও বলেন, "বিজেপি-র সঙ্গে মিলে আমাদের নিজেদের লোকজনই ষড়যন্ত্র করছিলেন। এই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছিলেন আমাদের নিজেদের দুই নেতা, মাইকেল লোবো এবং দিগম্বর কামাট।"

আরও পড়ুন: Goa Congress: মাথাপিছু ৪০ কোটি টাকার টোপ! বিধায়ক কেনার চেষ্টায় বিজেপি, অভিযোগ গোয়া কংগ্রেসের

গোয়ার প্রদেশ কংগ্রেস সভাপতি দীনেশ আরও বলেন, "বিজেপি-র সঙ্গে মিলে ষড়যন্ত্র করছিলেন এই দুই নেতা। নিজের বিরুদ্ধে মামলা ধামাচাপা দিতে বিজেপি-র সঙ্গে হাত মিলিয়েছিলেন তিনি। মাইকেল লোবো যা করেছেন, তা ক্ষমতা এবং পদের লোভে। বিজেপি আসলে বিরোধীদের নির্মূল করতে চায়।"

দলীয় সূত্রে জানা গিয়েছে, মাইকেল লোবো, জিগম্বর কামাট-সহ আরও দুই নেতা ডেলাইয়া লোবো যিনি কিনা, মাইকেলের স্ত্রী, কেদার নায়েক এবং রাজেশ ফলদেসাই, এই পাঁচজনকে গোয়ার মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা প্রমোদ সাওয়ন্তের বাড়িতেও দেখা গিয়েছে বলে খবর। শনিবার বিধায়কদের বৈঠকেও দিগম্বর যোগ দেননি বলে জানা গিয়েছে। অথচ বিধানসভা নির্বাচনে তাঁকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করেছিল কংগ্রেস। 

গোয়ায় কংগ্রেস ভাঙার চেষ্টায় বিজেপি!

সবমিলিয়ে ১০ জন বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদান করতে পারেন বলে প্রথমে শোনা গিয়েছিল। পরে সংখ্যাটা কমে ছ'জনে দাঁড়ায়। ৪০ আসনের গোয়া বিধানসভায় কংগ্রেসের ১১ জন বিধায়ক রয়েছে। বিজেপি-র বিধায়ক সংখ্যা ২০। দুই জন এমজিপি বিধায়ক এবং তিন জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে বিজেপি-র। সূত্রের খবর, ২০২৪ -এর লোকসভা নির্বাচনের আগে কংগ্রেস বিধায়কদের নিজেদের শিবিরে টানার চেষ্টা করছে বিজেপি। কারণ এর আগে, ২০১৯ সালে দক্ষিণ গোয়া লোকসভা আসন কংগ্রেসের কাছে হারাতে হয়েছিল তাদের।

এমন পরিস্থিতিতে কংগ্রেসের আটজন বিধায়কও যদি দল ছাড়েন, সে ক্ষেত্রে তাঁদের বিরুদ্ধে দলত্যাগবিরোধী আইন কার্যকর হবে না। গোয়া প্রদেশ কংগ্রেসের (Goa Congress) প্রাক্তন সভাপতি গিরীশ ছোডনকরেরর দাবি, কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগদানের জন্য কংগ্রেস বিধায়কদের মাথাপিছু ৪০ কোটি টাকার টোপ দিয়েছে বিজেপি। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

India's Got Latent : বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
বড় স্বস্তি সময় রায়নার, বিশেষভাবে সক্ষমদের নিয়ে আপত্তিকর মন্তব্যের জেরে হওয়া সব FIR থেকে অব্যাহতি দিল সুপ্রিম কোর্ট
Karnataka News : মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
মহিলা সাব-ইন্সপেক্টরকে চড় মারার অভিযোগ বিজেপি বিধায়কের মেয়ের বিরুদ্ধে, FIR রুজু কর্ণাটকে
Ayushman Bharat Scheme Card: আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
আয়ুষ্মান ভারত বা মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বিমার কোনও কার্ডই নেই আপনার কাছে ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন, যদি কাছে স্বাস্থ্যসাথী কার্ডও না থাকে ?
Independence Day 2026 : ১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?
১৫ অগাস্ট স্বাধীনতা দিবস উদযাপন করে ভারত, তার একদিন আগেই কেন পালন করে পাকিস্তান ?

ভিডিও

RG Kar Incident | নির্মল ঘোষের ভূমিকা কেন CBI প্রকাশ্য়ে আনতে পারল না, প্রশ্ন বিশ্বনাথ চক্রবর্তীর
Debraj Chakraborty | দেবরাজের বিরুদ্ধে ২৫৬ পাতার চার্জশিট পেশ করল পুলিশ | #abpananda
Chok Bhanga 6Ta : মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, তারপর FIR, তিনদিনের মাথায় গ্রেফতারি | ABP Ananda Live
Rampurhat News: বিতর্কের মুখে শ্যমাপ্রসাদের নামাঙ্কিত বোর্ড সরিয়ে দিল বিজেপি | BJP Government
Nirmal Ghosh | ওড়িশায় গিয়েও হল না শেষরক্ষা! কীভাবে মিলল নির্মলের খোঁজ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget