এক্সপ্লোর

Harsh Vardhan letter to Ramdev: 'অনভিপ্রেত ও অনুচিত মন্তব্য, প্রত্যাহার করুন ' রামদেবের অ্যালোপাথি বক্তব্য নিয়ে প্রতিক্রিয়া কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর

রামদেবের অ্যালোপ্যাথি নিয়ে করা মন্তব্যের তীব্র নিন্দা করে মহামারি আইনে মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।

নয়াদিল্লি : যোগগুরু রামদেবের অ্যালোপ্যাথি প্রসঙ্গে মন্তব্য নিয়ে তাঁর তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। তাঁর সাফ কথা, রামদেবের মন্তব্য 'অনভিপ্রেত ও অনুচিত'। পাশাপাশি যোগগুরুকে তাঁর মন্তব্য প্রত্যাহার করে নেওয়ারও আহ্বান করেছেন তিনি। যে প্রসঙ্গে রামদেবের উদ্দেশে চিঠিও লিখেছেন তিনি।

রামদেবের উদ্দেশে লেখা হিন্দিতে লেখা এক চিঠিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন লিখেছেন, 'স্মলপক্স, পোলিও, ইবোলা থেকে টিবি সব রোগই সারিয়ে তুলেছে অ্যালোপ্যাথি ওষুধ। কোভিডের বিরুদ্ধে এই লড়াইয়ে অন্যতম অস্ত্র ভ্যাকসিন, যাও অ্যালোপ্যাথিরই দান। আপনি পরে বলেছেন আপনার বক্তব্য বর্তমান বিজ্ঞান ও ভালো চিকিৎসকদের বিরুদ্ধে নয়, তবে তা মোটেই যথেষ্ট নয়। মন্তব্যটি অনভিপ্রেত ও অনুচিত। পরিস্থিতির গুরুত্ব বুঝে আশা রাখি আপনার মন্তব্য প্রত্যাহার করে নেবেন।'

যে চিঠি পাওয়ার কিছুক্ষণের মধ্যেই নিজের মন্তব্য প্রত্যাহার করে নিয়েছেন রামদেব। তিনি হর্ষ বর্ধনের উদ্দেশে লেখা পাল্টা চিঠিতে লিখেছেন, 'আপনার চিঠি পেয়েছি। যার ভিত্তিতে মন্তব্য প্রত্যাহার করে নিচ্ছি। আমার মন্তব্যের জন্য যে বিতর্ক তৈরি হয়েছিল আর চিকিৎসা বিভাগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের মানসিকতারয় যে আঘাত লেগেছিল তার জন্য ক্ষমাপ্রার্থী।'

কিছুদিন আগেই ভাইরাল হয়েছিল যোগগুরু রামদেবের একটি ভিডিও। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছিল ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন। বিবৃতি দিয়ে তারা জানিয়েছিল, ‘একটি ভিডিওতে দেখা গিয়েছে, রামদেব দাবি করেছেন, করোনা মোকাবিলায় ডিসিজিআই-স্বীকৃত রেমডেসিভির, ফ্যাবিফ্লু সহ বিভিন্ন ওষুধ ব্যর্থ হয়েছে। অ্যালোপ্যাথিক ওষুধ খেয়ে লক্ষ লক্ষ মানুষের মৃত্যু হয়েছে। চিকিৎসার বিষয়ে ডিসিজিআই এবং সবকিছুর প্রধান মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর জ্ঞান ও সততা নিয়ে প্রশ্ন তুলেছেন রামদেব। স্বাস্থ্যমন্ত্রী হয় এই অভিযোগ মেনে নিয়ে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা ধ্বংস করে দিন, না হলে রামদেবের বিরুদ্ধে মহামারি আইনে মামলা দায়ের করে শাস্তিমূলক ব্যবস্থা নিন।’ তাঁকে আইনি নোটিশও পাঠায় আইএমএ।

যোগগুরুর পাশাপাশি কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও তাঁকে নিয়ে নিশানা করে আইএমএ লিখেছিল, ‘অতীতে নিজের ‘বিস্ময় ওষুধ’ প্রকাশের সময় তিনি মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর উপস্থিতিতে আধুনিক চিকিৎসকদের হত্যাকারী বলে উল্লেখ করেছেন। তবে এটা সবাই জানে, যোগগুরু ও তাঁর সহযোগী শ্রী বালকৃষ্ণজি অসুস্থ হলেই আধুনিক অ্যালোপ্যাথি চিকিৎসার সাহায্য নেন। এখন জনগণকে বিপথে চালিত করার লক্ষ্যে তিনি মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করছেন, যাতে তাঁর বেআইনি ও অনুমোদনহীন ওষুধ বিক্রি করতে পারেন। রামদেবের বিরুদ্ধে মহামারী আইনের ৩ নম্বর ধারা ভারতীয় দণ্ডবিধির ১৮৮ নম্বর ধারায় মামলা হওয়া উচিত। তিনি অ্যালোপ্যাথি ওষুধের প্রতি বিশ্বাস না রাখা এবং এই ওষুধ না খাওয়ার জন্য প্ররোচিত করার চেষ্টার মাধ্যমে বহু মানুষের জীবনে বিপদ ডেকে আনছেন।’

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন রামদেবকে লেখা তাঁর চিঠিতে উল্লেখ করেছেন, করোনাভাইরাসের বিরুদ্ধে এই লড়াইয়ের মাঝে আপনার এহেন মন্তব্য স্বাস্থ্যকর্মীদের মনোবলে প্রভাব ফেলতে পারে।

 

 

সেরা শিরোনাম

Darius Khambata: TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
TATA থেকে এবার সরে দাঁড়ালেন বড় মাথা, ‘তিল তিল করে গড়ে তোলা সুনাম নষ্ট’, স্মরণ করিয়ে গেলেন
Baba Bageshwar: ‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক
‘তোমাদের ভগবান কৃষ্ণ বাঁকা, আমাদের রামচন্দ্র সিধে’, বললেন বাগেশ্বর বাবা, ভিডিও সামনে আসতেই নতুন করে বিতর্ক
Rahul Gandhi : 'আমি আপনার সম্পর্কে যা জানি...', প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর...
'আমি আপনার সম্পর্কে যা জানি...', প্রধানমন্ত্রীকে সরাসরি বিতর্কের চ্যালেঞ্জ রাহুল গান্ধীর...
Diwali 2026 : বিজেপি নেতার আপত্তি, সোশ্যাল মিডিয়া থেকে সরল অভিনেত্রীর দূষণমুক্ত দীপাবলি-সংক্রান্ত প্রচারমূলক ভিডিও
বিজেপি নেতার আপত্তি, সোশ্যাল মিডিয়া থেকে সরল অভিনেত্রীর দূষণমুক্ত দীপাবলি-সংক্রান্ত প্রচারমূলক ভিডিও

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget