এক্সপ্লোর

Rajasthan Aircraft Crash: এবার জয়সলমীরে ভেঙে পড়ল বায়ুসেনার মিগ-২১ বিমান, পাইলটের খোঁজ জারি

Rajasthan Aircraft Crash:, ওই মিগ-২১ যুদ্ধবিমান জয়সলমীরের সাম থানার অন্তর্গত ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ এ কথা জানিয়েছেন।   


জয়পুর: এবার রাজস্থানের জয়সলমীরের কাছে ভেঙে পড়ল ভারতীয় বায়ুসেনার মিগ-২১ যুদ্ধবিমান। শুক্রবার সন্ধেয় এই দুর্ঘটনা ঘটেছে। যুদ্ধবিমানের পাইলটের সন্ধানে তল্লাশি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। 

জানা গেছে, ওই মিগ-২১ যুদ্ধবিমান জয়সলমীরের সাম থানার অন্তর্গত ডেজার্ট ন্যাশনাল পার্ক সংলগ্ন এলাকায় ভেঙে পড়ে। জয়সলমীরের পুলিশ সুপার অজয় সিংহ এ কথা জানিয়েছেন।   

ভারতীয় বায়ুসেনার পক্ষ থেকে ট্যুইট করে এই দুর্ঘটনার খবর জানানো হয়। বায়ুসেনার ট্যুইটে বলা হয়, বায়ুসেনার একটি মিগ-২১ বিমান ওয়েস্টার্ন সেক্টরে একটি প্রশিক্ষণ সংক্রান্ত আউটিংয়ের সময় দুর্ঘটনার মুখে পড়ে। এই ঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। 

উল্লেখ্য, কিছুদিন আগেই তামিলনাড়ুতে ভারতীয় বায়ুসেনার হেলিপক্টার ভেঙে পড়ায় প্রাক্তন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াত, ব্রিগেডিয়ার লখউইন্দর সিংহ লিড্ডর ও আরও ১১ জনের মৃত্যু হয়েছিল। কোয়েম্বাত্তোরের সুলুর এয়ার বেস থেকে রওনা দেওয়ার কিছুক্ষণ পরেই তামিলনাড়ুর কুন্নুরে ভেঙে পড়েছিল বায়ুসেনার এমআই-১৭ভি-৫ হেলিকপ্টার। এই মর্মান্তিক দুর্ঘটনায় জেনারেল রাওয়াত সহ ১৪ জনের মৃত্যু হয়েছিল।

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সংসদে জানানো হয়েছিল যে, গত দুই বছরে বায়ুসেনার সাতটি বিমান ভেঙে পড়েছে।
লোকসভায় প্রতিরক্ষা প্রতিমন্ত্রী অজয় ভট্ট বলেছিলেন যে, গত দুই বছরে বায়ুসেনার মোট সাতটি বিমান ভেঙে পড়েছে। এরমধ্যে রয়েছে একটি মিরাজ ২০০ বিমান। ওই বিমান সম্প্রতি মধ্যপ্রদেশে ভেঙে পড়েছিল। সরকারের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ২০১৭-র মার্চ থেকে ১৫ সামরিক হেলিকপ্টার দুর্ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়েছে। এই সময় পর্বে ভারতীয় সেনা ও ভারতীয় বায়ুসেনার সাতটি করে হেলিকপ্টার দুর্ঘটনার মুখে পড়েছে। যে ১৫ হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়েছে, সেগুলির মধ্যে রয়েছে চারটি অ্যাডভান্সড লাইট হেলিকপ্টার (এএলএইচ), চারটি চিতা, দুটি এএলএইচ (ওয়েপন সিস্টেম ইন্টিগ্রেটেড) ভার্সনস, তিনটি এমআই-১৭ ভি৫, একটি এমআই ১৭ ও একটি চেতক। 

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget