এক্সপ্লোর

Registration for Agnipath begins: বিতর্কের মধ্যেই 'অগ্নিপথ' প্রকল্পের রেজিস্ট্রেশন বায়ুসেনায়

IAF starts recruitment for Agnipath scheme: বিতর্কের মধ্য়েই 'অগ্নিপথ' প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা। শুক্রবার সকাল থেকে 'রেজিস্ট্রেশন উইন্ডো' চালু হয়েছে।

নয়াদিল্লি: বিতর্কের আগুন এখনও দাউদাউ করে জ্বলছে। তার মধ্য়েই 'অগ্নিপথ' (Agnipath) প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করে দিল ভারতীয় বায়ুসেনা (IAF)। শুক্রবার সকাল থেকেই 'রেজিস্ট্রেশন উইন্ডো' চালু হয়েছে। বিজ্ঞপ্তি দিয়ে টুইটারে সে কথা জানায় বায়ুসেনাই (IAF)।

'অগ্নিগর্ভ অগ্নিপথ':  
সপ্তাহখানেক আগেও 'অগ্নিপথ' প্রকল্পের বিরোধিতায় দেশের নানা প্রান্তে প্রতিবাদের আগুন জ্বলেছিল। গত ১৪ জুন প্রকল্পটির কথা ঘোষণা করে সরকার। জানানো হয়, সাড়ে সতেরো থেকে ২১ বছর বয়সীদের জন্য নিয়োগের ব্যবস্থা করবে প্রতিরক্ষাবাহিনী। তবে স্থায়ী নিয়োগ নয়। চার বছরের জন্য প্রতিরক্ষাবাহিনীতে সুযোগ মিলবে। মেয়াদ ফুরোলে ২৫ শতাংশকে নিয়মিত নিয়োগের আওতায় নিয়ে আসা হবে, সিদ্ধান্ত হয়েছিল মূল প্রকল্পে। 
কিন্তু বাকিদের কী হবে? সরকার জানিয়েছিল, তাঁদের এককালীন কিছু টাকা দেওয়া হবে। কিন্তু বাকি কোনও সুবিধা পাবেন না তাঁরা। এর পরই ক্ষোভ শুরু হয়। 
প্রতিরক্ষাবাহিনীর মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিষেবা ক্ষেত্রে কেন এই ধরনের সিদ্ধান্ত, সেই নিয়ে সমালোচনার ঝড় ওঠে। বিরোধী শিবির থেকে সেনা বিশেষজ্ঞদের অনেকেই বলেন, এর ফলে প্রতিরক্ষাবাহিনীর দক্ষতা হ্রাস পাবে। তা ছাড়া চাকরির মেয়াদ শেষ হওয়ার পর প্রাক্তন সেনাকর্মীরা কী করবেন, সেটা নিয়েও সন্দেহ তৈরি হয়।  

৩ বাহিনীর সমর্থন...:  
তিন বাহিনীর প্রধান অবশ্য নাগাড়ে 'অগ্নিপথ'-কে সমর্থন করে গিয়েছেন। সেনাবাহিনীর যুক্তি ছিল, এর ফলে দেশের সেনার গড় বয়স ৩২ থেকে ২৬ বছরে নেমে আসবে। তারুণ্যের জোয়ার আখেরে দেশের নিরাপত্তায় সাহায্যই করবে। পাশাপাশি বিভিন্ন সরকারি জায়গায় চাকরির প্রতিশ্রুতি দিতে থাকে একাধিক রাজ্যের সরকার। তার পরও ক্ষোভের আঁচ পুরোপুরি থামেনি। তারও সমালোচনা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। প্রশ্ন ওঠে, যাঁরা দেশের নিরাপত্তার দায়িত্ব নেবেন তাঁদের এ কী রূপ?
এর মধ্যেই  প্রকল্পের আওতায় নিয়োগ শুরু করল বায়ুসেনা। 'অগ্নিবীরবায়ু' পদে নিয়োগের জন্য শুক্রবার সকাল ১০টা থেকে রেজিস্ট্রেশন উইন্ডো চালু হয়। 

 

আরও পড়ুন: বিমান চালকদের জন্য নতুন অফার এয়ার ইন্ডিয়ার

সেরা শিরোনাম

Viral News: অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
অনলাইনে শিখেছেন চুরির আদব-কায়দা, ৫টি বাড়ি থেকে হাতিয়েছেন প্রচুর টাকা-সোনা, অবশেষে জালে সেই চোর
CM Suvendu Adhikari: মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর,
মতুয়াগড়ে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিশানা মুখ্যমন্ত্রীর, "পশ্চিমবঙ্গ থেকে তৃণমূলকে না সরালে গ্রেটার বাংলাদেশ হয়ে যেত.."
Honey Singh: জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের ভাইপোর মৃত্যু ভয়ঙ্কর পথ দুর্ঘটনায়, মৃত তাঁর এক বন্ধুও, কী ঘটেছে ?
Gas Price Hike: কালীপুজোর আগে ফের বাড়ল গ্যাসের দাম
কালীপুজোর আগে ফের বাড়ল গ্যাসের দাম

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget