এক্সপ্লোর

ICSE Board 10th Exam: করোনার জের, দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা আইসিএসই-র

দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরে নেওয়া হবে

নয়াদিল্লি: দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে দশম শ্রেণির সর্বভারতীয় বোর্ড পরীক্ষা বাতিল করল আইসিএসই। এর আগে, দ্বাদশ শ্রেণির পরীক্ষাগ্রহণ পরে নেওয়া হবে বলে জানিয়েছিল আইসিএসই।

গত ১৬ তারিখ, বোর্ডের তরফে ঘোষণা করা হয়েছিল, দশম শ্রেণির আইসিএসই পরীক্ষা এবার ঐচ্ছিক হবে। অন্যদিকে, দ্বাদশ শ্রেণির আইএসসি-র পরীক্ষার দিনক্ষণ ঘোষণা হবে জুন মাসের প্রথম সপ্তাহে। এদিন দশম শ্রেণির পরীক্ষা একেবারে বাতিল ঘোষণা করা হল। 

এর আগে, গত ১৪ তারিখ, সিবিএসই-র দশম শ্রেণির পরীক্ষা বাতিল ঘোষণা করল কেন্দ্র। দ্বাদশ শ্রেণির পরীক্ষা আপাতত স্থগিত করা হয়। ৪ মে থেকে সিবিএসই দশম ও দ্বাদশের পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। শেষ হওয়ার কথা ছিল ১৪ জুন। 

কিন্তু, করোনা ভারতে ভয়ঙ্কর আকার নেওয়ায়, সিবিএসই বোর্ডের পরীক্ষা স্থগিতের দাবি জানান কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, অরবিন্দ কেজরিওয়াল। করোনার হাত থেকে পড়ুয়াদের আড়াল করতে পরীক্ষা বাতিলের অনুরোধ করেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী, ক্যাপ্টেন অমরিন্দর সিংও। 

এই পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত নিতে, বুধবার দুপুরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল সহ সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  সেই বৈঠকেই পরীক্ষা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।  

কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী জানান, দশম শ্রেণির পরীক্ষার্থীদের ইন্টারনাল অ্যাসেসমেন্ট বা অভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে পরের ক্লাসে তোলা হবে। তবে, কোনও পরীক্ষার্থী প্রাপ্ত নম্বরে সন্তুষ্ট না হলে, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর সে পরীক্ষায় বসতে পারবে। 

দ্বাদশের পরীক্ষা পিছিয়ে গেলেও, কবে নেওয়া হবে সে বিষয়ে কোনও ঘোষণা করা হয়নি শিক্ষা মন্ত্রকের তরফে। ১ জুন ফের পরিস্থিতি পর্যালোচনা করবে সিবিএসই কর্তৃপক্ষ। দ্বাদশের পরীক্ষা শুরুর কমপক্ষে ১৫ দিন আগে নোটিস দেওয়া হবে। 

পরীক্ষা বাতিল ও স্থগিত ঘোষণার পরই, ট্যুইট করে প্রিয়ঙ্কা গাঁধী বলেন, শেষমেষ দশমের পরীক্ষা বাতিল করল কেন্দ্র। যদিও দ্বাদশ নিয়েও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। জুন পর্যন্ত পড়ুয়াদের অকারণে চাপের মধ্যে রাখার কোনও মানে নেই। এটা ঠিক নয়। সরকারের কাছে আবেদন, দ্রুত সিদ্ধান্ত নেওয়া হোক। 

এই পরিস্থিতিতে এ রাজ্যেও দশম-দ্বাদশের পরীক্ষা যে এখনই হচ্ছে না, সে ব্যাপারে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি বলেন, জীবনকে বেশি গুরুত্ব দিয়েছি। আগে থেকেই সতর্ক হয়েছি। শিক্ষাক্ষেত্রে কোভিড সংক্রমণ যাতে না হয়, সেটাও দেখা হচ্ছে।

গত বছর, এপ্রিলেই, লকডাউন পরিস্থিতি শুরু হয়ে যাওয়ায়, সিবিএসই দশমের বেশ কয়েকটি পরীক্ষা বাতিল হয়ে যায়।  অভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে গ্রেড দেওয়া হয়। 

আবার ঘুরে এল আরও একটা এপ্রিল। বদলালো না পরিস্থিতিটা। বরং, আরও ভয়ঙ্কর চেহারায় ফিরে এল মারণ ভাইরাস।  



আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
Food Poisoning : জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
জন্মদিনের কেকে মরা টিকটিকি, খেয়েই হাসপাতালে ৭ শিশু ৪ মহিলা
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস

ভিডিও

Sukanta Majumdar: 'আমার এলাকা থেকেও লোক গিয়েছে, আমরা তো কোথাও পেটাতে যাইনি', বাঁকুড়ার ঘটনা নিয়ে মন্তব্য সুকান্ত মজুমদারের
Suvendu Adhikari | কাল কারা অন্নপূর্ণা যোজনার টাকা পেয়ে যাবেন ? জানালেন মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
TMC News: পুলিশের ওপর হামলা ও তোলাবাজিতে গ্রেফতার তৃণমূল নেতা শ্যামল মিত্র, ডিম ছুড়ে বিক্ষোভ
Jairam Ramesh | সনিয়াকে আক্রমণ অমিত শাহের, পাল্টা জবাব জয়রাম রমেশের
UGC-NET | এবার UGC-NET এর প্রশ্নপত্রে ত্রুটি, ফের বিতর্কে NTA | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget