এক্সপ্লোর

India Corona Update: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত ৮ হাজার ৩০৯ জন

India Corona Update: গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৪।একদিনে আক্রান্ত ৮ হাজার ৩০৯ জন। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২১।

নয়াদিল্লি: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনায় (Corona) ফের কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের (Health Ministry) সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৩০৯ জন। 

গতকাল দৈনিক আক্রান্তের (Daily Case) সংখ্যা ছিল ৮ হাজার ৭৭৪। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৩৬ জনের। গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৬২১।  দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৬৮ হাজার ৭৯০ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪৫ লক্ষ ৮০ হাজার ৮৩২।

India Corona Update: ওমিক্রন আতঙ্কের মাঝেই দেশে করোনায় কমল দৈনিক মৃত্যু, একদিনে আক্রান্ত ৮ হাজার ৩০৯ জন

অন্যদিকে রাজ্যে (West Bengal) নভেম্বরের (November) শেষেও ৭০০-র কোটাতেই রইল করোনার দৈনিক সংক্রমণ (Corona)। রবিবার রাজ্য স্বাস্থ্য দফতরের বুলেটিন (Health Bulletin) অনুযায়ী ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা সংক্রমিত (Covid-19) হয়েছেন ৭১৫ জন। এনিয়ে রাজ্যে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬,১৪,৮৬৭। গতকালের বুলেটিন অনুযায়ী রাজ্যে করোনায় সক্রিয় রোগীর সংখ্যা ৭,৮০৪ জন। একদিনে রাজ্যে করোনা সংক্রমিত হয়ে মৃত্যু (Covid Death) হয়েছে ১২ জনের। সবমিলিয়ে শুরু থেকে এই অবধি রাজ্যে করোনা সংক্রমিত হয়ে প্রাণ হারালেন ১৯,৪৬২ জন।  সরকারি হিসেব অনুযায়ী রাজ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৭১৯ জন। এ নিয়ে শুরু থেকে এখনও পর্যন্ত করোনামুক্ত হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ১৫,৮৭,৬০১

এদিকে বিশ্বজুড়ে ওমিক্রন-ত্রাস। বিশ্বের ১৩টি দেশে মিলেছে করোনা ভাইরাসের নতুন প্রজাতির সন্ধান। দক্ষিণ আফ্রিকা, বৎসোয়ানা, হংকং ছাড়াও ব্রিটেন, নেদারল্যান্ডস, জার্মানি, ইতালি, বেলজিয়াম, ডেনমার্ক, চেক প্রজাতন্ত্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ইজরায়েলে আক্রান্তদের শরীরে মিলেছে ওমিক্রন ভাইরাস।

ফ্রান্সেও ওমিক্রন-আতঙ্ক। ১৪ দিনের আফ্রিকা সফর সেরে ফেরার পর, ৮ জনের শরীরে এই ভাইরাস মিলেছে বলে ফরাসি স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে। বিশ্বজুড়ে ওমিক্রন আক্রান্তের সংখ্যা বাড়ায় সতর্ক ব্রিটেন। G-7 গোষ্ঠীভুক্ত দেশগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে আজই বসছে বৈঠকে। পাশাপাশি দেশেও ওমিক্রন-শঙ্কা। মহারাষ্ট্রের ডোম্বিভ্যালিতে দক্ষিণ আফ্রিকা ফেরত যাত্রী করোনা আক্রান্ত হওয়ায় জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হল নমুনা। জানিয়েছে কল্যাণ-ডোম্বিভ্যালি কর্পোরেশন।

আরও পড়ুন: Omicron Variant: ডেল্টার থেকেও সংক্রাংমক ওমিক্রন? কী বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা?

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget