এক্সপ্লোর

India Corona Update: দেশে ফের নিম্নমুখী করোনায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা

India Corona Update: দেশে করোনায় বেশ খানিকটা কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৯৭৩। 

নয়াদিল্লি: দেশে করোনায় বেশ খানিকটা কমল দৈনিক মৃত্যু ও সংক্রমণের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের শুক্রবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ২৬০ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজার ৯৭৩। 

দেশে এখনও পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪২ হাজার ৯ জনের।  আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৩১ লক্ষ ৭৪ হাজার ৯৫৪। সক্রিয় রোগীর সংখ্যা ৩ লক্ষ ৯০ হাজার ৬৪৬। দেশে মোট সুস্থ হয়েছেন ৩ কোটি ২৩ লক্ষ ৪২ হাজার ২৯৯।
দেশে একদিনে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৬৮১ জন। 

এখনও দেশজুড়ে প্রাণ কাড়ছে করোনা। সব মিলিয়ে তৃতীয় ঢেউ আছড়ে পড়ার আশঙ্কা আরও বাড়ছে। এই প্রেক্ষাপটে, করোনার সিঙ্গল ডোজ ভ্যাকসিন, রাশিয়ার স্পুটনিক লাইটের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দিল Drugs Controller General of India বা DCGI।  গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও শুরু হবে ট্রায়াল। অক্টোবরের প্রথম সপ্তাহে কলকাতার রুবি হাসপাতালে ট্রায়াল শুরু হবে। দেশজুড়ে ১৮ বছর ঊর্ধ্ব ১৭৯ জনের উপর প্রয়োগ করা হবে স্পুটনিক লাইট। রুবি হাসপাতালে ১৮ জনের উপর প্রয়োগ হবে। ভারতে স্পুটনিক লাইট উৎপাদন করার কথা ডক্টর রেড্ডিজের। তবে ট্রায়ালের তত্ত্বাবধানে থাকছে ক্লিনিমেড নামে একটি সংস্থা। 

ক্লিনিমেড আধিকারিক স্নেহেন্দু কোনার জানান, এর আগে ভারতে প্রথম সিঙ্গল ডোজের ভ্যাকসিন হিসেবে জনসন অ্যান্ড জনসনের ‘জ্যানসেন’-কে জরুরি ভিত্তিতে প্রয়োগের ছাড়পত্র দিয়েছে DCGI. এবার আরও এক ভ্যাকসিনের সিঙ্গল ডোজের পরীক্ষামূলক প্রয়োগের ছাড়পত্র দেওয়া হল। রাশিয়ার তরফে দাবি করা হয়েছে, স্পুটনিক লাইটের কার্যকারিতা ৭৯ দশমিক চার শতাংশ। কিন্তু বর্তমানে যেভাবে করোনার তার চরিত্র বদলাচ্ছে, তাতে এই ভ্যাকসিন কতটা কার্যকরী?

জরুরি ভিত্তিতে প্রয়োগের জন্য এখনও পর্যন্ত ভারতে ৬টি ভ্যাকসিন ছাড়পত্র পেয়েছে। কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি, মডার্না, জাইডাস ক্যাডিলা এবং জনসন অ্যান্ড জনসনের করোনা ভ্যাকসিন। এখন স্পুটনিক লাইটের ট্রায়ালে কতটা সাফল্য মেলে সেটাই দেখার।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Pappu Yadav : 'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
'ভগবান রামের অপমান', সাংবাদিক বৈঠক চলাকালীন সাংসদকে লক্ষ্য করে চটি ! দু'পক্ষের ধস্তাধস্তি
Mother Urged PM Modi : 'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
'উচ্ছন্নে যাচ্ছে ছেলে-মেয়েরা, ২০ বছরের নীচে হলে ইনস্টাগ্রাম, ফেসবুক ব্লক করুন', মোদিকে কাতর আর্জি 'সেই মেয়ের মায়ের'
Crimes Against Women: স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
স্ত্রীকে পিটিয়ে খুন করে মৃতদেহের উপর দিয়ে গাড়ি চালিয়ে দিল স্বামী, লক্ষ্য ছিল জীবনবিমার টাকা হাতানো
Bangladesh News: অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?
অন্তরাল কাটিয়ে বেরিয়ে আসছেন শেখ হাসিনা, দু’বছর পর দেখা দেবেন, কোথায়, কখন?

ভিডিও

Terrorist in Burdwan News | ইনস্টাগ্রামে 'ফাঁদ'! তরুণ তরুণীদের মগজ ধোলাই করত অর্পিতা?
Indranil Khan| মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার সঙ্গে ব্যাডমিন্টন খেললেন ক্রীড়ামন্ত্রী | Subrata Gupta
Malda Money Recovered: কাঁড়ি কাঁড়ি টাকা, গুনতে আনা হল মেশিন, মালদায় উদ্ধার কত কোটি?| ABP Ananda LIVE
Birbhum News: এখনও অধরা টুলু, আত্মীয়ের পর এবার গ্রেফতার ম্যানেজার
Jalpaiguri News: জলপাইগুড়ির গড়ালবাড়িতে আক্রান্ত বিজেপি কর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget