এক্সপ্লোর

India Corona Update: গত সাত মাসে সর্বনিম্ন, দেশে কমল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। 

নয়াদিল্লি: গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় সামান্য কমল দৈনিক মৃত্যু। কমেছে দৈনিক আক্রান্তের সংখ্যাও, যা গত সাত মাসে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী,গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ১৬৪ জনের। একদিনে আক্রান্তের সংখ্যা ১৩ হাজার ৫৮। 


দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫২ হাজার ৪৫৪ জনের।  মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪০ লক্ষ ৯৪ হাজার ৩৭৩।  অ্যাক্টিভ কেসের সংখ্যা ১ লক্ষ ৮৩ হাজার ১১৮।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৪ লক্ষ ৫৮ হাজার ৮০১ জন। একদিনে সুস্থ হয়েছেন ১৯ হাজার ৪৭০ জন।  দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় টিকা পেয়েছেন ৮৭ লক্ষ জন। 

এদিকে উৎসব পরবর্তী সময়ে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। সোমবার প্রকাশিত স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী রাজ্যে গত একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৬৯০ জন। এ নিয়ে রাজ্যে সবমিলিয়ে করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৫,৮১,২২০ জন। সোমবার অ্যাক্টিভ রোগীর সংখ্যা ৭,৪১৬  জন। করোনা আক্রান্ত হয়ে রাজ্যে প্রাণ হারিয়েছেন ১২ জন। 

পুজোর আনন্দে ভাটা পড়েছিল করোনা সচেতনতায়। পুজোর দিনগুলিতে কোভিডবিধি উপেক্ষার এই ছবি ধরা পড়েছে কলকাতার রাজপথে। আর এর জেরেই করোনা সংক্রমণ বাড়ার আশঙ্কা করছেন চিকিত্‍সকরা। রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া পরিসংখ্যানে দেখা যাচ্ছে, ষষ্ঠী থেকে শুরু করে পুজোর কটা দিনে কলকাতায় দৈনিক আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার ইঙ্গিত মিলেছে। আর পুজোর পরের তিনদিন তো রাজ্যে দৈনিক সংক্রমণের শীর্ষে রয়েছে কলকাতা। উদ্বেগ বাড়িয়ে শনি থেকে সোম, পরপর তিনদিন কলকাতায় দৈনিক আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে।

এই প্রেক্ষাপটে কলকাতার করোনা পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, তার জন্য আগেভাগেই সতর্ক হল কলকাতা পুরসভা। পুজোর ছুটির পর শহরের পুরস্বাস্থ্য কেন্দ্র বা UPHC গুলিতে চালু হল ভ্যাকসিনেশন। কেন্দ্রীয় সরকারের দেওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া শেষ হয়ে গেছে।  তবে এখনও ১৫ শতাংশ দ্বিতীয় ডোজ দেওয়া বাকি।  এই পরিস্থিতিতে, পুজোর ভিড়ের জেরে, যাতে কোনওভাবেই করোনা ছড়িয়ে না পড়তে পারে, তার জন্য, সোমবার বিভিন্ন বরোর এক্সিকিউটিভ হেলথ অফিসার, নোডাল অফিসারদের ভার্চুয়াল বৈঠক করেন পুরসভার প্রশাসক মণ্ডলীর সদস্য অতীন ঘোষ। বৈঠকে ঠিক হয়, মঙ্গলবার থেকে চিকিত্‍সক, স্বাস্থ্যকর্মী-সহ কলকাতা পুরসভার স্বাস্থ্য বিভাগের সঙ্গে সম্পর্কযুক্ত সকলের ছুটি বাতিল। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রবিবার এবং বিশেষ বিশেষ দিন ছাড়া কোনও ছুটি নেওয়া যাবে না।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tarapith Fire Incident: তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর,
তারাপীঠে ভয়াবহ অগ্নিকাণ্ডে আরও আবাসিকের মৃত্যু, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রী ও প্রধানমন্ত্রীর, " খুবই মর্মাহত.."
UGC-NET :ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
ফের বিতর্কে NTA, UGC-NET এর প্রশ্নে ত্রুটির জেরে বাতিল এই পরীক্ষাগুলি, পুনরায় পরীক্ষা কবে ? জেনে নিন
Success Story: ১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
১২ বছরেই সৌরচালিত ইস্ত্রি গাড়ি আবিষ্কার! বিনিশা উমাশঙ্করের ভাবনায় নতুন রূপ পাচ্ছে ১ কোটি ইস্ত্রি পেশাদারের জীবন
BJP Protest Rally: 'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 
'বন্দে মাতরম'-এর 'অপমান'! সনিয়া-রাহুলের বিরুদ্ধে কলকাতার ধর্মতলা থেকে জেলায় জেলায় বিজেপির প্রতিবাদ মিছিল 

ভিডিও

Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু
UGC NET 2026 News: এবার ইউজিসি-র নেটের প্রশ্নপত্রে ত্রুটি, ফের প্রশ্নের মুখে NTA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget