এক্সপ্লোর

India Corona Update: দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১২,৪২৮, গত আট মাসে সর্বনিম্ন

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১।

 

Corona cases update:  দেশে অনেকটাই কমল করোনা ভাইরাসে দৈনিক আক্রান্তর সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত একদিনে দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা ১২ হাজার ৪২৮।  গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা ৩৫৬। এরমধ্যে গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৫ হাজার ৯৫১। দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৮১৬।

 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত ২৫ অক্টোবর পর্যন্ত মোট ৬০ কোটি ১৯ লক্ষ ১ হাজার ৫৪৩ করোনার নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ২৫ অক্টোবর পরীক্ষা হয়েছে ১১ লক্ষ ৩১ হাজার ৮২৬ নমুনা।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত আটমাসে দৈনিক করোনা সংক্রমণ সর্বনিম্ন। ২৩৮ দিন পর দেশে সবচেয়ে কম হল দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা।

দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৫৫ হাজার ৬৮ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৪২ লক্ষ ২ হাজার ২০২।  এরই মধ্যে করোনাকে জয় করে সুস্থ হয়েছেন ৩ কোটি ৩৫ লক্ষ ৮৩ হাজার ৩১৮ জন। 

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, ২৫ অক্টোবর পর্যন্ত দেশে ১০২ কোটি ৯৪ লক্ষ ১ হাজার করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। গতকাল ৬৪.৭৫ লক্ষ টিকার ডোজ দেওয়া হয়েছে।
দেশে করোনায় মৃত্যু হার ১.৩৩ শতাংশ। রিকভারি রেট ৯৮.১৮ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের হার ০.৪৯ শতাংশ। অ্যাক্টিভ আক্রান্তের দিক থেকে ভারত বিশ্বে দ্বাদশ স্থানে রয়েছে। মোট আক্রান্তের সংখ্যায় ভারত বিশ্বে রয়েছে দ্বিতীয় স্থানে। অন্যদিকে, করোনায় আমেরিকা ও ব্রাজিলের পর বিশ্বে ভারতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে। 

মহারাষ্ট্রে গত সোমবার করোনা আক্রান্ত সংখ্যা ৮৮৯। গত ৫ মার্চ ২০২০-র পর যা সর্বনিম্ন। শেষ একদিনের মহারাষ্ট্রে মৃতের সংখ্যা ১২। গত একদিনে সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১,৬০০।  রাজ্যের ৩৬ জেলার মধ্যে ১৫ টিতে নতুন করে সংক্রমণের খবর নেই। রাজ্যে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ২৩,১৮৪।

কেরলে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৬,৬৬৪। শেষ একদিনের করোনায় মৃতের সংখ্যা ২৮২।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockroach Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
Amit Shah: অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর,
অনুপ্রবেশ ঠেকাতে উত্তরকন্যার বৈঠকে এবার বড় নির্দেশ অমিত শাহর, "অবৈধভাবে যারা অনুপ্রবেশ করেছেন, তাঁদের.."
Aditya Dhar : আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?
আদিত্য ধরকে বড় প্রস্তাব হিমন্তবিশ্ব শর্মার, অসমের এই বীর সন্তানকে নিয়ে হবে বায়োপিক ! ধুরন্ধরের পর নতুন কী ?

ভিডিও

Abhishek Banerjee | অভিষেকের কার্যালয় ভাঙার ঘটনায় স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ হাইকোর্টের
Amit Shah in Bengal |
Sukanta Majumdar | সোনা পাপ্পুর চার্জশিটে বিস্ফোরক দাবি ED-এর, খোঁচা দিলেন সুকান্ত
Abhishek Banerjee: আরও বিপাকে অভিষেক, ফলতার পর নোদাখালিতেও আমফান দুর্নীতির অভিযোগ
World Cup Final: রাতে বিশ্বকাপ ফাইনাল, চাইলে স্কুলে ছুটি ঘোষণা...বড় খবর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget