Jharkhand News : 'বিধানসভা ঘেরাও' অভিযান ঘিরে তোলপাড়, পুলিশের ব্যারিকেড ভেঙে এগোচ্ছেন বহু ছাত্র-ছাত্রী ; হুলস্থূল রাঁচিতে
'Vidhan Sabha gherao' March : 'বিধানসভা ঘেরাও' অভিযানে শামিল হয়েছেন বহু ছাত্রছাত্রী।

রাঁচি : ছাত্রদের অভিযান ঘিরে তোলপাড় রাঁচি। JPSC-JSCC পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে ঝাড়খণ্ডে পথে নেমেছেন আন্দোলনকারী ছাত্ররা। ঝাড়খণ্ড বিধানসভার দিকে এগিয়ে চলেছেন হাজার হাজার আন্দোলনকারী। রাঁচির ওল্ড অ্যাসেম্বলি বিল্ডিংয়ের কাছে পুলিশের ব্যারিকেড ভেঙে নিউ অ্যাসেম্বলি বিল্ডিংয়ের দিকে এগিয়ে চলেছেন তাঁরা। 'বিধানসভা ঘেরাও' অভিযানে শামিল হয়েছেন বহু ছাত্রছাত্রী।
#WATCH | JPSC-JSSC alleged irregularities | Ranchi, Jharkhand: Student protesters break through Police barricade near Old Assembly building and head to New Assembly building in Ranchi as they take out a 'Vidhan Sabha Gherao' march. pic.twitter.com/dFzUumsiA1
— ANI (@ANI) August 10, 2026
আন্দোলনকারী এক ছাত্র বলেন, "আমাদের এখানে আটকে দেওয়া হয়েছে, তবে আমরা শান্তিপূর্ণভাবে বিধানসভার দিকে এগিয়ে যাব। দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা থামব না। আমাদের দাবি হল-জেএসএসসি-সিজিএল (JSSC-CGL) পরীক্ষা বাতিল করা হোক এবং সিবিআই (CBI) তদন্তের ব্যবস্থা করা হোক...।"
#WATCH | JPSC-JSSC alleged irregularities | Ranchi, Jharkhand: A student participating in Vidhan Sabha gherao march, says, "We have been stopped here but we will head towards the Vidhan Sabha peacefully. Until our demands are met, we will not stop. We demand that JSSC-CGL exam be… pic.twitter.com/yLstWDL94n
— ANI (@ANI) August 10, 2026এই বিক্ষোভের অন্যতম প্রধান কারণ, ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (JPSC) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (JSSC)-এর নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস। বিভিন্ন আন্দোলনকারী সংগঠন এবং সরকার-নিযুক্ত একটি প্যানেলের মধ্যে কয়েক দফা আলোচনার পরও শিক্ষার্থীরা তাঁদের ১৬ দিন আগে শুরু হওয়া বিক্ষোভ কর্মসূচি প্রত্যাহার করতে সম্মত হয়নি। তারই ধারাবাহিকতায় আজকের এই মিছিল।
#WATCH | Ranchi, Jharkhand: Thousands of student protesters participate in 'Vidhan Sabha Gherao' march, as part of the protest against JPSC-JSSC alleged irregularities. pic.twitter.com/fHK6txgQRc
— ANI (@ANI) August 10, 2026রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছে যে, তারা শিক্ষার্থীদের দাবির "৯৮ শতাংশ" মেনে নিয়েছে এবং তাঁদের আন্দোলন প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে। তবে ছাত্ররা দাবি করেছেন যে, তাঁরা যে ১৩টি পরীক্ষা বাতিলের দাবি জানিয়েছিলেন, তার মধ্যে মাত্র তিনটি পরীক্ষা বাতিলের বিষয়ে সরকার সম্মত হয়েছে। ‘জেপিএসসি-জেএসএসসি রিফর্মস মঞ্চ’-এর নেতা রবীন্দ্র পাসওয়ান জোর দিয়ে বলেন যে, সিবিআই তদন্তের দাবিতে তাঁরা অনড়। আন্দোলনের অংশ হিসেবে ছয়জন বিক্ষোভকারী এখনও অনশন চালিয়ে যাচ্ছেন।
#WATCH | JPSC-JSSC aspirants' protest in Ranchi (Jharkhand) | As student leader Devendra Nath Mahto joins 'Vidhan Sabha gherao' march, he says, "...Despite being on a hunger strike, I have come here. They won't be able to stop us. I reached here in an ambulance and I am going… pic.twitter.com/KAfNxcsZPH
— ANI (@ANI) August 10, 2026






















