এক্সপ্লোর

India Corona Update:করোনা পরিস্থিতিতে স্বস্তির খবর, দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা ২০ হাজারের কম

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা  কমে হয়েছে ১৮,৭৯৫। মৃতের সংখ্যাও কমেছে।

 

নয়াদিল্লি: করোনাভাইরাসজনিত পরিস্থিতি খানিক স্বস্তি। দেশের দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা অনেকটাই কমল। গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা ২০ হাজারের কম। যা গত ২০১ দিনে সর্বনিম্ন। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে দৈনিক আক্রান্তর সংখ্যা  কমে হয়েছে ১৮,৭৯৫। মৃতের সংখ্যাও কমেছে। শেষ একদিনে করোনা আক্রান্ত হয়ে  মৃতের সংখ্যা ১৭৯। 

দেশে বর্তমানে অ্যাক্টিভ করোনা আক্রান্তর সংখ্যা তিন লক্ষের কম। মঙ্গলবারের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ২ লক্ষ ৯২ হাজার ২০৬। ছয় মাস পরে দেশের অ্যাক্টিভ আক্রান্তর সংখ্যা তিন লক্ষের কম হয়েছে। 

গত ২৪ ঘণ্টায় সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ২৬ হাজার ৩০। অর্থাৎ দৈনিক আক্রান্তের চেয়ে সুস্থ হয়ে ওঠার সংখ্যা অনেকটাই বেশি। ফলে অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা আরও কমেছে।

কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের সোমবারের পরিসংখ্যান অনুযায়ী, দেশে  নতুন করে করোনা আক্রান্তর সংখ্যা ছিল ২৬,০৪১। একদিনে সংক্রমণ থেকে সুস্থ হয়ে ওঠার সংখ্যা ছিল ২৯,৬২১।  মৃত্যু হয়েছিল ২৭৬ জনের।

বিগত কিছুদিন ধরেই কেরলে করোনার দাপট চলছে। দেশের মধ্যে সবচেয়ে বেশি দৈনিক করোনা আক্রান্তর সংখ্যা কেরলেই। দক্ষিণের এই রাজ্যেও দৈনিক আক্রান্তের সংখ্যা কমেছে। সোমবার এই রাজ্যে দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ১১,৬৯৯। রাজ্যে একদিনে মৃতের সংখ্যা ৫৮। সবমিলিয়ে রাজ্যে মোট করোনা আক্রান্তর সংখ্যা ৪৬ লক্ষ ৪১ হাজার ৬১৪। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৪,৬৬১। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যানে এই তথ্য জানা গেছে। রাজ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে ওঠার সংখ্যা ১৭,৭৬৩। সবমিলিয়ে রাজ্যে সুস্থের সংখ্যা বেড়ে হয়েছে ৪৪ লক্ষ ৫৯ হাজার ১৯৩। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৫৭ হাজার ১৫৮।

দেশে অতিমারী শুরুর পর থেকে এখনও পর্যন্ত আক্রান্তর সংখ্যা ৩ কোটি ৩৬ লক্ষ ৯৭ হাজার ৫৮১। মোট সুস্থ হয়ে ওঠার সংখ্যা ৩ কোটি ২৯ লক্ষ ৫৮ হাজার ০০২। এখনও পর্যন্ত  ৮৭ কোটি ৭ লক্ষ ৮ হাজার ৬৩৬ করোনা টিকার ডোজ দেওয়া হয়েছে। এরমধ্য়ে গত ২৪ ঘণ্টায় টিকাকরণ হয়েছে ১ কোটি ২ লক্ষ ২২ হাজার ৫২৫ জনের।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
১৫ অগাস্ট স্বাধীনতা পায় আর কোন কোন দেশ? ভারতের স্বাধীনতা প্রাপ্তির সঙ্গে জাপানের কী সংযোগ?
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Nihang Sikh Attack: গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী
গুরুদ্বারে সুখবীর সিংহ বাদলের উপর হামলা, কৃপাণ নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিহঙ্গ, হাসপাতালে পঞ্জাবের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget