এক্সপ্লোর

India Coronavirus : ফের তিন হাজার ছাড়াল করোনা আক্রান্তের সংখ্যা, বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও

India Coronavirus Update : বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা দেশের নিরিখেও বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা।

Coronavirus LIVE Updates:  দেশে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ফের তিন হাজার ছাড়াল। বাড়ল দৈনিক মৃত্যুর সংখ্যাও। 

বৃহস্পতিবার বুলেটিন 
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩০৩ জন। গতকাল দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ২ হাজার ৯২৭।  গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু হয়েছে ৩৯ জনের।
গতকাল দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৩২। এই নিয়ে দেশে এখনও পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৫ লক্ষ ২৩ হাজার ৬৯৩ জনের। মোট আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৩০ লক্ষ ৬৮ হাজার ৭৯৯।   

বাংলায় গত ২৪ ঘণ্টায় আরও ৫২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। গোটা দেশের নিরিখেও বেড়েছে দৈনিক সংক্রমিতের সংখ্যা। এই পরিস্থিতিতে পর্যালোচনা বৈঠকে সতর্ক থাকার পরামর্শ দিলেন প্রধানমন্ত্রী। স্কুল পড়ুয়া ও বয়স্কদের ক্ষেত্রে বিশেষ নজর রাখতে বলেছেন তিনি। 

রাজ্যের করোনা পরিস্থিতি 

অন্যদিকে, রাজ্য স্বাস্থ্য দফতরের বুধবারের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫২। মঙ্গলবার সংখ্যাটা ছিল ৩৬। সোমবার আক্রান্তের সংখ্যা ছিল ১৯। করোনার তৃতীয় ঢেউয়ের অবসান হতেই ধীরে ধীরে জনজীবন স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে বাজার-হাটে, রাস্তাঘাটে, বাসে-ট্রেনে সেই চেনা ভিড় । কেউ মাস্ক পরছেন, কেউ পরছেন না। খুলেছে স্কুল-কলেজ। পড়ুয়ারা ফের স্কুলে যাচ্ছে। আর ঠিক এমন সময় হঠাৎ করে বাড়তে শুরু করেছে সংক্রমণ! এই পরিস্থিতি মোকাবিলার জন্য,ভ্যাকসিনেশনের ব্যাপারে জোরাল সওয়াল করেন প্রধানমন্ত্রী।

মোদির বৈঠক

করোনা নিয়ে দুশ্চিন্তার আবহেই বুধবার বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের নিয়ে পর্যালোচনা বৈঠক করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। নরেন্দ্র মোদি এদিন বলেন, ' শুরুতেই ইনফেকশনকে আটকানো আমাদের মূল লক্ষ্য, আগেও তাই ছিল, এখনও তাই আছে, আমাদের খোলা জায়গায় কোভিড অ্যাপ্রোপিয়েট বিহেভিয়ারকে প্রমোট করতে হবে, এরই সঙ্গে পাবলিক যাতে আতঙ্কিত না হয়ে পড়েন, সেদিকে খেয়াল রাখতে হবে ' 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

FSSAI on Dabur : নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
নিয়মিত ‘১০০ শতাংশ’ লেখা ডাবরের মধু-ঘি খান ? বড় নির্দেশ দিল FSSAI
WhatsApp Review Mode : হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
হঠাৎ একের পর এক হোয়াটসঅ্য়াপ অ্য়াকাউন্ট 'বন্ধ', প্রধানমন্ত্রী মোদিকে কুকথা বলার জের ?
Pensioners Protest : ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
ফের যন্তর মন্তরে হবে বিক্ষোভ, এবার নয়া ইস্যুতে তোলপাড় হবে রাজধানী !
Prashant Kishor Victory: ‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন
‘৩০ বছরের দুর্গ ৩০ দিনে ধসে গেল’, বাঁকীপুরে জিতে বললেন প্রশান্ত কিশোর, বিজেপি-কে বার্তা দিলেন

ভিডিও

Umesh Rai on Terrorist |
Kunal Ghosh on Terrorist |
Bengal STF on Terror News |
Suvendu Adhikari | 'পশ্চিমবঙ্গে আন্তঃসীমান্ত মাদক চক্রের বিরুদ্ধে বড়সড় অভিযান' | ABP ANANDA LIVE
STF - Terror News | জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Malda News: বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
বীরভূমের পর মালদা, প্রাক্তন তৃণমূল নেতার ফ্ল্যাটে টাকার পাহাড়, উদ্ধার আর কী কী ?
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Weekly Astro : চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
চাকরিতে বড় প্রমোশন ! অর্থপ্রাপ্তি হবে ? কপাল খুলছে কাদের, এই দুই রাশির কেমন কাটবে সপ্তাহটি ?
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Embed widget