এক্সপ্লোর

Rafale : আজ ভারতে আসছে আরও ৩ রাফাল

ফ্রান্সের থেকে মোট ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি ভারতের। এপ্রিল মাস শেষের আগে ভারতে পৌঁছে যাবে ২১ টি।

নয়াদিল্লি: বুধবার ভারতের মাটি ছোঁবে আরও তিনটি রাফাল। ড্যাসাল্ট অ্যাভিয়েশনের তৈরি যুদ্ধবিমানের সন্ধে ৭টা নাগাদ এসে পৌঁছনোর কথা গুজরাতে। ফ্রান্সে তৈরি যুদ্ধবিমানটি তাদের ঘাঁটি থেকে উড়ান ভরার পর মধ্যপ্রাচ্যে মাঝ আকাশে জ্বালানি ভরে সরাসরি এসে ল্যান্ড করবে ভারতের মাটিতে। এই তিনটি রাফাল ভারতের মাটিতে পৌঁছলো গোল্ডেন অ্যারোজ স্কোয়াড্রনের মোট সদস্য সংখ্যা দাঁড়াবে ১৪তে।

২০১৬ সালের সেপ্টেম্বরে ফ্রান্সের সঙ্গে ৩৬ টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি করে ভারত। এপ্রিল মাস শেষ হওয়ার আগে অর্ধেক রাফাল ভারতে এসে পৌঁছনোর কথা। ভারতে ফ্রান্সের দূত এমানুয়েল লেনাইন বলেন, ‘কোভিড কালে হাজারো প্রতিবন্ধকতাক মধ্যেও সময়মতো রাফাল হস্তান্তর করতে পারাটা আমাদের কাছে গর্বের। এখনও পর্যন্ত ১১ টি রাফাল ইতিমধ্যে ভারতে পৌঁছে গিয়েছে। ৩টি বুধবার এসে পৌঁছচ্ছে, আর এপ্রিল মাস শেষ হওয়ার আগে আরও ৫টি পৌঁছে যাবে।’

প্রথম দফায় পাঁচটি রাফাল ভারতে পৌঁছেছিল গত বছরের ২৮ জুলাই এবং আনুষ্ঠানিকভাবে সেগুলি বায়ুসেনার অস্ত্রসম্ভারে অন্তর্ভূক্ত করা হয়েছিল ১০ সেপ্টেম্বর। দ্বিতীয় দফায় রাফাল ফাইটার জেট পৌঁছেছিল নভেম্বরে। ৭৩ কিলো নিউটনের ক্ষমতাযুক্ত দুটি এম৮৮-৩ স্যাফরান ইঞ্জিন সম্পন্ন রাফাল যুদ্ধবিমান ভূমি ও সমুদ্রে হানা, আকাশ পথে প্রতিরক্ষা ও আকাশ পথে আধিপত্য, পর্যবক্ষণ ও পরমাণু আক্রমণের মতো বিভিন্ন লক্ষ্যপূরণে সক্ষম। 

জানা গেছে, এবার যে রাফাল বিমানগুলি আসছে, তার মধ্যে কয়েকটিকে পশ্চিমবঙ্গের হাসিমারায় মোতায়েন করা হবে। হাসিমারায় এজন্য স্কোয়াড্রন তৈরির প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে বলে সংবাদসংস্থা সূত্রে খবর।  উত্তরবঙ্গের চিন-ভুটান ট্রাইজাংশনের কাছে হাসিমারায় এই যুদ্ধবিমানগুলি মোতায়েন রাখা হবে।চিনের সঙ্গে টানাপোড়েনের মধ্যে ভারত  রাফাল যুদ্ধবিমানগুলিকে চিনের ওপর নজরজারি কাজে ব্যবহার করছে। এরমধ্যে নতুন বিমানগুলি এই কাজে আরও সহায়ক হবে। 

ইতিমধ্যে ভারতের সশস্ত্র বাহিনীর শক্তি বাড়িয়েছে যুদ্ধবিমান রাফাল। আপাতত চিনের ওপর নজর রাখতে রাফাল ব্যবহার করছে ভারত।

সেরা শিরোনাম

Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Aam Aadmi Party: ‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
‘আগামী ২৫ বছর বিজেপি-কে ক্ষমতায় রাখার বন্দোবস্ত’, ডিলিমিটেশন বিল নিয়ে বলছে আম আদমি পার্টি
Delimitation Bill Row: ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
ডিলিমিটেশন বিল পাস হলেই কি ‘এক দেশ এক নির্বাচন’, ২০২৯ সালেই? কী পরিকল্পনা মোদি সরকারের?
What is Gerrymandering: ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?
ডিলিমিটেশন বিল: জেরিম্যান্ডারিং কী? সীমানা পুনর্বিন্যাসের নামে কি একটি দলকে সুবিধা করে দেওয়া? কী বলছে ইতিহাস?

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget