এক্সপ্লোর

Journalist Arrested: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানার অভিযোগে দিল্লিতে ধৃত সাংবাদিক

Scribe Arrested in Delhi: ধর্মীয় ভাবাবেগে আঘাত হানা ও শত্রুতা তৈরির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক। 'অল্ট নিউজ'-র অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য় সাংবাদিক মহম্মদ জুবেইরকে এদিন গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল।

নয়াদিল্লি: ধর্মীয় ভাবাবেগে (religious sentiment)আঘাত হানা ও শত্রুতা তৈরির অভিযোগে দিল্লিতে গ্রেফতার সাংবাদিক (journalist)। 'অল্ট নিউজ'-র (alt news) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য় সাংবাদিক মহম্মদ জুবেইরকে (md.zubair) এদিন গ্রেফতার করে দিল্লি পুলিশের স্পেশাল সেল (delhi police)। সূত্রের খবর, এক টুইটার ব্য়বহারকারীর কাছ থেকে সতর্কবার্তা পেয়েই ফ্য়াক্ট-চেক সংস্থার ওই সাংবাদিককে গ্রেফতার করা হয়।

যে পথে গ্রেফতারি...
কী সেই সতর্কবার্তা? দিল্লি পুলিশকে 'হুঁশিয়ার' করে এক টুইটার ব্যবহারকারী জানিয়েছিলেন, জুবেইর এমন পোস্ট করছেন যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। পরে সংবাদসংস্থা এএনআই দিল্লি পুলিশকে উদ্ধৃত করে লেখে, 'মহম্মদ জুবেইরের পোস্টটিতে একটি ধর্মীয় সম্প্রদায়ের বিরুদ্ধে এমন কিছু ছবি ও শব্দ ব্যবহার করা হয়েছিল যা উস্কানিমূলক। হিংসার বাতাবরণ তৈরি করে আমজনতার শান্তি নষ্ট করতেই উদ্দেশ্যপ্রণোদিত ভাবে সবটা করা হয়।' ভারতীয় দণ্ডবিধির ১৫৩ এবং ২৯৫ নম্বর ধারায় মামলা রুজু হয়েছে।

অল্টনিউজের প্রতিষ্ঠাতা প্রতীক সিনহা অবশ্য় জানান, ২০২০ সালের একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য জুবেইরকে ডেকে পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সংশ্লিষ্ট মামলাটিতে সাংবাদিককে গ্রেফতার করা যাবে না, এই মর্মে সুরক্ষাকবচও দিয়েছিল হাইকোর্ট। কিন্তু পরে সম্পূর্ণ অন্য একটি এফআইএরের ভিত্তিতে জুবেইরকে গ্রেফতার করা হয়। এবং সে জন্য় আগে থেকে নোটিসও দেওয়া হয়নি। টুইটারে প্রতীকের আরও দাবি, 'বার বার অনুরোধ করা সত্ত্বেও কোনও এফআইআর কপি দেওয়া হয়নি।'

বাড়ছে প্রতিবাদ:

এদিন সাংবাদিক-গ্রেফতারির খবর ছড়াতেই তুমুল হইচই শুরু হয় রাজনীতির অলিন্দে। তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন বলেন,'বিশ্বের অন্যতম সেরা সাংবাদিক মহম্মদ জুবেইর, যিনি বিজেরি ভুয়ো খবরের কারবার প্রত্যেক দিন ফাঁস করে চলেছেন, তাঁর গ্রেফতারির কড়া নিন্দা করছি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অমিত শাহ, সমস্ত ক্ষমতা থাকা সত্ত্বেও আসলে কাপুরুষ আপনারা।' টুইট করে নিন্দা তিরুবনন্তপুরমের কংগ্রেস সাংসদ শশী তারুরও। লেখেন, '...এই গ্রেফতারি আসলে সত্যের উপর হামলা। অবিলম্বে ওঁকে ছেড়ে দেওয়া উচিত।'

সত্য়ি কী হবে? ছাড়া পাবেন জুবেইর? জানতে উদগ্রীব অনেকেই।

আরও পড়ুন:শিবসেনা-বিদ্রোহীদের কাজিয়া তুঙ্গে, সঞ্জয় রাউতকে ইডি-র সমন

 

 

সেরা শিরোনাম

Panama Flagged Ship Sinks: যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
যাত্রীসমেত ডুবে গেল লৌহ আকরিক বোঝাই জাহাজ, ওড়িশা উপকূলের কাছে বঙ্গোপসাগরে, চিনা নাগরিক ছিলেন ২০ জন
Cockroach Janta Party: ‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
‘ককরোচ জনতা পার্টি’র অভিজিৎ দীপকের বিরুদ্ধে FIR দায়ের, একাধিক অপরাধমূলক ধারায় মামলা
Indian Air Force: অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
অনেক এগিয়ে চিন, এগোচ্ছে পাকিস্তানও, ভারত এখনও ফোর্থ জেনারেশন যুদ্ধবিমানে আটকে? অবসরের পরই মুখ খুললেন বায়ুসেনার এয়ার মার্শাল
CJP Protest : 'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'
'অ্যালার্ম বেল বেজে উঠেছে', সরব ককরোচ জনতা পার্টির মুখপাত্র; BCI চেয়ারম্যানের পদত্যাগের দাবি 'আরও জোরালো'

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget