এক্সপ্লোর

Operation Ajay : 'দেশে ফিরে স্বস্তি', অপারেশন অজয়ে যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দেশে ফিরলেন ২৩৫ জন

Israel-Hamas War : যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দ্বিতীয় বিমানটি দিল্লি পৌঁছেছে। এই দফায় দেশে ফিরেছেন ২৩৫ জন ভারতীয়।

নয়াদিল্লি :  দিন যত গড়াচ্ছে, ততই ভয়ঙ্কর হচ্ছে ইজরায়েল-হামাস ( Israel-Hamas war ) যুদ্ধ পরিস্থিতি। মৃতের সংখ্যা ৩ হাজার ছাড়িয়েছে। নিহত দেড়হাজার হামাস জঙ্গি (Palestinian militant group Hamas)। গাজা সীমান্তবর্তী ইজরায়েলের একের পর এক শহর কার্যত লন্ডভন্ড হয়ে গিয়েছে।

এর মধ্যেই যুদ্ধ-বিধ্বস্ত ইজরায়েল থেকে দ্বিতীয় বিমানটি দিল্লি পৌঁছেছে। এই দফায় দেশে ফিরেছেন ২৩৫ জন ভারতীয়। তেল আভিভ থেকে বিশেষ বিমানটি সকাল সাড়ে ৬টায় দিল্লিতে নামে। অপারেশন অজয়ে এখনও পর্যন্ত দেশে ফিরেছেন সাড়ে চারশোর বেশি ভারতীয়। এর মধ্যে গতকাল ফিরেছেন ৫৩ জন বাঙালি-সহ ২১২ জন।  

শনিবার দেশে ফিরে সকলের মুখেই দেখা যায় স্বস্তির হাসি। ইজ়রায়েলে ইউনিভার্সিটির পড়ুয়া এক ভারতীয় যুবক জানান, তিনি বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করান। দুদিন পর মেল আসে। মন্ত্রকের তরফে জানতে চাওয়া হয়, তিনি দেশে ফিরতে চান কিনা। কারণ অনেকে নাম নথিভুক্ত করিয়েও যাননি। লেবানন ও সিরিয়ার বর্ডারে অবস্থিত তাঁর ইউনিভার্সিটি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও সাহায্য করেছেন তাঁকে তেল আভিভ যেতে। 

নাগাল্যান্ডের এক যুবতীও ফিরেছেন ওই বিমানে। তিনি জানালেন, অনেকটাই নিরাপদে ছিলেন তিনি। তবে দেশে ফিরতে পেরে তিনি এখন নিশ্চিন্ত।                     

এর আগে যুদ্ধবিধ্বস্ত ইজরায়েল থেকে গত ১৩ অক্টোবর দেশে ফেরে প্রথম দল। শুক্রবার সকালে ২১২ জন ভারতীয়কে ফিরিয়ে আনা হয়। দিল্লি বিমানবন্দরে তাঁদের স্বাগত জানান কেন্দ্রীয়মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। বিমানবন্দরে তাঁদের সঙ্গে প্রাথমিক কথাবার্তাও বলেন তিনি।   

'অপারেশন অজয়'-এ যুদ্ধবিধ্বস্ত ভারতীয়দের ইজরায়েল থেকে ফিরিয়ে আনার জন্য বৃহস্পতিবার সন্ধেয় তেল আভিভের বেন গুরিও বিমানবন্দর থেকে দেশে ফিরতে ইচ্ছুক ভারতীয়দের নিয়ে ছাড়ে বিমান। তাতে ২১১ জন প্রাপ্ত বয়স্ক ও এক শিশু ছিলেন।  

 

সেরা শিরোনাম

Vande Mataram Row: ‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
‘বন্দে মাতরম’ বিতর্ক, এবার শর্মিলা ঠাকুরকে আক্রমণ কঙ্গনা রানাউতের, বললেন, ‘সঙ্কীর্ণ মানসিকতা’
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
SBI Notice: আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?
আপনি SBI-এর গ্রাহক ? নগদ টাকা তোলায় বড় পরিবর্তন আসছে, খেয়াল করেছেন ?

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ২: ফ্রি স্কুল স্ট্রিটে আগুন, গ্রেফতার লিজ হোল্ডার, ১৩ গেস্ট হাউস-রেস্তোরাঁকে শোকজ দমকলের
ঘণ্টাখানেক সঙ্গে সুমন ২০.৮.২৬ পর্ব ১ : রাতে উত্তপ্ত ক্যাম্পাস, দিনে অশান্ত রাজপথ, বাম বনাম ABVP, চরমে যাদবপুর-সংঘাত
Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget